শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা |  অভিষেকের বৈঠকে যোগ দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বিধায়ক বাইরন বিশ্বাস, ভর্তি হলেন হাসপাতালে  

আর্যা ঘটক | ২৭ আগস্ট ২০২৫ ১৩ : ০৬Arya Ghatak

 


আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী এবং দলের রাজ্য কমিটির সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে দলের সাংগঠনিক বৈঠক করতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হল সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসকে। 

বিধায়কের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তাঁকে কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে।  বুধবার সকাল থেকে চিকিৎসকরা তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করছেন। সংশ্লিষ্ট রিপোর্টের উপর ভিত্তি করে তৃণমূল বিধায়ক কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন সেই বিষয়ে তাঁরা সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে। 
 
সাগরদিঘির তৃণমূল বিধায়ক সুব্রত সাহার মৃত্যুতে শূন্য হওয়া ওই আসনে ২০২৩ সালের উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়াই করে জয়ী হয়েছিলেন বাইরন বিশ্বাস।  এই জয়ের কিছুদিনের মধ্যেই তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির হাত ধরে ঘাসফুল শিবিরে যোগদান করেছিলেন।

আরও পড়ুনঃ বেওয়ারিশ কুকুরের মুখে নবজাতকের কাটা মুণ্ডু! হাসপাতালের বাইরে হাড়হিম দৃশ্য 
 
তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার অভিষেক ব্যানার্জি এবং সুব্রত বক্সীর সঙ্গে কলকাতার ক্যামাক স্ট্রিটে জঙ্গিপুর সাংগঠনিক জেলার সমস্ত বিধায়ক, সাংসদ এবং  শাখা সংগঠনের সভাপতিদের বৈঠক ছিল। সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য দুপুর দেড়টা নাগাদ অভিষেক ব্যানার্জির অফিসে পৌঁছে যান বাইরন বিশ্বাস। 

সূত্রের খবর বৈঠকে ঢোকার কিছুক্ষণের মধ্যে অসুস্থ বোধ করতে থাকেন তিনি। এরপরই সেখানে তাঁকে একজন চিকিৎসককে দেখানো হয়। এরপর বিধায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় পরিবারের লোকেরা সন্ধে নাগাদ তাঁকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। 

আরও পড়ুনঃ ৫০০০ যৌনগন্ধী মেসেজ! চিকিৎসা করাতে গিয়ে মহিলা চিকিৎসকের উপর লোলুপ দৃষ্টি রোগীর! তুলকালাম যোগীরাজ্যে...

বিধায়কের পরিবার সূত্রে জানা গিয়েছে তাঁর রক্তে শর্করার মাত্রা উল্লেখযোগ্য ভাবে কমে যাওয়া ছাড়াও আরও বেশ কিছু শারীরিক সমস্যা হঠাৎ করেই দেখা দিয়েছে।। বুধবার সকাল থেকেই ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা বাইরন বিশ্বাসের রক্ত পরীক্ষা করা ছাড়াও আরও একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেছেন বলে জানা গিয়েছে। 

আরও পড়ুনঃ দাঁড়িয়ে আছে শুধু একটা দেওয়াল, তলিয়ে গেল মানালির নামি রেস্তোরাঁ, হড়পা বানে বিধ্বস্ত উত্তর ভারত...

বিধায়ক ঘনিষ্ঠ এক তৃণমূল নেতা জানান, 'আমরা আশা করছি বুধবার সন্ধের মধ্যেই সমস্ত 'প্যাথলজিক্যাল' পরীক্ষার রিপোর্ট চলে আসবে। তারপর ডাক্তারবাবুরা  সিদ্ধান্ত নেবেন কখন বা কবে বিধায়ককে হাসপাতাল থেকে ছাড়া হবে।' তবে বিধায়কের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারে তুলনায় বুধবার বাইরনের শারীরিক অবস্থারে কিছুটা উন্নতি হয়েছে এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

আরও পড়ুনঃ ‘গরীব মানুষ নিজের জন্য নয়, সন্তানের জন্য স্বপ্ন দেখে’ দরিদ্র অটোচালকের স্বীকারোক্তিতে চোখে জল নেটপাড়ার


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া