মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বেওয়ারিশ কুকুরের মুখে নবজাতকের কাটা মুণ্ডু! হাসপাতালের বাইরে হাড়হিম দৃশ্য 

আর্যা ঘটক | ২৭ আগস্ট ২০২৫ ১১ : ২৬Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি পাঞ্জাবে একটি ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী থাকলো স্থানীয় মানুষজন। ঘটনাটি ঘটেছে পাটিয়ালার এক সরকারি হাসপাতালে। সেখানে মঙ্গলবার সন্ধ্যায় এক ভয়ানক দৃশ্য দেখা গিয়েছে৷ রাস্তার এক বেওয়ারিশ কুকুরের মুখে এক শিশুর কাটা মাথা দেখা গিয়েছে। এই হাড়হিম ঘটনা হাসপাতালের ভেতরে মুহূর্তে চরম আতঙ্কের সৃষ্টি করে এবং তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষের নজরে আনা হয়। খবর পাওয়ার পর, পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং ঘটনাটির গুরুত্ব অনুধাবন করে সঙ্গে সঙ্গেই তদন্তের নির্দেশ দেন।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ঘটনাটি পাটিয়ালার এক সরকারি হাসপাতালে ঘটেছে৷  হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডঃ বিশাল চোপড়া জানিয়েছেন, হাসপাতাল থেকে কোনও নবজাতক নিখোঁজ নয় এবং সকল শিশু সঠিকভাবে হিসেব অনুযায়ী রয়েছে।

ঘটনার জেরে তিনি আরও জানান, সম্প্রতি যারা মারা গিয়েছে তাদের মৃত্যুর পর দেহ যথাযথ নথিপত্র সহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ডঃ চোপড়া বলেন, 'এটি এমন একটি ঘটনা মনে হচ্ছে যেখানে বাইরের কেউ নবজাতকের দেহাবশেষ ফেলে গিয়েছে।'

এদিকে, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তাঁর এক্স (পূর্বতন টুইটার) অ্যাকাউন্টে একটি পোস্টে বলেন, 'রাজিন্দ্রা হাসপাতাল, পটিয়ালায় একটি মৃত শিশুকে ঘিরে ভয়াবহ ঘটনার খবর পেয়েছি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল না এবং এটি কোনও সমাজবিরোধী উপাদানের কৃতকর্ম বলে ধারণা করা হচ্ছে। আমি ডেপুটি কমিশনার এবং এসএসপিকে দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দিয়েছি এবং অপরাধীদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। অনুগ্রহ করে কোনও গুজবে কান দেবেন না।'

প্রত্যক্ষদর্শীদের বয়ান মারফত জানা গিয়েছে, এই মর্মান্তিক দৃশ্যটি প্রথম দেখা যায় হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডের কাছে, বিকেল প্রায় ৫.৩০টার দিকে। রোগী ও তাদের সঙ্গীরা প্রথমে বিষয়টি দেখতে পান। দৃশ্য দেখে চারিদিক স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে পুরো ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার জেরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দ্রুত এর কারণ খুঁজে বার করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ডিমের ঝোল রান্না করতে রাজি হননি স্ত্রী, অভিমানে আত্মঘাতী স্বামী...

এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন সুপ্রিম কোর্টের নির্দেশে পথকুকুরদের আশ্রয়কেন্দ্রে পাঠানোর বিষয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। উল্লেখ্য, গত ১১ আগস্ট পথকুকুরদের নিয়ে দেশের শীর্ষ আদালত যে রায় দিয়েছিল, দেশজুড়ে প্রবল আলোচনা-সমালোচনা হয় তার। দেশের কোনায় কোনায় বিক্ষোভে ফেটে পড়েন মানুষ। নজর ছিল ২২ আগস্টের শুনানির দিকে। ২২ আগস্ট শীর্ষ আদালত ১১ আগস্টের রায় স্থগিত করেছে। বদল করা হয়েছে নির্দেশাবলীতে। কী জানা গেল পথকুকুর মামলা প্রসঙ্গে? প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১১ আগস্টের নির্দেশাবলীতে বদল করেছে শীর্ষ আদালত। আগের রায়ে বলা হয়েছিল, দিল্লি এনসিআর এলাকায়, পথকুকুর আর রাস্তায় থাকতে পারবে না। তাদের সরিয়ে নেওয়া হবে অন্যত্র। তারপর থেকে দেশজুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ মানুষ, পশুপ্রেমীরা।

আরও পড়ুনঃ ৫০০০ যৌনগন্ধী মেসেজ! চিকিৎসা করাতে গিয়ে মহিলা চিকিৎসকের উপর লোলুপ দৃষ্টি রোগীর! তুলকালাম যোগীরাজ্যে...

শুক্রবার শীর্ষ আদালত ওই রায়ের পরিবর্তন করেছে। এদিন জোর দেওয়া হয়েছে পথকুকুরদের জীবাণুমুক্ত করার এবং টিকা দেওয়ার বিষয়ে। শুক্রবার আদালত জানায়, পথকুকুরদের রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে জীবাণুকরণ প্রতিষেধক এবং বন্ধ্যাত্বকরণ টিকা দেওয়ার পর, আবার যে জায়গার কুকুর, সেই এলাকাতেই ছেড়ে দেওয়া হবে। ব্যতিক্রম হিসেবে, হালমা চালাতে পারে, অর্থাৎ হিংস্র কিংবা জলাতঙ্ক ঘটাতে পারে, এমন কুকুরদের ছাড়া যাবে না বলেও জানানো হয়েছে বলে খবর সূত্রের। একই সঙ্গে সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রকাশ্য রাস্তায় আর পথকুকুরদের খাওয়ানো যাবে না। পথকুকুরদের খাওয়ানোর জন্য আলাদা, নির্দিষ্ট জায়গা তৈরি করতে হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া