মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'দ্বিতীয় বউ বলছি...', স্বামীর ফোনে মহিলার কণ্ঠস্বর! কাঁদতে কাঁদতেই সব শেষ, তরুণীর চরম পরিণতিতে মাথায় হাত পরিবারের

পল্লবী ঘোষ | ২৮ আগস্ট ২০২৫ ১৩ : ০৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: স্বামীর নম্বর থেকে ফোন এসেছিল। ভেবেছিলেন, স্বামী হয়তো খোঁজখবর নিতেই ফোন করেছেন। ফোন ধরতেই এক মহিলার কন্ঠস্বর শুনতে যান স্ত্রী। কোনও কথা বলার আগে ফোনের ওপার থেকে তরুণীকে বলা হয়, 'আমি তোমার স্বামীর দ্বিতীয় স্ত্রী বলছি!' ব্যস! মুহূর্তের মধ্যে সব শেষ। চলন্ত বাসে মর্মান্তিক পরিণতি হল তরুণীর। 

ফোনটি পেয়েই হাউমাউ কান্না শুরু করেন তরুণী। কাঁদতে কাঁদতেই রওনা দেন স্বামীর কাছে। স্বামী না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন, এটি শোনার পর মানসিকভাবে ভেঙেও পড়েছিলেন। কিন্তু স্বামীর কাছে আর পৌঁছনো হল না তরুণীর। পথেই সব শেষ। চলন্ত বাসেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। বিষয়টি ঘিরে এলাকাতেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। আদৌ তরুণীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন কিনা, না কি ভুয়ো পরিচয় দিয়ে ফোন করা হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি কীভাবে তরুণীর মৃত্যু হল, তার জন্য ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তাঁর দেহটি‌। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ২৫ বছর বয়সি তরুণীর নাম, রীতা। তিনি জলালপুরের বাসিন্দা ছিলেন। দিল্লিতে মা ও ভাইয়ের কাছে থাকতেন তিনি। জানা গেছে, মঙ্গলবার তাঁর স্বামীর নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। ফোন তুলতেই এক অপরিচিত মহিলার কন্ঠস্বর শুনতে পান তিনি। ফোনে তরুণীকে ওই মহিলা বলেন, তিনি তাঁর স্বামীর দ্বিতীয় স্ত্রী। 

মহিলার দাবি শুনেই মানসিকভাবে ভেঙে পড়েন রীতা। ফোন পেয়েই মা ও ভাইকে নিয়ে বাসে করে উত্তরপ্রদেশের হারদউয়ের উদ্দেশে রওনা দেন তিনি। মাঝ রাস্তাতেই মাকে জানান, তিনি শরীরে অস্বস্তি অনুভূত হচ্ছে। তাঁকে সেই সময় বিধ্বস্ত দেখাচ্ছিল। মায়ের কোলে মাথা রেখে কান্নাকাটি করছিলেন রীতা। এর কিছুক্ষণ পরেই বাসের মধ্যেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। 

আরও পড়ুন: লেপ-কম্বল তৈরি রাখুন আগে থেকেই, রেকর্ড হারে নামবে পারদ, হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু হবে দেশ!

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে আতারাউলি থানার অন্তর্গত ধিকুন্নি গ্রামের মধ্যে। তদন্তে নেমে তারা জানতে পেরেছে, আড়াই বছর আগে সীতাপুর গ্রামের বাসিন্দা বানিয়া মৌ গ্রামের বাসিন্দা শৈলেন্দ্রর সঙ্গে রীতার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পরেই জানা যায়, রীতা টিউবারকুলেসিসে আক্রান্ত। এরপরই শ্বশুরবাড়ি ছেড়ে মা ও ভাইয়ের সঙ্গে থাকতে শুরু করেন তরুণী। 

কয়েক মাস চিকিৎসার পর তিনি খানিকটা সুস্থ হয়ে ওঠেন। এরপর আবারও শ্বশুরবাড়িতে ফিরে যান। গত মে মাসে বাবার মৃত্যুর পর আবারও জালালপুরে মায়ের কাছে ফিরে আসেন রীতা। এই সময়েই স্বামীর সঙ্গে অশান্তি শুরু হয় তাঁর। যে অশান্তির জেরেই দিল্লিতে এসে মা ও ভাইয়ের সঙ্গে থাকতে শুরু করেন রীতা। 

আরও পড়ুন: কী কাণ্ড! দু'বেলা খাবার জোটে না, নেই বাড়িও, ৫৫ বছর বয়সে ১৭তম সন্তানের জন্ম দিলেন প্রৌঢ়া

রীতার মৃত্যুর পর আতারাউলি থানায় তাঁর ঘটনাটির অভিযোগ জানান। পুলিশ আধিকারিক মরকান্দে সিং জানিয়েছেন, ইতিমধ্যেই ২৫ বছর বয়সি তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি ঘিরে তদন্ত জারি রয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া