শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

New purple coloured Crab Discovered in Thailand

লাইফস্টাইল | বেগুনি রঙের কাঁকড়া! পৃথিবীর জীবভান্ডারে যুক্ত হল নতুন ‘রত্ন’! কোথায় পাওয়া গেল এই বিরল প্রাণীর খোঁজ?

আকাশ দেবনাথ | ২৬ আগস্ট ২০২৫ ১৭ : ৫৩Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: প্রকৃতির খেলা বড়ই বিচিত্র। উদ্ভিদ হোক বা প্রাণী, বিভিন্নতায় কোনও খামতি নেই জীবজগতে। আরও আশ্চর্যের বিষয় হল সভ্যতার কিংবা বিজ্ঞানের এমন প্রভূত উন্নতির পরেও আমরা বিপুল এই পৃথিবীর সম্পর্কে অল্পই জানি। এখনও বিজ্ঞানীরা মেতে ওঠেন নিত্যনতুন আবিষ্কারের নেশায়। কিছুটা তার সঙ্গে তাল মিলিয়েই সম্প্রতি খোঁজ পাওয়া গেল এমন এক কাঁকড়ার, যায় রং দেখলে চমকে উঠতে হয়।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস

থাইল্যান্ডের নিরক্ষীয় অঞ্চলে খোঁজ পাওয়া গেল অতি বিরল এক উজ্জ্বল বেগুনি রঙের কাঁকড়ার। থাইল্যান্ডের কায়েং ক্রাচেং জাতীয় উদ্যানে খোঁজ পাওয়া গিয়েছে এই বিশেষ কাঁকড়ার। উদ্যান কর্তৃপক্ষের দাবি, পর্যটন মরশুম শেষ হওয়ার ঠিক আগেই উদ্যানের প্যানোয়েন থাং চেকপয়েন্টের কাছে এই কাঁকড়ার দেখা মেলে।। উদ্যান কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, এই প্রজাতির কাঁকড়ার মধ্যে এহেন উজ্জ্বল বেগুনি রং দেখা যায় না। উদ্যানের পক্ষ থেকে এই কাঁকড়ার নাম রাখা হয়েছে ‘সিরিনধ্রন’। স্থানীয় ভাষায় এই শব্দের অর্থ রাজকুমারী। রাজকুমারী মহা চাকরি সিরিনধ্রন-এর নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে এই কাঁকড়ার।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস

উদ্যান কর্তৃপক্ষের ভাষায় এই কাঁকড়া ‘প্রকৃতির এক অমূল্য দান’। সবুজ অরণ্যের ব্যাকড্রপে এই উজ্জ্বল বেগুনি রং এতই বিরল যে একবার দেখে মনে হতে পারে চলমান কোনও উজ্জ্বল রত্ন। পূর্ণবয়স্ক কাঁকড়ার খোলস মাত্র এক ইঞ্চি চওড়া। জীববিজ্ঞানীরা জানাচ্ছেন, এই কাঁকড়া আসলে পান্ডা ক্র্যাব বা লেপিডোথেলফিউসা কগনেটি-র জাতভাই। এই পান্ডা ক্র্যাব জল এবং স্থল উভয় স্থানেই বসবাস করে। কিন্তু সেগুলির রং হয় সাদা-কালো।

প্রসঙ্গত, পান্ডা ক্র্যাব অত্যন্ত বিরল। ১৯৮০ সালে প্রথম থাইল্যান্ডে এই ধরনের কাঁকড়া আবিষ্কৃত হয়। তাই সেই পান্ডা কাঁকড়ার এই তুতোভাইদের বিরল থেকে বিরলতম বলেই মনে করছেন জীববিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দাবি, এই নতুন আবিষ্কৃত কাঁকড়ার জীবনচক্রের সম্বন্ধে প্রায় কিছুই জানা যায়নি এখনও।

কায়েং ক্রাচেং জাতীয় উদ্যান ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির মধ্যে অন্যতম। এই নিরক্ষীয় বনাঞ্চলে চিতাবাঘ থেকে ভল্লুক, কাঁকড়া থেকে শঙ্খচূড় সাপ - বিপুল পরিমাণ জীববৈচিত্র দেখতে পাওয়া যায়। তার মধ্যে নবতম সংযোজন এই বিরল বেগুনি কাঁকড়া। উদ্যান কর্তৃপক্ষের দাবি, এহেন নতুন একটি জীব আবিষ্কার উদ্যানের বৈচিত্র্যময় পরিবেশকেই নতুন করে বিশ্বের দরবারে তুলে ধরল। ভবিষ্যতে এই উদ্যান এবং তার জীববৈচিত্র্যকে ধরে রাখার জন্য সরকার আরও উদ্যোগী হবে বলেও দাবি করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া