মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ফের তছনছ কাশ্মীর, বৈষ্ণদেবী যাত্রায় ভয়ঙ্কর বিপত্তি, ধসে চাপা পড়ে ৩০ জনের মৃত্যু, মৃত্যুমিছিল বাড়তে পারার আশঙ্কা

পল্লবী ঘোষ | ২৭ আগস্ট ২০২৫ ০৯ : ১১Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: প্রবল বৃষ্টিতে আবারও তছনছ জম্মু ও কাশ্মীর। একটানা ভারী বৃষ্টির জেরে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে হল সাধারণ মানুষ থেকে পর্যটকদের। বন্যা, হড়পা বান, ভূমিধসের জেরে বিধ্বস্ত জম্মু ও কাশ্মীর। ক্রমেই বেড়ে চলেছে মৃত্যুমিছিল। এবার ভয়াবহ দুর্ঘটনা ঘটল বৈষ্ণদেবী যাত্রাপথে। ধসে চাপা এই রুটেই ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই। এখনও ধসে চাপা পড়ে আছেন বহু মানুষ। ভারী বৃষ্টি উপেক্ষা করেই চলছে উদ্ধারকাজ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, জম্মু ও কাশ্মীরের কাটরায় অর্ধকুমারীর কাছে মাতা বৈষ্ণদেবী যাত্রা পথে হুড়মুড়িয়ে ধস নামে। প্রবল বৃষ্টির জেরেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। ধসে চাপা পড়ে এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৩ জন। এখনও পর্যন্ত মাটির নীচে চাপা পড়ে আছেন অনেকে।‌ মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে। 

বৈষ্ণদেবী যাত্রাপথে ধসে মৃত্যুমিছিলের খবর পেয়েই শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।‌ তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছিল। প্রাকৃতিক বিপর্যয়ের পরিস্থিতিতে রাজ্যের পাশে থাকবে কেন্দ্র। নিহত ও আহতদের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। 

মঙ্গলবার থেকে এখনও পর্যন্ত একনাগাড়ে ভারী বৃষ্টিতে বিধ্বস্ত জম্মু ও কাশ্মীর। কোথাও বন্যা, কোথাও ভূমিধস, কোথাও আবার হড়পা বানে। মঙ্গলবার থেকে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংসলীলা চলছে জম্মু ও কাশ্মীরের জেলায় জেলায়। মঙ্গলবার ডোডা জেলায় হড়পা বানের জেরে একাধিক বাসিন্দার মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে বৈষ্ণদেবী যাত্রা বন্ধ রাখার ঘোষণা করেছিল প্রশাসন। রাতেই বৈষ্ণদেবী যাত্রাপথে ধস নামে। 

আরও পড়ুন: সকালেই আঁধার! ২ ঘণ্টায় ৮ জেলায় ঝেঁপে বৃষ্টি, দিনভর প্রবল বর্ষণে ভোগান্তি ১০ জেলায়, রইল আবহাওয়ার মেগা আপডেট

গভীর রাত থেকেই একযোগে উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। কোথাও কোথাও ভেঙে পড়েছে সেতু। বিদ্যুৎ বিভ্রাট থেকে মোবাইল নেটওয়ার্কেও ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। মঙ্গলবার পর্যন্ত সাড়ে তিন হাজার স্থানীয় বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। 

মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত, টানা ছয় ঘণ্টা রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে জম্মু ও কাশ্মীরে। গোটা রাজ্যে ২২ সেন্টিমিটার বৃষ্টিপাতের রেকর্ড রয়েছে। গভীর রাত থেকে বৃষ্টির দাপট খানিকটা কমেছে। বুধবার জম্মু ও কাশ্মীরের সমস্ত স্কুল বন্ধের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আজ একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাও বাতিল ঘোষণা করা হয়েছে। 

পাশাপাশি রেল পরিষেবাও ব্যাহত হবে আজ। উত্তর রেলের তরফে ঘোষণা করা হয়েছে, আজ, বুধবার জম্মু ও কাটরা থেকে মোট ২২ টি ট্রেন বাতিল করা হয়েছে। ২৭টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। পাঠানকোট থেকে হিমাচল প্রদেশ পর্যন্ত রেল পরিষেবাও বাতিল করা হয়েছে। 

প্রসঙ্গত, চলতি মাসেই মেঘভাঙা বৃষ্টির পর মর্মান্তিক পরিণতি হয়েছে কিশ্তওয়াড়ে। মেঘ ভাঙা বৃষ্টি-বন্যায় প্রাণ গিয়েছে অন্তত ৬০ জনের। তার মাঝেই ফের ভয়াবহ পরিস্তিতি জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায়। মেঘ ভাঙা বৃষ্টি, বন্যায় এখনও পর্যন্ত ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে সাত জনের। আহত বহু। সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রায় একই সময়ে কাঠুয়ার রাজবাগ এলাকার ঘাটি এবং আরও একাধিক গ্রামে প্রবল মেঘভাঙা বৃষ্টি হয়। একটি গ্রাম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া