মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আর বাড়ি ফেরা হল না, গুগল ম্যাপ দেখাই কাল! জলের তোড়ে ভেসে শেষ গোটা পরিবার

পল্লবী ঘোষ | ২৮ আগস্ট ২০২৫ ০৯ : ২১Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: গুগল ম্যাপ অনুসরণ করে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক পরিণতি এক পরিবারের। গুগল ম্যাপ দেখে যেতে গিয়ে একটি বন্ধ সেতু পারাপারের চেষ্টা করছিল গাড়িটি। মুহূর্তের মধ্যে খরস্রোতা নদীর জলের তোড়ে ভেসে যায় গাড়িটি। চোখের নিমেষে ভেসে যান পরিবারের দুই মহিলা ও দুই শিশু। কোনও মতে উদ্ধার করা হয়েছে বাকি পাঁচজন সদস্যকে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের চিতোরগড়ে। গুগল ম্যাপ অনুসরণ করে একটি বন্ধ সেতুর কাছে পৌঁছে গিয়েছিল গাড়িটি। বানাস নদীর জলের তোড়ে গাড়িটি নিমিষেই ভেসে যায়। এই দুর্ঘটনায় এক পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। আরও এক শিশু এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে। 

 

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। ওই পরিবারের সদস্যরা তীর্থ যাত্রায় গিয়েছিলেন। সকলে মিলেই ভিলওয়ারায় ফিরছিলেন। গুগল ম্যাপ অনুসরণ করে রাতে গাড়িটি যাচ্ছিল। সেই গুগল ম্যাপ অনুসরণ করে কালভার্টের কাছে পৌঁছে যায় গাড়িটি। ওই কালভার্ট ও সেতুটিতে যান চলাচল নিষিদ্ধ ছিল। নদীর উপরের ওই সেতু দিয়েই পারাপারের চেষ্টা করছিল পরিবারটি। তখনই ঘটে বিপত্তি। 

 

সোমি- উপরেদা সেতু যান চলাচল যে নিষিদ্ধ, তা চোখে পড়েনি গাড়ির চালকের। তিনি শুধুমাত্র গুগল ম্যাপ অনুসরণ করেই সেতুর উপরে উঠে যান। কয়েক মাস ধরেই ওই সেতু দিয়ে যান চলাচল করে না। যখনই গাড়িটি সেতুর উপরে উঠে যায়, তখনই আটকে পড়ে। এরপর জলের তোড়ে মুহূর্তের মধ্যে ভেসে যায়। 

 

জানা গেছে, দুর্ঘটনার জেরে ওই গাড়ির মধ্যে থাকা চারজনের মৃত্যু হয়েছে। বাকি পাঁচজন গাড়ির উপরে উঠতে পেরেছিলেন। তাই কোনও মতে প্রাণ রক্ষা পেয়েছে তাঁদের। একজন শিশু এখনও পর্যন্ত নিখোঁজ। তাঁরা প্রত্যেকেই এক পরিবারের সদস্য। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গাড়ির মধ্যে জানলা ভেঙে বাইরে বেরিয়ে এসেছিলেন এক ব্যক্তি। তিনিই প্রথমে এক আত্মীয়কে ফোন করে বিষয়টি জানান। সেই আত্মীয়কে পুলিশকে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ। 

 

আরও পড়ুন: একটু পরেই আবহাওয়ার রূপবদল! নিম্নচাপের ভ্রুকুটি, আজ বাংলা জুড়ে প্রবল বৃষ্টির অশনি সংকেত

 

রাতের অন্ধকারেই কোনও মতে একটি নৌকা জোগাড় করে পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে। মোবাইলের আলো জ্বেলে ওই গাড়ির উপরে থাকা সদস্যরা পুলিশকে উদ্ধারকাজে সাহায্য করেন। খরস্রোতা নদীর জল পেরিয়ে সেখানে পৌঁছতেই পুলিশের বেশ খানিকটা সময় লাগে। ততক্ষণে দুইজন মহিলা ও দুইজন শিশু তলিয়ে যায়। মোট পাঁচজনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছে পুলিশ। 

 

প্রসঙ্গত, গুগল ম্যাপ দেখে যেতে গিয়ে, মর্মান্তিক পরিণতি হয়েছে অতীতেও। প্রাণ গিয়েছে তিনজনের। আর তারপরেই তদন্তের মুখোমুখি সংস্থা। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, ঠিক এমনই একটি দুর্ঘটনা ঘটেছিল ২০২৪ সালের ২৫ নভেম্বর। গুগল ম্যাপ দেখে তিনজন এগোচ্ছিলেন গাড়িতে। নির্মীয়মাণ সেতুর কিছু অংশ যে ভেঙে পড়েছে তা জানতেন না চালক। জানত না গুগল ম্যাপ। মাঝপথে সেতু শেষ। গাড়ি উল্টে পড়ে যায় নদীতে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে। 

  

পরেরদিন সকালে দেখা যায়, গাড়ি নদীতে আংশিক ডুবে রয়েছে। নদী থেকে সেতুর উচ্চতা ৫০ ফুট। নদীতে বেশি জল ছিল না। উঁচু থেকে পড়ার ফলে মৃত্যু হয়ে গাড়ি ভেতরে থাকা ব্যক্তিদের। স্থানীয়রাই খবর দেন পুলিশে। পুলিশে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। স্থানীয়দের অভিযোগ প্রশাসনের অসাবধানতাতেই ঘটেছে এই দুর্ঘটনা। 

 

বেশ কিছুদিন আগে সেতু ভেঙে পড়লেও সেতুর শুরুতে কোনও সাবধানতা বোর্ড বসানো হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই গাড়িটি ভাড়া করে বিয়ে বাড়ি যাচ্ছিলেন দু'জন যুবক। এই ঘটনার পরেই ওই সংস্থাকে তলব করে পুলিশ। সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, পুলিশ ওই অ্যাপের একজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া