মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | লেপ-কম্বল তৈরি রাখুন আগে থেকেই, রেকর্ড হারে নামবে পারদ, হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু হবে দেশ!

পল্লবী ঘোষ | ২৮ আগস্ট ২০২৫ ১২ : ০৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ঘনঘন নিম্নচাপ। একটানা তুমুল বৃষ্টি, ঝড়। টানা চার মাসে প্রবল বৃষ্টিতে নাজেহাল দেশ। চলতি বছরে বর্ষায় চরম ভোগান্তির শিকার হয়েছেন দেশবাসী। আগস্টের শেষেও ধ্বংসলীলা চালাচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। কোথাও হড়পা বান, কোথাও বা ধস, কোথাও আবার বন্যা। হাজারের বেশি মানুষ প্রাকৃতিক বিপর্যয়েই মারা গেছেন‌। এদিকে হাওয়া অফিসের আশঙ্কা, বর্ষার মতোই এবার শীতেও চরম আবহাওয়া থাকবে। বর্ষায় যেমন বৃষ্টির তাণ্ডব চলেছে, শীতেও তাপমাত্রার পারদ রেকর্ড হারে নিম্নমুখী থাকতে পারে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের এনওএএ সংস্থা জানিয়েছে, এখন লা নিনা সক্রিয় রয়েছে। এর প্রভাবেই ভারতে জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হতে পারে চলতি বছরে। রেকর্ড হারে নামতে পারে তাপমাত্রার পারদ। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ৫৩ শতাংশ সক্রিয় হতে পারে লা নিনা। ২০২৫ সালের শেষভাগে তা বেড়ে ৫৮ শতাংশ হতে পারে। ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের শুরু পর্যন্ত, অর্থাৎ শীতকাল জুড়েই সক্রিয় থাকতে পারে লা নিনা। ফলে ভারতে ২০২৫ সালে বর্ষার মতোই শীতেও ভোগান্তির আশঙ্কা রয়েছে। 

আরও পড়ুন: একটু পরেই আবহাওয়ার রূপবদল! নিম্নচাপের ভ্রুকুটি, আজ বাংলা জুড়ে প্রবল বৃষ্টির অশনি সংকেত

বিশেষজ্ঞদের মতে, লা নিনা-এর সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পূর্ব থেকে পশ্চিমে বয়ে চলা বায়ুর চারিত্রিক পরিবর্তন ঘটে। তখন উষ্ণ জলস্রোত প্রবাহিত হতে থাকে পশ্চিমের দিকে। লা নিনা চলাকালীন সমুদ্রের গভীর থেকে উঠে ঠান্ডা জল সমুদ্রের উপরিভাগে উঠে যায়। যার ফলে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা তখন স্বাভাবিকের থেকে ঠান্ডা হয়ে যায়। অতিরিক্ত বৃষ্টি হতে পারে পূর্ব আফ্রিকা, ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। পূর্ব এশিয়া ও উত্তর অস্ট্রেলিয়ায় ভারী বর্ষণের পূর্বাভাস থাকে। 

আরও পড়ুন: কী কাণ্ড! দু'বেলা খাবার জোটে না, নেই বাড়িও, ৫৫ বছর বয়সে ১৭তম সন্তানের জন্ম দিলেন প্রৌঢ়া

যদিও আবহাওয়াবিদদের অনুমান, আগামী দিনে লা নিনা তুলনামূলক দুর্বল থাকতেও পারে। অর্থাৎ এর প্রভাব সব জায়গায় সমানভাবে দেখা যাবে না। লা নিনার প্রভাবে বর্ষায় একটানা ভারী বৃষ্টির সাক্ষী থাকল দেশ। অন্যদিকে এর প্রভাবেই আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় এবার বৃষ্টির দেখা মেলেনি। পাশাপাশি লা নিনার প্রভাবে শীতেও চরম আবহাওয়ার সম্ভাবনা থাকে। ভারতে তাপমাত্রার পারদ নামবে হু হু করে। অন্যদিকে এল নিনো সক্রিয় থাকলে তাপপ্রবাহের আশঙ্কা বাড়ে। কিন্তু সেপ্টেম্বর থেকে লা নিনা সক্রিয় থাকার সম্ভাবনা বেশি। যার প্রভাব এশিয়ার বহু দেশ ও ভারতেও হাড় কাঁপানো ঠান্ডা পড়তে পারে। 

অতীতে একটানা তিনবছর লা নিনা সক্রিয় ছিল। ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত। যা ট্রিপল ডিপ লা নিনা বলে পরিচিত। এরপর ২০২৩ সালে আবারও এল নিনো সক্রিয় হয়ে ওঠে। জলবায়ু পরিবর্তনের কারণেই লা নিনা ও এল নিনোর প্রভাব আরও স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, চলতি বছর অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে এবার ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি থাকতে পারে বলে মত বিশেষজ্ঞদের। ফলে আগেভাগেই শীতের আমেজ অনুভূত হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া