শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ২৮ আগস্ট ২০২৫ ১০ : ৫১Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: অফিসের ব্যস্ত সময়ে ফের মেট্রো পরিষেবায় আংশিক সমস্যা দেখা দিল। টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম অবধি মেট্রো পরিষেবা সাময়িক থমকে ছিল। জানা গেছে, প্রায় আধ ঘণ্টা ধরে ওই দুই স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা পাননি যাত্রীরা। এর জেরে অফিস টাইমে স্টেশনে স্টেশনে অপেক্ষা বাড়তে থাকে বহু মানুষের। মেট্রো পরিষেবা নিয়ে এই অভিযোগ ছিল যাত্রীদের। যদিও মেট্রোর জনসংযোগ আধিকারিকের দপ্তর থেকে জানানো হয়, পরিষেবা একদম স্বাভাবিকই আছে। কোনও বিঘ্ন ঘটেনি। হয়ত কিছুটা দেরিতে চলায় সাময়িক এই সমস্যা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০ টার কিছু আগে থেকে এই নিয়ে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। যদিও দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক ছিল। আধঘণ্টা পর পুরোটাই স্বাভাবিক হয়ে যায়। যাত্রীরা মেট্রোয় চেপে নিজ নিজ গন্তব্যে রওনা দেন।
প্রসঙ্গত, বর্তমানে রক্ষণাবেক্ষণের কাজের জন্য কবি সুভাষ স্টেশন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয়েছে। ফলে মেট্রোর ‘ব্লু লাইন’ (দক্ষিণেশ্বর–কবি সুভাষ)–এ এখন প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরামই।
কলকাতা মেট্রোর বর্তমানে যতগুলি লাইন চালু রয়েছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই ব্লু লাইন। ইস্ট–ওয়েস্ট মেট্রো রুট সম্পূর্ণ চালু হয়ে যাওয়ার পরে ব্লু লাইনের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। ব্রিজি, নাকতলা, গড়িয়া বাজার, বাঁশদ্রোণী থেকে স্বল্প সময়ে হাওড়া বা শিয়ালদহ পৌঁছে যাওয়া যায় এসপ্ল্যানেড হয়ে।
প্রসঙ্গত, সোমবার থেকেই ব্লু লাইনে কিছু মেট্রো পরিষেবার যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শহিদ ক্ষুদিরাম স্টেশনের বদলে সেগুলি টালিগঞ্জ স্টেশন পর্যন্ত যাচ্ছে। কোন কোন মেট্রো টালিগঞ্জ স্টেশন পর্যন্ত চলাচল করছে, তা নিয়ে পৃথক কোনও সূচি প্রকাশ্যে আসেনি বলে যাত্রীদের অভিযোগ। মেট্রো সূত্রে খবর, আপ এবং ডাউনে ট্রেনের লাইন পরিবর্তনের ব্যবস্থা শহিদ ক্ষুদিরামে না–থাকায় পরিষেবা ব্যাহত হচ্ছে কখনও কখনও। আবার দ্রুত তা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হচ্ছে।
আরও পড়ুন: পুজোর আগেই উত্তরবঙ্গে যাওয়ার একাধিক ট্রেন বাতিল, যাত্রীদের মাথায় হাত
শহিদ ক্ষুদিরামে ডাউন লাইনের ট্রেনকে দক্ষিণেশ্বরগামী করার জন্য লাইন পরিবর্তন সম্ভব নয়। সে ক্ষেত্রে ওই লাইনে আসা ট্রেনই আবার দক্ষিণেশ্বরের দিকে রওনা দেয়। ফলে একই লাইনে পর পর ট্রেন দাঁড়িয়ে পড়ে কখনও সখনও। তাতে সমস্যার সৃষ্টি হয়। সেই কারণেই কিছু মেট্রোকে শহিদ ক্ষুদিরাম স্টেশনের বদলে টালিগঞ্জ থেকেই ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
তবে বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ যাত্রীরা অভিযোগ করতে থাকেন, প্রায় আধ ঘণ্টা ধরে কোনও পরিষেবাই মেলেনি না টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত। যদিও মেট্রোর জনসংযোগ আধিকারিকের দপ্তর থেকে জানানো হয়, পরিষেবা একদম স্বাভাবিকই আছে। কোনও বিঘ্ন ঘটেনি। হয়ত কিছুটা দেরিতে চলায় সাময়িক এই সমস্যা হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার অর্থাৎ ২২ আগস্ট যশোর রোড মেট্রো স্টেশনে সবুজ পতাকা উড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতা মেট্রোর বিস্তারের এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। একসঙ্গে তিনটি নতুন করিডরের উদ্বোধনের ফলে মেট্রোর দৈর্ঘ্য এক লাফে বেড়ে গিয়েছে ১৪ কিলোমিটার। এর মধ্যে গ্রিন লাইন চালু হয়ে যায় ২২ আগস্ট থেকে। আর ইয়েলো ও অরেঞ্জ লাইনে যাত্রী পরিবহন শুরু হয় গত ২৫ আগস্ট থেকে।
অবশ্য এটাও ঘটনা, মেট্রোয় কিন্তু মাঝে মাঝেই পরিষেবা বিঘ্নিত হতে দেখা যাচ্ছে। কখনও টানেলে জল দাঁড়িয়ে যাচ্ছে তো কখনও যান্ত্রিক ত্রুটি। এমনকী নির্ধারিত সময়ের অনেক পড়ে পড়ে মিলছে পরিষেবা। যা নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?