মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২৬ আগস্ট ২০২৫ ১৭ : ২৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ফের নৃশংস খুনের অভিযোগ উঠেছে তেলেঙ্গানায়। মেহেবুবনগরের ঘটনায় এলাকায় আতঙ্ক। নয়ডা, রাজস্থানের পর এবার তেলেঙ্গানা। স্বামীর বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেই, স্ত্রীর গলা কেটে, আগুন জ্বালিয়ে খুন করেছেন ব্যক্তি। মেহবুবনগর পুলিশ সূত্রেই সামনে এসেছে ঘটনাটি। পুলিশ সূত্রে খবর, শ্রীসাইলাম নামের যুবককে ভালবেসে, প্রায় একদশক আগে বিয়ে করেছিলেন শ্রাবণী। নগরকুর্নলের ওই দম্পতির একটি ছেলে এবং একটি মেয়েও রয়েছে।
পুলিশ সূত্রে খবর, বিয়ের কয়েকবছর পর থেকেই শ্রীসাইলামের চরিত্র বদলে যেতে থাকে। কথায় কথায় স্ত্রীকে সন্দেহ, চোটপাট শুরু করেন। পরিস্থিতি এমন দিয়ে যায়, দিনের পর দিন অত্যাচারিত হয়ে, স্বামীর বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করেছিলেন শ্রাবণী। স্বামীর থেকে আলাদাও থাকছিলেন তিনি। তবে সম্প্রতি শ্রীসাইলাম দাবি করেন, তিনি আর আগের মতো নেই। বদলে গিয়েছেন। মাঝের সময়কালে তিনি হায়দরাবাদে থাকছিলেন। ২১ আগস্ট শ্রাবণীকে ফোন করে তিনি অন্ধ্রপ্রদেশ ঘুরতে যাওয়ার জন্য রাজি করান। শ্রাবণী তাতে রাজিও হন। তখনও তিনি জানতেন না, কী ভয়ানক পরিকল্পনা করে তাঁকে নিয়ে যাচ্ছেন শ্রীসাইলাম।
আরও পড়ুন: ভারী বর্ষণ, ভূমি ধস, চোখের সামনে মানালিতে ধুয়ে মুছে গেল আস্ত সড়ক...
সূত্রের খবর, এক জায়গায় নিয়ে যয়ায়ার নাম করে আচমকা ঘন জঙ্গলে যান শ্রীসাইলাম। অভিযোগ শ্রাবণীকে গলা কেটে, একের পর এক কোপ বসিয়ে, মৃত্যু নিশ্চিত করতে গায়ে পেট্রোল ঢেলে দেন। শ্রাবণীদের কোনও খোঁজ না পেয়ে, তাঁর বাবা ২৩ আগস্ট নিখোঁজ ডাইরি করেন। তারপরেই সামনে আসে গোটা ঘটনা।
এর আগে রাজস্থান এবং নয়ডায় গায়ে আগুন এবং মৃত্যুর ঘটনা সামনে এসেছে। গ্রেটার নয়ডায় যুবতীকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠে এসেছে। অন্যদিকে রাজস্থানে এক যুবতী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। পুড়িয়ে মেরেছেন নিজের তিন বছরের মেয়েকে। ওই শিক্ষিকা, একটি চিঠিতে লিখে গিয়েছেন, স্বামী, শ্বশুরবাড়ির অত্যাচারের কারণেই তিনি এই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
জানা গিয়েছে, তখন ওই শিক্ষিকার শ্বশুরবাড়ির কেউ ছিলেন না ঘরে। জানা গিয়েছে, তিন বছরের শিশু কন্যায় মৃত্যু হয় ঘটনাস্থলেই। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় শিক্ষিকার। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই স্কুল শিক্ষিকা একটি চিঠিতে তাঁর মৃত্যুর জন্য স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে পনের এবং অত্যাচারের অভিযোগ তুলেছেন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে স্কুল থেকে ফিরে, ঘরে চেয়ারে বসে নিজের গায়ে পেট্রোল ঢালেন যুবতী। গায়ে পেট্রোল ঢালেন তিন বছরের শিশু কন্যারও। সেই সময় বাড়িতে স্বামী, শ্বশুরবাড়ির কেউই ছিলেন না। পুলিশ জানিয়েছে, স্থানীয়রা ওই বাড়িতে ধোঁয়া দেখেই ওই শিক্ষিকার পরিবারের সদস্যদের জানান। খবর পেয়েই তাঁরা যখন বাড়িতে পৌঁছন, অনেক দেরি হয়ে গিয়েছে ততক্ষণে।
গ্রেটার নয়ডার ঘটনা। তরুণীর নাম, নিক্কি। তাঁর দিদিও ওই বাড়ির এক সদস্যের সঙ্গে বিয়ে করেন। তিনি জানিয়েছেন, ২০১৬ সালে নিক্কির বিয়ে হয় সিরসা গ্রামে। বিয়ের ছয় মাস পর থেকেই শুরু হয় শারীরিক নির্যাতন। নিক্কি ও দিদির উপর চরম শারীরিক নির্যাতন করতেন শ্বশুরবাড়ির সদস্যরা। পণ হিসেবে দুজনের থেকে ৩৬ লক্ষ টাকা দাবি করেছিলেন তাঁরা।
নিক্কির দিদি জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে তাঁকে বেধড়ক মারধর করেন স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। মারতে মারতে সন্তানের চোখের সামনেই নিক্কির গায়ে আগুন জ্বালিয়ে দেন। বাঁচার জন্য গায়ে আগুন নিয়েই সিঁড়ি দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। অগ্নিদগ্ধ অবস্থায় নিক্কির মৃত্যু হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?