শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ২৭ আগস্ট ২০২৫ ১৬ : ২৯Abhijit Das
নিতাই দে, আগরতলা: একসঙ্গে চার জায়গায় ইডি-র অভিযান। জানা গেছে আর্থিক দুর্নীতি, জমি মাফিয়া ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে ত্রিপুরায় একযোগে চারটি স্থানে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযান গভীর রাত পর্যন্ত চলে। যেসব স্থানে অভিযান চালানো হয়েছে সেগুলি হল, পশ্চিম ত্রিপুরা জেলায় খয়েরপুর, কাঞ্চনপল্লী ও ক্যাম্পেরবাজার এবং সিপাহীজলা জেলার নলছড়ে হানা দেয় ইডি আধিকারিকরা। তল্লাশির তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী, অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মকর্তা-সহ একাধিক প্রভাবশালী ব্যক্তি।
অভিযানের কেন্দ্রবিন্দুতে ছিলেন খয়েরপুরের উৎপল কুমার চৌধুরী। তাঁর বিরুদ্ধে পশ্চিমবঙ্গেও মামলা রয়েছে। তিনি সিপিআইএম নেতা, প্রাক্তন উপাধ্যক্ষ ও প্রাক্তন মন্ত্রী পবিত্র করের ভাগ্নে এবং সিপাহীজলার পশ্চিম নলছড়ের বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মকর্তা হারাধন বৈদ্যের জামাতা। ইডির একটি সূত্র জানিয়েছে, আর্থিক অপরাধ এবং জমি দুর্নীতির অভিযোগে এই তল্লাশি। যদিও অভিযান সম্পর্কে ইডির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
এছাড়াও, ইডি আগরতলার বাধারঘাটের পরিতোষ ভৌমিকের ভাড়াটিয়া মিহির দেবনাথের বাড়ি, এডি নগরের অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিসের কর্মী স্বরূপ বণিকের বাড়িতেও তল্লাশি চালিয়েছে। উল্লেখ্য, স্বরূপ বণিকের ভাই সোমেশ বণিক বর্তমানে টিসিএস অফিসার হিসেবে বিশালগড় মহকুমা শাসক দফতরে কর্মরত। তবে এই অভিযানের সময় ইডি-র আধিকারিকদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর সিআরপিএফ জওয়ানরা। একসঙ্গে একাধিক জায়গায় হানায় রাজ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। কী কারণে একই দিনে এতগুলো স্থানে অভিযান চালানো হলো, তা নিয়ে জোর জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে। ইডি সূত্রে খবর, এই অভিযানের লক্ষ্য ছিল অবৈধ সম্পদের সন্ধান করা এবং তদন্তের সঙ্গে সম্পর্কিত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিকে ফ্রিজ করা। ইডির আধিকারিকরা কী কী উদ্ধার বা বাজেয়াপ্ত করেছেন তার বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি। তবে ইডির একটি সূত্র জানিয়েছে, যে সমস্ত বাড়িতে ইডি টিম সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়ের জ্ঞাত উৎসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন সম্পদের প্রমাণ পেয়েছে। আরও অভিযান চালানোর জন্য ইডি আগামী কয়েকদিন এখানে ক্যাম্প করার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: নয় ঘণ্টার দিন শেষ, শীঘ্রই ১০ ঘণ্টা কাজ করতে হবে দেশের এই রাজ্যের বাসিন্দাদের
গত ১০ জানুয়ারি পশ্চিম ত্রিপুরা এবং সিপাহিজলা জেলার বিভিন্ন অংশে, বিশেষ করে আগরতলা এবং মেলাঘর পৌরসভা, কালামচৌড়া গ্রামের কয়েকজনের বাড়িতে ধারাবাহিক অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। কেন্দ্রীয় সংস্থা সেই সময়ে অভিযানের ফলাফল প্রকাশ করেনি। তবে, সূত্র জানিয়েছে যে যাদের বাড়িতে অভিযান চালানো হয়েছিল তাঁদের মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহ ছিল।
ত্রিপুরা বিধানসভা নির্বাচনের দুই মাস আগে, ২০২২ সালের ডিসেম্বরে, ইডি মাদক পাচার মামলার তদন্তের অংশ হিসাবে পশ্চিম ত্রিপুরা এবং সিপাহিজলা জেলার পৃথক এলাকায় অভিযান চালায়, যেখানে ২ কোটি টাকার ব্যাঙ্ক আমানত সম্পর্কিত নথি বাজেয়াপ্ত করা হয়।
সুজিত সরকার, বিজয় পাল এবং পরেশ চন্দ্র রায়ের পরিবারের সদস্যদের বিরুদ্ধে "এনডিপিএস আইনের অধীনে নিষিদ্ধ (নির্ধারিত বাণিজ্যিক পরিমাণের বাইরে) গাঁজা সংরক্ষণ, পাচার এবং বিক্রয়ে সক্রিয় জড়িত থাকার" অভিযোগে চার্জশিটও দাখিল করা হয়েছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?