মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৭ আগস্ট ২০২৫ ১৭ : ৪৭Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরে টানা প্রবল বৃষ্টি। চরম বিপর্যয়। একটানা ভারী বৃষ্টিপাতের কারণে মোবাইল ইন্টারনেট, ব্রডব্যান্ড পরিষেবা এবং কলিং সুবিধা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবারও পরিস্থিতি অপরিবর্তিত ছিল। এর কারণ একাধিক স্থানে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ একেবারে অচল হয়ে পড়ে।
এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি ঘটনার জেরে লেখেন, 'একপ্রকার প্রায় অদৃশ্য যোগাযোগ ব্যবস্থার সঙ্গে লড়ছি। জিও মোবাইলে কিছুটা ডেটা চলছে, তবে কোনও ফিক্সড লাইন ওয়াই-ফাই নেই, ব্রাউজিং কার্যত অসম্ভব, বেশিরভাগ অ্যাপ খুলছে না, এক্স খুলতেও অনেক সময় নিচ্ছে, আর হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এ ছোটখাটো টেক্সট মেসেজ ছাড়া কিছুই পাঠানো যাচ্ছে না। ২০১৪ ও ২০১৯ সালের সেই বিভীষিকাময় দিনের মতো অনুভূতি হচ্ছে।'
আরও পড়ুনঃ বেওয়ারিশ কুকুরের মুখে নবজাতকের কাটা মুণ্ডু! হাসপাতালের বাইরে হাড়হিম দৃশ্য
জানা গিয়েছে, এটি শুধু বেসরকারি মোবাইল অপারেটরদের মধ্যেই সীমিত ছিল না, এমনকী রাষ্ট্রায়ত্ত বিএসএনএল ( BSNL) -এর ফাইবার ও ল্যান্ডলাইন পরিষেবাও বন্ধ হয়ে যায়। বহু জায়গায় মোবাইল ফোনে কোনওরকম কোনও সিগনাল না থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। একাধিক ভূমিধস এবং টানা বৃষ্টির ফলে গোটা রাজ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই সংকট মোকাবিলায় কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রণালয় মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করে। নির্দেশ অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে ইনট্রা সার্কেল রোমিং (ICR) চালু করতে বলা হয়েছে সমস্ত টেলিকম সংস্থাকে। তথ্য অনুযায়ী এর ফলে গ্রাহকরা তাদের মূল নেটওয়ার্কের বাইরে অন্য যেকোনও উপলব্ধ মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন, যতদিন না স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে।
টেলিকম মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, 'জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে টানা ভারী বর্ষণ এবং একাধিক ভূমিধসের প্রেক্ষাপটে এবং ২০২০ সালের দুর্যোগ মোকাবিলার এসওপি অনুযায়ী, সমস্ত টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাকে (TSP) অবিলম্বে ইনট্রা সার্কেল রোমিং (ICR) চালু করতে বলা হল, যা ২ সেপ্টেম্বর, ২০২৫-এর রাত ১১:৫৯ পর্যন্ত কার্যকর থাকবে অথবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বলবৎ থাকবে।'
এই দীর্ঘস্থায়ী যোগাযোগ বিচ্ছিন্নতা এমন এক সময়ে দেখা দিল, যখন রাজ্যের মানুষ আগে থেকেই টানা বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছিলেন। জরুরি পরিষেবা, চিকিৎসা সহায়তা, এবং রোজকার জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই ইন্টারনেট ও কলিং বিপর্যয় আরও সমস্যার সৃষ্টি করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?