শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দাঁড়িয়ে আছে শুধু একটা দেওয়াল, তলিয়ে গেল মানালির নামি রেস্তোরাঁ, হড়পা বানে বিধ্বস্ত উত্তর ভারত

আর্যা ঘটক | ২৭ আগস্ট ২০২৫ ১০ : ২২Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: হিমাচল প্রদেশে সম্প্রতি টানা ভারী বৃষ্টিপাত। এহেন অত্যাধিক বর্ষণের ফলে আকস্মিক বন্যা ও ভূমিধস সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। খবকদ অনুযায়ী, ঘটনার জেরে মানালির বিখ্যাত রেস্তোরাঁ শের-ই-পাঞ্জাব প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র সামনের প্রবেশপথটি অক্ষত রয়েছে। জানা গিয়েছে, রেস্তোরাঁটি বিয়াস নদীর খুব কাছাকাছি অবস্থিত। এটি অতিবর্ষণের ফলে বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছিল। একটি ভিডিও কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায় রেস্তোরাঁর সামনের দিকটি ছাড়া বাকিটা ভেঙে নদীতে তলিয়ে গিয়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শের-ই-পাঞ্জাব রেস্তোরাঁটি তার খাঁটি উত্তর ভারতীয় খাবারের জন্য দীর্ঘদিন ধরে অত্যন্ত জনপ্রিয়। এমনকী বলিউডের বিভিন্ন তারকা, ক্রীড়াবিদ এবং সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা নিয়মিত এখানে যেতেন। মানালিতে ভ্রমণে আসা পর্যটকদের জন্য এটি এক আকর্ষণীয় গন্তব্য ছিল।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের কারণে মানালি, মান্ডি, শিমলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় নতুন করে ভূমিধস ও হঠাৎ বন্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে মানালি-লে হাইওয়ের একাধিক জায়গা বন্ধ হয়ে গিয়েছে। বন্যার জলে ইতিমধ্যে একটি বহুতল হোটেল এবং চারটি দোকান ভেসে গিয়েছে।

খবর অনুযায়ী, মান্ডি জেলার বালিচৌকি এলাকায় সোমবার রাতে দুটি ভবন সম্পূর্ণ ধসে গিয়েছে। এর মধ্যে প্রায় ৪০টি দোকান ছিল,  যা ধসে পড়েছে। তবে আগেই ভবন খালি করে দেওয়া হয়েছিল বলে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। অতিবৃষ্টির কারণে রাজ্যের একাধিক জেলায় স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ‘গরীব মানুষ নিজের জন্য নয়, সন্তানের জন্য স্বপ্ন দেখে’ দরিদ্র অটোচালকের স্বীকারোক্তিতে চোখে জল নেটপাড়ার...

অন্যদিকে সিমলায় টানা বৃষ্টিতে ভূমিধস ও গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর কাংরা, চাম্বা এবং লাহৌল ও স্পিতি জেলায় প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়ে ‘রেড’ এলার্ট এবং উনা, হামিরপুর, বিলাসপুর, সোলান, মান্ডি ও কুল্লু জেলা এবং শিমলা শহরের জন্য ‘অরেঞ্জ’ এলার্ট জারি করেছে।

আরও পড়ুনঃ ডিমের ঝোল রান্না করতে রাজি হননি স্ত্রী, অভিমানে আত্মঘাতী স্বামী...

এই প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর না মিললেও, সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, মাণ্ডি জেলায় সবচেয়ে বেশি রাস্তা বন্ধ রয়েছে। মোট ২০১টি রাস্তা, যার মধ্যে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম এনএইচ-০৩ (NH-03) রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কুল্লু জেলা, যেখানে ভূমিধসের কারণে ৬৩টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এই জেলায় এনএইচ-৩০৫ (NH-305)-এর খানাগ এলাকাতেও রাস্তা বন্ধ রয়েছে। কিন্নোর জেলা থেকেও এনএইচ-০৫ (NH-05)-এর টিনকু নাল্লা অংশে রাস্তা বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গিয়েছে।

দুর্যোগের জেরে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মাণ্ডি জেলায়। খবর পাওয়া গিয়েছে, সেখানে প্রায় ৪৪৮টি ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতি হয়েছে লাহৌল-স্পিতি জেলায়। সেখানে উচ্চ ভোল্টেজ লাইনের ত্রুটির কারণে ১১২টি ট্রান্সফর্মার কাজ করা বন্ধ করে দিয়েছে। কুল্লু ও মাণ্ডি জেলায় পানীয় জলের প্রকল্পগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে অনেক প্রকল্প ইতিমধ্যেই সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।

অন্যদিকে, রাজ্যের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে সিরমৌর জেলার রাজগড়ে ৭২ মিমি বৃষ্টিপাত হয়েছে। খাদ্রালা (৪২.৪ মিমি), পাছাদ (৩৮ মিমি), মান্ডি (২৬.৪ মিমি), ভুন্টার (২২ মিমি), শিলারু (১৪.২ মিমি), সেওবাগ (১২.২ মিমি), শিমলা (১১.৫ মিমি) এবং রোহরু (১০ মিমি)।

৩০ জুন থেকে ১ জুলাই রাতে মান্ডি জেলায় দশটি মেঘ ভাঙা বৃষ্টি, আকস্মিক বন্যা এবং ভূমিধসের ফলে ধ্বংসযজ্ঞের পর নিখোঁজ হন ২৭ জন। খুঁজে বের করার জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া