মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ২৮ আগস্ট ২০২৫ ১০ : ২৬Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: বান্দিপোরায় ফের চলল গুলি। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জঙ্গিদের ভারতে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা। বৃহস্পতিবার সকালে জম্মু–কাশ্মীরের বান্দিপোরার গুরেজ সেক্টরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের ছক কষেছিল পাক জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সেখানে অভিযানে নামে সেনা এবং কাশ্মীর পুলিশ। তারপরই গুলির লড়াইয়ে নিকেশ করা হয়েছে ২ পাক জঙ্গিকে। এলাকা ঘিরে এখনও চলছে চিরুনি তল্লাশি।
বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে সেনার তরফে এমনটাই জানানো হয়েছে। সেনা সূত্রে খবর, পহেলগাঁও হামলার পর উপত্যকায় জোরকদমে চলছে জঙ্গিদমন অভিযান। ভারতীয় সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরে নওশেরা নারের কাছে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল এক দল জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় অভিযান শুরু করে জম্মু–কাশ্মীর পুলিশ ও সেনার যৌথ দল। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন নওশেরা নার ৪’। শুরু হয় গুলির লড়াই। তাতেই খতম হয় দুই জঙ্গি। বাকিদের খোঁজে এখনও তল্লাশি চলছে।
সেনার বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সম্ভাব্য অনুপ্রবেশের চেষ্টা সম্পর্কে পুলিশের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে গুরেজ সেক্টরে একটি যৌথ অভিযান শুরু করেছিল ভারতীয় সেনা ও পুলিশের একটি দল। সে সময় দুই সন্দেহভাজনকে লক্ষ্য করে সেনা গুলি চালালে তারাও পাল্টা গুলি ছুড়তে শুরু করে। সংঘর্ষে দুই জঙ্গি খতম হয়েছে। অভিযান এখনও চলছে।’
এটা ঘটনা, পহেলগাঁও হামলা এবং ‘অপারেশন সিঁদুর’ পরবর্তী সময়ে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর এলাকায় নজরদারি আরও বেড়েছে। কাশ্মীরের কোথাও জঙ্গিরা লুকিয়ে রয়েছে কি না, তা খুঁজে বার করতে উপত্যকার বিভিন্ন এলাকায় দফায় দফায় অভিযান চালানো হচ্ছে। গত মাসেই শ্রীনগরে ‘অপারেশন মহাদেব’–এ পহেলগাঁও হামলায় জড়িত তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। চলতি মাসের শুরুতে দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলার অখল জঙ্গলে ‘অপারেশন অখল’ শুরু করে ভারতীয় সেনা। তাতে খতম হয় ছয় জঙ্গি। সেই ঘটনার পর মাসখানেক পেরোতে না পেরোতেই ফের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করল জঙ্গিরা। আর তারপরই সেনার গুলিতে খতম হল দুই জঙ্গি।
আরও পড়ুন: আর বাড়ি ফেরা হল না, গুগল ম্যাপ দেখাই কাল! জলের তোড়ে ভেসে শেষ গোটা পরিবার ...
এদিকে, জঙ্গি অনুপ্রবেশের চেষ্টার পাশাপাশি সেখানে চলছে প্রবল বৃষ্টি। একটানা ভারী বৃষ্টিপাতের জেরে মোবাইল ইন্টারনেট, ব্রডব্যান্ড পরিষেবা এবং কলিং সুবিধা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবারও পরিস্থিতি বেশ খারাপ ছিল। একাধিক স্থানে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ একেবারে অচল হয়ে পড়ে। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
আরও পড়ুন: কটক রেলস্টেশনে ছাদ ধসে তীব্র আতঙ্ক, সামান্য আহত ১, বড় দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গেল...
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?