মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এক মিনিটেই সব শেষ! ছোবল মারলে টেরও পাবেন না, জ্বালাও করবে না! এই রাজ্যে ভয়ঙ্কর বিষধর সাপের দেখা মিলল

পল্লবী ঘোষ | ২৬ আগস্ট ২০২৫ ২১ : ৩২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: এক ছোবলেই ছবি! বর্ষায় সাপের উপদ্রব বাড়ে। গ্রামে, মফস্বলে সাপের আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। এবার এমন এক বিষধর সাপের খোঁজ পাওয়া গেল, যা ছোবল মারলে টেরও পাওয়া যায় না। জ্বালাও করবে না। শুধুমাত্র এক মিনিটের মধ্যেই বিষ ছড়িয়ে যাবে শরীরে। আর মুহূর্তের মধ্যে প্রাণ হারাবেন যে কেউ। 

 

ভাবছেন কোথায়? সম্প্রতি বিহারে দেখা মিলল এই বিষধর সাপের। রাজ্যে এই পর্যন্ত মাত্র দুটি এই প্রজাতির সাপের হদিশ পাওয়া গিয়েছিল। সম্প্রতি সেই সংখ্যা আরও বাড়ল। যা ঘিরে বণ্যপ্রাণ সংরক্ষণকারীরা খুশি হলেও, আতঙ্কে তটস্থ গ্রামবাসীরা। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ২১ সেপ্টেম্বর বিহারে ওই বিষাক্ত সাপের দেখা মিলেছিল। পাটনায় উদ্ধার করা হয়েছিল সাপটি। নেচার এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ডলাইফ সোয়াইটির প্রোজেক্ট ম্যানেজার অভিষেক জানান, সাপটির নাম ওয়ালস ক্রেট। অত্যন্ত বিরল ও বিষধর সাপ এটি। 

 

জানা গেছে, বিহারে এতদিন পর্যন্ত দুটি ওয়ালস ক্রেট সাপের খোঁজ পাওয়া গিয়েছিল। তার মধ্যে পশ্চিম চম্পরন জেলাতেও একটি ক্রেট প্রজাতির সাপের সন্ধান মেলে। একটি কমন ক্রেইট, আরেকটি ব্যান্ডেড ক্রেট।বর্তমানে বিহারে ওয়ালস ক্রেট প্রজাতির সাপের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন। সম্প্রতি এই প্রজাতির আরও একটি সাপের খোঁজ পাওয়া গেছে। 

 

আরও পড়ুন: সোনা, টাকা নয়, যৌতুক হিসেবে বন্দুক দিন মেয়েদের, পণের কাণ্ডের পর পঞ্চায়েত প্রধানের নির্দেশ! তোলপাড় যোগীরাজ্য

 

বণ্যপ্রাণ নিয়ে ৩০ বছর কাজের অভিজ্ঞতা রয়েছে অভিষেকের। বর্তমানে বিহারের পশ্চিম চম্পরন জেলার বাল্মিকী টাইগার রিজার্ভ এবং উত্তরপ্রদেশের কাতারনিয়াঘাট ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতে কাজ করছেন প্রোজেক্ট ম্যানেজার হিসেবে। অতীতে একাধিক ভয়ঙ্কর প্রাণী, বিষাক্ত সাপ উদ্ধারের সাক্ষী থেকেছেন তিনি। তালিকায় রয়েছে কিং কোবরাও। 

 

বাল্মিকী টাইগার রিজার্ভে নানা প্রজাতির বিষাক্ত সাপের আনাগোনা রয়েছে। সেখানেই দুটি ওয়ালস ক্রেট প্রজাতির সাপের সন্ধান পাওয়া গেছে। জানা গেছে, ১৯০৭ সালে কলোনেল ফ্র্যাঙ্ক ওয়াল প্রথমবার এই সাপের খোঁজ দেন‌। সেই অনুযায়ীই এর নামকরণ হয় ওয়ালস ক্রেট। উত্তরপ্রদেশের ফৈজাবাদে এই প্রজাতির তিনটি সাপ তিনি উদ্ধার করেন। 

 

আরও পড়ুন: 

 

সাধারণত হিমালয়ের পাদদেশে এবং পার্বত্য অঞ্চলে এই ওয়ালস ক্রেইট প্রজাতির সাপের দেখা মেলে। সাড়ে চার থেকে পাঁচ ফুট লম্বা হয় এই প্রজাতির সাপ। চকচকে ডোরাকাটা শরীর হয়। হালকা খয়েরি রঙের দেহ এবং পেটের কাছের রং হলুদ হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সূঁচের মতো সরু দাঁত হয় ওয়ালস ক্রেট। নিশ্চুপে ছোবল মারে এই প্রজাতির সাপ। যাকে ছোবল মারবে, তিনি প্রথমে সেটি টেরও পাবেন না। কোনও যন্ত্রণাও হবে না। স্নায়ুতন্ত্র বিকল হয়ে মারা যেতে পারেন কয়েক মিনিটের মধ্যে। এমনকী ঘুমের মধ্যেও মৃত্যু হতে পারে। 

 

বিশেষজ্ঞদের মতে, ওয়াল’স ক্রেট একটি প্রাণঘাতী নিউরোটক্সিক বিষধর সাপ। এর বিষ স্নায়ুতন্ত্রে আঘাত হেনে দ্রুত মৃত্যুর কারণ হতে পারে। কমন ক্রেটের তুলনায় ওয়ালস ক্রেট তুলনামূলক আরও বেশি বিষধর। সাধারণত মার্চ থেকে মে মাসের মধ্যে এদের বংশবৃদ্ধি হয়। একবারে ২২টি ডিম পাড়তে পারে ওয়ালস ক্রেট। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া