মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৭ আগস্ট ২০২৫ ১৮ : ০০Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: পণের জন্য এবার সদ্য বিবাহিত তরুণীর গলায় ফাঁস দিয়ে খুন করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। এবার ঘটনাস্থল বিহার। এবারেও পণ হিসেবে সোনার গয়নার দাবি করেছিল শ্বশুরবাড়ি। কিন্তু খানিকটা সময় চেয়েছিলেন তরুণীর বাবা। অধৈর্য হয়ে তরুণীকে খুন করার অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বিহারের খাগাড়িয়া জেলার বরখান্দি তোলা গ্রামে। জানা গেছে, তরুণীর সঙ্গে বিভীষণ যাদবের বিয়ে হয়েছে এক বছর আগে। তরুণীর বাবা জাদো যাদব জানিয়েছেন, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা পণের জন্য হেনস্থা করতেন তরুণীকে। আরও সোনার গয়নার দাবি করতেন তাঁরা। এদিকে তরুণীর বাবা আশ্বাস দেন, আর দুই মাস পরেই তিনি সব দাবি পূরণ করবেন।
কাঁদতে কাঁদতেই জাদো যাদব জানান, 'আমি শুধুমাত্র দুই মাস সময় চেয়েছিলাম!' আরেক আত্মীয় জানান, সোনার গয়না না পেলে তরুণীকে খুনের হুমকিও দিয়েছিল তারা। তাঁদের আরও অভিযোগ, আগে বিভীষণ চাষবাসের কাজ করতেন। কিন্তু গত মাস ধরেই বিহারেই গাঁজা ও বিষমদ বিক্রি করতেন। তরুণীর ভাইয়ের অভিযোগ, প্রথমে তাঁকে বেধড়ক মারধর করেন শ্বশুরবাড়ির সদস্যরা। এরপর তাঁর দেহটি ঝুলিয়ে দেন। তরুণীর শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে।
তরুণীর বাবা জানিয়েছেন, 'আমার যা সার্মথ্য ছিল, সবকিছুই দিয়েছিলাম। তাও সোনার হার আর গাড়ির দাবি করছিল মেয়ের শ্বশুরবাড়ি। সদ্য ছেলের বিয়ে দিয়েছি। ছেলের বিয়ের সময় থেকেই সোনার হারের দাবিদাওয়া শুরু হয়। দুই মাস সময় চেয়েছিলাম। তার মধ্যেই মেয়েকে খুন করে দিল।' তরুণীর দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। অভিযুক্তরা সকলেই পলাতক। ঘটনাটি ঘিরে তদন্ত চলছে।
প্রসঙ্গত, বিয়ের এক দশক পেরিয়ে যাওয়ার পরেও পণের জন্য বর্বোরোচিত আচরণ স্বামীর। আরও পণের দাবিতে স্ত্রীকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন যুবতী। পণের দাবিতে পরপর গৃহবধূকে জ্বালিয়ে দেওয়ার ঘটনায় উত্তাল যোগীরাজ্য।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল , মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহা জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে নারাংপুর গ্রামে। ৩২ বছর বয়সি পারুল স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তাঁর স্বামী দেবেন্দ্র পুলিশ কনস্টেবল। সম্প্রতি রামপুর থেকে বরেলিতে বদলি হয়ে এসেছিলেন। দিন কয়েক ছুটি নিয়ে বাড়িতেই ছিলেন দেবেন্দ্র। পণের দাবিতে স্ত্রী পারুলকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দেবেন্দ্র ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, পারুলকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁর শারীরিক অবস্থার অবনতি হতেই দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। পারুলের ভাই থানায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের তালিকায় রয়েছেন, দেবেন্দ্র, তাঁর মা, ও পরিবারের আরও চারজন পুরুষ সদস্য। খুনের চেষ্টা ও গার্হস্থ্য হিংসার মামলা রুজু করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত ছয়জনেই এখনও পর্যন্ত পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। পারুলের মা জানিয়েছেন, মঙ্গলবার সকালে প্রতিবেশীরাই প্রথমে তাঁকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছেই অগ্নিদগ্ধ অবস্থায় মেয়েকে উদ্ধার করে তিনি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন যুবতী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?