শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

jaggery vs Sugar which one is more healthy

লাইফস্টাইল | চিনি না গুড়, স্বাস্থ্যের জন্য কোনটা বেশি উপকারী? কী বলছে বিজ্ঞান?

আকাশ দেবনাথ | ২৭ আগস্ট ২০২৫ ১৬ : ২৩Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: গুড় ও চিনি দুটোই মিষ্টিজাতীয় খাবার। এখন অনেকেই দৈনন্দিন খাবারদাবারে যতটা সম্ভব চিনি এড়িয়ে চলেন। তবে এর পিছনে কি আদৌ কোনও যুক্তিসম্মত কারণ রয়েছে? নাকি পুরোটাই হুজুগ? বিশেষজ্ঞদের মতে পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত দিকের বিচারে গুড় চিনির তুলনায় কিছুটা বেশি স্বাস্থ্যকর। 

গুড়ের পুষ্টিগুণ
গুড়ে পেটের ভিতর হজমে সাহায্যকারী ব্যাক্টেরিয়াগুলি সক্রিয় হয়ে ওঠে। গুড়ে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। অ্যান্টি-অক্সিড্যান্ট শরীর থেকে টক্সিন বা ক্ষতিকর পদার্থ বার করে দেয়। ফলে শরীরের প্রতিরোধ ক্ষমতাও বাড়ে, সংক্রমণের ঝুঁকি কমে। এছাড়া গুড়ে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক এবং সেলেনিয়ামের মতো খনিজ পদার্থ থাকে। ফলে হাড়ের স্বাস্থ্য ভাল হয়। অনেককেই গাঁটে গাঁটে যন্ত্রণায় কষ্ট পান। গুড় এই যন্ত্রণা কিছুটা কমাতে সহায়তা করে। এতে ভিটামিন বি এবং কিছু অ্যান্টিঅক্সিডেন্টও পাওয়া যায়। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে দুপুরে কিংবা রাতে খাবার খাওয়ার ২০ মিনিট পর সামান্য গুড় খেয়ে নিতে পারেন। এছাড়া গুড়ে রয়েছে প্রচুর আয়রন। তাই গুড় অ্যানিমিয়া বা রকতাল্পতা রোগকেও প্রতিরোধ করে। যেই কারণে গুড় খেলে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ার সম্ভবনা থাকে। কেউ কেউ মনে করেন গুড় লিভারকে পরিষ্কার করে ও সতেজ রাখতে সাহায্য করে। তবে এই বিষয়ে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন। গুড়ের গ্লাইসেমিক ইনডেক্স চিনির তুলনায় কিছুটা কম, তাই এটি রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়ায়।
চিনির পুষ্টিগুণ
চিনিতে মূলত সুক্রোজ থাকে, যা একটি সাধারণ শর্করা। এতে কোনও ভিটামিন বা খনিজ পদার্থ নেই। ফলে শুধুমাত্র ক্যালোরি ছাড়া চিনি থেকে আর কিছুই পাওয়া সম্ভব নয়। তাছাড়া চিনির গ্লাইসেমিক ইনডেক্স বেশি হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। অতিরিক্ত চিনি খেলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়। সঙ্গে মাথা ধরা, ডায়াবেটিস, ওজন বেড়ে যাওয়া এসব উপসর্গও থাকে। অতিরিক্ত চিনি অন্ত্রে গিয়ে ফ্যাটে পরিণত হয়। অর্থাৎ গ্লাইকোজেন ভেঙে ফ্যাট তৈরি করে। এছাড়াও আরও একটি কারণে চিনি বড় বিপদ ডেকে আনতে পারে। রিফাইন্ড সুগার রক্তে দ্রুত মিশে যাওয়া, এর ফলে তাৎক্ষণিক ভাবে মনকে ভাল হয়ে যায়। যে কারণে মিষ্টি বা চকোলেট খেলে আমাদের মন ভাল লাগে। বিষয়টি কিছুটা নেশার মতো কাজ করে। যে কারণে তখন ওজন বেড়ে চললেও আমরা বুঝতে পারি না।

আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?
গুড়ের স্বাস্থ্যগত উপকারিতা
১। গুড় হজমশক্তি বাড়াতে সাহায্য করে।
২। এটি রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক।
৩। গুড় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৪। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?

স্বাস্থ্যগত অপকারিতা
১। গুড় ও চিনি দুটোই অতিরিক্ত পরিমাণে খেলে ওজন বাড়তে পারে।
২। ডায়াবেটিস রোগীদের জন্য গুড় ও চিনি দুটোই ক্ষতিকর।
৩। একই কথা প্রযোজ্য কিডনির রোগীদের জন্যেও। উপরন্তু গুড়ে পটাশিয়াম এবং ফসফরাস থাকে। দু’টি খনিজ অতিরিক্ত পরিমাণে শরীরে গেলে কিডনির ক্ষতি হয়।
আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?

সবমিলিয়ে বলা যায়, ১ চা চামচ চিনিতে কমবেশি ৪৫ ক্যালোরি থাকে। সমপরিমাণ গুড়েও ক্যালোরির পরিমাণ এক। কাজেই ক্যালোরির দিক থেকে ভাবলে অন্তত গুড় আর চিনির বিশেষ কোনও ফারাক নেই। গুড় চিনির তুলনায় কিছুটা বেশি স্বাস্থ্যকর হলেও, বিশেষ কোনও পার্থক্য নেই। তাই গুড়ও পরিমিত পরিমাণে খাওয়া উচিত। বিশেষ করে ডায়াবেটিস বা কিডনির রোগের মতো অন্য কোনও শারীরিক সমস্যা থাকলে গুড় চিনির মতোই বিপজ্জনক হতে পারে। তাই খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া