বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ২৬ আগস্ট ২০২৫ ১৭ : ৪৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: স্বামী আর ভালবাসেন না আগের মতো। সম্পর্কে প্রতারণা করছেন। স্বামীকে ফিরে পেতে নিজের সর্বস্ব খোয়ালেন চীনের এক বয়স্ক মহিলা। সেই টাকার মধ্যে ছিল তাঁর নাতির টিউশন ফি-ও। সব টাকা দিয়ে তিনি ত্বকের বলিরেখা দূর করার চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। জানা গিয়েছে, তার আবাসিক কমপ্লেক্সের মধ্যে একটি থেরাপি সেন্টারের মালিক মহিলাটিকে কাছের একটি প্লাস্টিক সার্জারি ক্লিনিকে নিয়ে গিয়েছিলেন। তিনি সেখানে এই চিকিৎসাটি করিয়েছিলেন এই বিশ্বাসে যে এর ফলে তাঁর স্বামীকে আরও তাঁর সঙ্গে প্রতারণা করবেন না। এই সিদ্ধান্তের ফলে তাঁকে ৮৬০০ মার্কিন ডলার খোয়াতে হয়েছে।
সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) জানিয়েছে, কুই নামের ওই মহিলা যখন প্লাস্টিক সার্জারি ক্লিনিকে যান, তখন একজন সার্জন তাকে বলেন যে তাঁর মুখে অনেক বেশি বলিরেখা রয়েছে এবং এটি তাঁর জন্য আরও দুর্ভাগ্যও বয়ে আনবে।
আরও পড়ুন: একটি চুল ফাঁস করে দিয়েছিল পাকিস্তানের পরমাণু পরিকল্পনা! নেপথ্যে অজিত ডোভালের সাহসী পদক্ষেপ
চিকিৎসক তাঁকে আরও বোঝান যে তাঁর চোখের চারপাশে কাকের পায়ের মতো বলিরেখা থাকার অর্থ হল তাঁর স্বামী তাঁর সঙ্গে প্রতারণা করছেন। জানা গিয়েছে, সার্জন কুইকে বোঝালেন যে তাঁর স্বামীর ভাগ্যের জন্য তাকে অবশ্যই ওই বলিরেখাগুলিকে সরিয়ে ফেলতে হবে। তাঁকে আরও বিশ্বাস করানো হয়েছিল যে তাঁর ভ্রুয়ের মধ্যবর্তী বলিরেখা দূর করলে তাঁর সন্তানদের সৌভাগ্য ফিরবে।

এসসিএমপি প্রতিবেদন অনুযায়ী, ক্লিনিকের কর্মীরা তাঁর ফোন কেড়ে নেওয়ার আগে তাঁকে তাড়াহুড়ো করে অনলাইনে অর্থ প্রদান করতে হয়েছিল। কিছু বুঝে ওঠার আগেই, ক্লিনিকে মোটা অঙ্কের টাকা পরিশোধ করে ফেলেছিলেন কুই। ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর ৫৮ বছর বয়সী কুইয়ের মাথাব্যথা এবং বমি বমি ভাব শুরু হওয়ার পর, তাঁর মেয়ে ঘটনাটি জানতে পারেন। ব্যাথায় তিনি মুখও খুলতে পারছিলেন না। দেখা গিয়েছে যে কুইকে হায়ালুরোনিক অ্যাসিড ফিলার ইনজেকশন দেওয়া হয়েছিল। এসসিএমপি উল্লেখ করেছে, মেডিকেল রিপোর্ট অনুযায়ী, তাঁকে এক বারে ১০টি হায়ালুরোনিক অ্যাসিড ফিলার ইনজেকশন দেওয়া হয়েছিল।
পরে, কুইয়ের মেয়ে টাকা ফেরত দাবি করেন। তিনি আরও দাবি করেন যে ক্লিনিকটি তাঁর মায়ের সঙ্গে প্রতারণা করেছে। তবে, ওই ক্লিনিক সেই দাবি প্রত্যাখ্যান করে কুইয়ের মেয়েকে আইনি পদক্ষেপ নিতে বলে।
আরও পড়ুন: চুরির পর পাপমুক্ত হতে কেদারনাথ দর্শন, তল্লাশি চালাতেই নেতার বাড়ি থেকে উদ্ধার একের পর এক টোটো
এই ঘটনায় ইন্টারনেটে নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন ব্যবহারকারীরা। একজন লিখেছেন, “ওই মহিলার উপর কাজ করেনি চিকিৎসাপ্রক্রিয়াটি”। অন্য একজন বলেছেন, কুইয়ের মুখে এখনও বলিরেখা রয়েছে। আরও একজন ব্যবহারকারী লিখেছেন, “অনেক প্লাস্টিক সার্জারি ক্লিনিক চীনা জনগণের কুসংস্কার ব্যবহার করে তাদের ঠকায়, এবং এটি কাজও করছে”।
২০১৯ সাল থেকে, চীন চিকিৎসা শিল্পে মিথ্যা বিজ্ঞাপন এবং অযৌক্তিক চার্জ বন্ধ করার জন্য কঠোর লড়াই করে আসছে সে দেশের সরকার। সাতটি হাসপাতালকে জরিমানা করা হয়েছে এবং তাদের ব্যবসা স্থগিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?