মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কী কাণ্ড! দু'বেলা খাবার জোটে না, নেই বাড়িও, ৫৫ বছর বয়সে ১৭তম সন্তানের জন্ম দিলেন প্রৌঢ়া

পল্লবী ঘোষ | ২৮ আগস্ট ২০২৫ ১১ : ৩৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: নেই বাড়ি। একেবারেই গৃহহীন তাঁরা। মাথার উপর টাঙানো থাকে ত্রিপল। খাবার জোটে না দুই বেলা। পথে পথে ঘুরে ভিক্ষা করেই মেলে একবেলার খাবার। তাও ভরা সংসার ৫৫ বছরের প্রৌঢ়ার। সম্প্রতি ১৭ তম সন্তানের জন্ম দিলেন তিনি। যদিও অতীতে জন্মের পরেই একাধিক সন্তানের মৃত্যু হয়েছে। বর্তমানে রেখার সংসারে ১২ জন‌ সন্তান রয়েছে। 

জানা গেছে, খুদে সন্তান, নাতি, নাতনিদের নিয়েই রেখা দেখতে স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছন তাঁর স্বামী। এমনকী রেখার এক মেয়েও তাঁর সন্তানকে কোলে নিয়ে দেখতে যান সবচেয়ে ছোট ভাইকে। হাসপাতালে সবাইকে দেখে হতবাক হয়ে যান চিকিৎসক ও নার্সরা। প্রথমে সকলেই জানতেন, চতুর্থ সন্তানের জন্ম দিচ্ছেন রেখা। কিন্তু পরে জানা যায়, এটি তাঁর ১৭ তম সন্তান। রেখার কীর্তিতে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন চিকিৎসক। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুর জেলায়। ঝাদোল ব্লকে ৫৫ বছরের রেখা কালবেলিয়া ও কাভারা রাম কালবেলিয়া তাঁদের ১৭ তম সন্তানের বাবা, মা হয়েছে সম্প্রতি। ওই ব্লকের একটি স্বাস্থ্য কেন্দ্রে ১৭ তম সন্তানের জন্ম দেন ৫৫ বছরের রেখা। 

জানা গেছে, রেখা ও কাভারা লিলাভাস গ্রামের বাসিন্দা। বছরের পর বছর রেখা মোট ১৭ সন্তানের জন্ম দিলেন। তাদের মধ্যে পাঁচ সন্তানের মৃত্যু হয়েছে আগেই। চার ছেলে ও এক মেয়ে জন্মের পরেই মারা যায়। বর্তমানে রেখা ও কাভারার সংসারে রয়েছে মোট ১২টি সন্তান। তাদের মধ্যে সাতটি ছেলে ও পাঁচটি মেয়ে রয়েছে। 

আরও পড়ুন: লক্ষ্মীবারে কি কমল সোনার দাম? আজ কলকাতায় ২২ ক্যারাটের দাম না জানলে পস্তাবেন

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে কাভারা জানিয়েছেন, এখনও পর্যন্ত দুই ছেলে ও তিন মেয়ের বিয়ে দিয়েছেন তাঁরা। বিবাহিত সন্তানদের আবার দুই থেকে তিনটি করে সন্তান রয়েছে। কনিষ্ঠতম সন্তানের জন্মের অনেক আগেই দিদিমা হয়ে গিয়েছিলেন রেখা। ভরা সংসারে এখন সন্তান, নাতি, নাতনিদের নিয়ে সময় কাটে তাঁদের। 

এদিকে ভরা সংসার হলেও, চরম আর্থিক অনটনে রয়েছেন রেখা ও কাভারা। রেখার স্বামী জানিয়েছেন, তাঁরা অত্যন্ত দরিদ্র। কোনও মতে কাটে দিন। ভাঙা জিনিসপত্র সারাইয়ের কাজ করেন। পুরনো জিনিসপত্র কুড়িয়ে বেড়ান। ছেলেমেয়েদের বিয়ের জন্য টাকা ধার করতে হয় তাঁকে। আর্থিক অনটনের জন্য তাঁদের কোনও ছেলেমেয়েই এখনও পর্যন্ত স্কুলে ভর্তি হয়নি। 

এদিকে ওই স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ড. রোশন ডারাঙ্গি জানিয়েছেন, সন্তান প্রসবের সময় রেখা জানিয়েছিলেন, এটি তাঁর চতুর্থ সন্তান। কিন্তু পরবর্তীতে জানা গেছে, অতীতে আরও ১৬টি সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। যার মধ্যে পাঁচটি সন্তানের মৃত্যু হয়েছে। এক ডজনের বেশি সন্তান প্রসবের ফলে তাঁর জরায়ু দুর্বল হয়ে পড়েছে। সন্তান প্রসবের সময় অতিরিক্ত রক্তপাতের সম্ভাবনাও বাড়ে। এর ফলে গর্ভবতীর মৃত্যুর আশঙ্কাও থাকে। তবে এক্ষেত্রে রেখা সন্তান প্রসবের পরেও সুস্থ ও স্থিতিশীল ছিলেন। রেখার মেয়ে মেয়ে শিলা কালবেলিয়া বলেন, 'আমার মায়ের এত সন্তান আছে শুনে সকলেই অবাক হয়। আমাদের নিত্যদিন অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া