রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ২৭ আগস্ট ২০২৫ ১৮ : ০৪Abhijit Das
আর কে দাস (প্রাক্তন বায়ুসেনা কর্তা)
যে সময় দাঁড়িয়ে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর এই 'শুল্ক বোমা' ফেললেন সেই সময় ভারত ও আমেরিকা যৌথভাবে ভারতীয় যুদ্ধ বিমানের ইঞ্জিন GE F414 তৈরির জন্য অনেকটাই এগিয়ে গিয়েছিল। কিন্তু এই শুল্ক আরোপিত হওয়ার পর খুব স্বাভাবিকভাবেই যেই সন্দেহটা জাগে সেটা হল এই ইঞ্জিন তৈরির যে প্রযুক্তি সেটা আমেরিকা এই মুহূর্তে ভারতকে আর হস্তান্তর করবে কিনা? এর পাশাপাশি প্রতিরক্ষার অন্যান্য ক্ষেত্রে যে আধুনিক ও উন্নত প্রযুক্তিগুলি হস্তান্তরের কথা চলছিল সেই বিষয়গুলিও এর ফলে ধাক্কা খেতে পারে। সেইসঙ্গে আমেরিকা থেকে প্রতিরক্ষার যে সমস্ত সরঞ্জাম কেনার বিষয়ে কথা হচ্ছিল সেগুলিও বিলম্বিত হতে পারে বলেই আমার ধারণা।
আরও পড়ুন: নয় ঘণ্টার দিন শেষ, শীঘ্রই ১০ ঘণ্টা কাজ করতে হবে দেশের এই রাজ্যের বাসিন্দাদের
রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার জন্য আমেরিকা চাপ দিলেও মনে রাখতে হবে ভারত ও রাশিয়া পরস্পর পরস্পরের অনেক পুরনো দিনের বন্ধু। সাবেক সোভিয়েত ইউনিয়নের সময় থেকেই এই বন্ধুত্ব রয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত সব থেকে বেশি সহায়তা পেয়েছে সোভিয়েত এবং বর্তমান রাশিয়া থেকে। বন্ধু হিসেবে ওই দেশটি রাষ্ট্রসঙ্ঘে বারবার ভারতের পক্ষে 'ভিটো' প্রয়োগ করেছে। ১৯৭১ সালে বাংলাদেশ হওয়ার আগে ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেখানে আমেরিকা পাকিস্তানের হয়ে ভারতকে ভয় দেখাতে সপ্তম নৌবহর পাঠিয়েছিল। কিন্তু পাল্টা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভারতের পাশে দাঁড়ানোর জন্য সাবমেরিন পাঠিয়েছিল। ইতিহাসে যা 'গানবোট ডিপ্লোমেসি' বলে পরিচিত। সোভিয়েত ভেঙে যাওয়ার পর থেকেই বিশ্ব জুড়ে শুরু হয় আমেরিকার একচেটিয়া 'দাদাগিরি'। সেই দাদাগিরির জন্যই আজ সে এই অন্যায্য শুল্ক আরোপ করে ভারতকে চাপে রাখার চেষ্টা করছে।
আমার ধারণা অনুযায়ী বর্তমান এই সময়ে প্রতিরক্ষার ক্ষেত্রে অন্যান্য জিনিসের মধ্যে যেটা হতে পারে সেটা হল এই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা উন্নয়নে কিছু যৌথ উদ্যোগ ধাক্কা খেতে পারে। সেইসঙ্গে চিনকে আটকানোর উদ্দেশ্যে ভারত ও আমেরিকা-সহ আরও যে দুটি দেশের মধ্যে 'কোয়াড' তৈরি হয়েছে সেই কোয়াডের উপর এই প্রভাব পড়তে পারে বলে মনে হচ্ছে। ফলে ভারত মহাসাগরীয় অঞ্চলে চিনের একচেটিয়া দাদাগিরি আটকানোর প্রয়াসও এই শুল্ক বোমার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে। বর্তমান পরিস্থিতি ভারতকে বাধ্য করবে আরও বেশি রাশিয়ার কাছে যেতে এবং চিনের সঙ্গে সম্পর্ক বাড়াতে। ফলে ভারত ও আমেরিকার প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ এর জেরে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও এত কিছুর মধ্যেও দুই দেশের শীর্ষস্থানীয় আধিকারিকরাই নিজেদের মধ্যে কথা চালাচ্ছেন প্রতিরক্ষা-সহ অন্যান্য বিষয়গুলি নিয়ে পারস্পরিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে। কিন্তু এটাও ঠিক কাজটা আগের থেকে অনেকটাই কঠিন হয়ে গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?