শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Bivash Chakraborty launched new book

লাইফস্টাইল | টাইমস অফ থিয়েটার থেকে প্রকাশিত হল বিভাস চক্রবর্তীর নতুন বই

নিজস্ব সংবাদদাতা | ২৭ আগস্ট ২০২৫ ১৮ : ২৫Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: ২৪ আগস্ট টাইমস অফ থিয়েটার থেকে প্রকাশিত হল নাট্যকার বিভাস চক্রবর্তীর নতুন বই- হাবিজাবি চিন্তা। বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌমিত্র বসু, সুরঞ্জনা দাশগুপ্ত, শুভময় বসু এবং আরও অনেকে।

টাইমস অফ থিয়েটার মূলত নাটক নিয়ে কাজ করে। পাশাপাশি একটি অ্যাপ রেডিও আছে যেটি বিনামূল্যে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে শোনা যায় এবং সেই রেডিওর মাধ্যমে টাইমস অফ থিয়েটার নাটক সংরক্ষণের কাজ করে। এর পাশাপাশি সংস্থার অনেক দিনের ইচ্ছে ছিল নাটক এবং নাটক সংক্রান্ত নানারকমের বইপত্র বার করার অর্থাৎ প্রকাশনায় আসার। সেই যাত্রার শুরুর বই বিভাস চক্রবর্তী লেখা হাবিজাবি চিন্তা। এই বইটিতে মূলত বিভিন্ন সময়ে বিভাস চক্রবর্তীর বিভিন্ন লেখা রয়েছে, যার কোনওটা কোথাও বেরিয়েছে বা কোনওটা বেরোয়নি। সেইগুলোকে এক জায়গায় জড়ো করে একটি বইয়ের আকার দিয়েছে সংস্থা। খুব মজার ভঙ্গিতে বিভিন্ন রকমের লেখা আছে নাটক নিয়ে। তার বিস্তার অনেকটাই, প্রকাশকদের নিজের ভাষাতেই কিছুটা এলোমেলো, তাই বইটি খুব সহজে পড়ে ফেলা যায়। বইটির সম্পাদনা করেছেন সৌমিত্র বসু।

বইয়ের প্রায় সব লেখাই কোনও না কোনও ভাবে থিয়েটার নিয়ে। বিভাস চক্রবর্তীদের হাতে বাংলা থিয়েটারের মোড় ঘুরেছিল। শম্ভু মিত্র, বিজন ভট্টাচার্য, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়রা যে থিয়েটারের ধারা তৈরি করে গিয়েছিলেন, সেখান থেকে শুরু করেছেন বিভাস। তিনি চোখের সামনে বেশ কিছু বাঁক দেখেছেন সমকালীন ইতিহাসের। সেসবই আছে এই বইতে।
বাংলা থিয়েটারের অনেকগুলি সমস্যা আছে। তার মধ্যে অন্যতম বড় সমস্যা, বাংলা থিয়েটার আজও পর্যন্ত পুরোপুরি পেশাদার হতে পারেনি। এই নিয়ে যেমন লিখেছেন তেমনি আবার লিখেছেন পুজোর সময় সরকারি হল বন্ধ রাখার প্রতিবাদ করে অথবা রঙ্গমঞ্চে আগুন লাগার ঘটনাকে মনে রেখে। বামফ্রন্টের বিদায় এবং তৃণমূল সরকারের আগমন পর্বে যেসব বিজ্ঞজন বড় ভূমিকা নিয়েছিলেন বিভাস চক্রবর্তী ছিলেন তাঁদের অন্যতম। সে বিষয়েও লেখা আছে এই গ্রন্থে। বিভাস চক্রবর্তীর এই লেখাগুলি সাধারণভাবে আকারে ছোট। তাত্ত্বিক বিশ্লেষণে কোনও একটি বিষয়ের অংশ ছাড়িয়ে ছাড়িয়ে তার অন্তস্থলকে বার করার অধ্যাপকীয় ধরন তার নয়। এইটুকু বলা যায় আমাদের সময়ের একজন শ্রেষ্ঠ নাট্য জন তাঁর চারপাশকে কেমন চোখে দেখছেন তা বুঝবার অবকাশ পাওয়া যাবে এই সংকলনে।
এই বইটি সংগ্রহে থাকলে বাংলা নাটকের একটা চরিত্র মোটামুটি স্পষ্ট হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া