মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৭ আগস্ট ২০২৫ ১৭ : ২০Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: কেরালায় সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে দুই শিক্ষিকার বিরুদ্ধে। খবর অনুযায়ী তাঁরা তাঁদেরই কিছু ছাত্র ছাত্রীকে অকারণ উস্কানিমূলক মন্তব্য করেছেন। ত্রিশূরের কাড়াল্লুর গ্রামে একটি বেসরকারি বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে৷ খবর মারফত, 'ওনাম' উদযাপন থেকে ওই দুই শিক্ষিকা বিদ্যালয়ের কয়েকজন মুসলিম ছাত্রছাত্রীদের বিরত থাকার আহ্বান জানান৷ এই অভিযোগে অভিযুক্ত শিক্ষিকাদ্বয়কে বরখাস্ত করা হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সিরাজুল উলূম ইংলিশ হাই স্কুলে। বিদ্যালয়ের এক শিক্ষিকা খাদিজা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস মেসেজ পাঠিয়ে বলেন, 'ওনাম অন্য ধর্মের উৎসব, তাই বিদ্যালয়ে ওনাম উদযাপনের প্রয়োজন নেই।' এই বক্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়।
ঘটনার জেরে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই শিক্ষিকার মন্তব্য তাঁর ব্যক্তিগত মত এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের বক্তব্য নয়। কর্তৃপক্ষ আরও জানায়, 'প্রতি বছরের মতোই এবারও ওনাম উৎসব বিদ্যালয়ে জাঁকজমকভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাস ও পিটিএ গ্রুপে আমরা এ বিষয়ে ইতিমধ্যেই বার্তা দিয়েছি। তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট শিক্ষিকাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।'
অভিযুক্ত শিক্ষিকা খাদিজা ও আরেক শিক্ষিকা মোট দুটি ভয়েস মেসেজ পাঠান বলে অভিযোগ। তবে মামলাটি দায়ের করা হয়েছে শুধুমাত্র একজন শিক্ষিকার বিরুদ্ধে। খাদিজা তাঁর অডিও বার্তায় বলেন, 'আমরা মুসলিম, আমাদের ইসলামের নিয়ম মেনে চলা উচিৎ। ওনাম একটি বহু-ঈশ্বরবাদী উৎসব, এবং এই কারণে আমাদের তা উদযাপন করা উচিৎ নয়। আমরা এবং আমাদের সন্তানরাও যেন কোনওভাবেই এই উৎসব উদযাপনে অংশ না নেই। অন্য ধর্মের প্রথা অনুসরণ করলে তা ‘শিরক’-এর দিকে নিয়ে যেতে পারে।'
শুধু তাই নয়৷ অভিযুক্ত শিক্ষিকা আরও বলেন, শিশুদের ইসলামি সংস্কৃতিতে বড় করে তোলা উচিৎ এবং অন্যান্য ধর্মের আচার অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে তাদের দূরে রাখতে হবে। 'আমাদের সন্তানেরা খুবই ছোট, এখনই তাদের এই বিষয়ে সচেতন করা উচিৎ। এবারের ওনামে আমরা এবং আমাদের সন্তানেরা কোনও অংশ নিচ্ছি না,'-এমন মন্তব্য করেন তিনি।
এহেন ঘটনার জেরে ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়ার (DYFI) পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে শিক্ষিকার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্যের অভিযোগে মামলা দায়ের করা হয়। পুলিশ বর্তমানে পুরো ঘটনা পুঙ্খনুপুঙ্খ তদন্ত করে দেখছে। এর পেছনে অভিযুক্ত দুই শিক্ষিকার অন্য কোনও বড় কারণ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে তাও। পড়ুয়াদের মধ্যে এমন বিতর্কিত এবং হিংসাত্মক মনোভাব ছড়ানোর কারণে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হয়েছে।
আরও পড়ুনঃ বেওয়ারিশ কুকুরের মুখে নবজাতকের কাটা মুণ্ডু! হাসপাতালের বাইরে হাড়হিম দৃশ্য
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?