বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৬ আগস্ট ২০২৫ ১৬ : ৪২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: স্বপ্নের বাড়ি। কার না শখ থাকে?
সেই ইচ্ছেপূরণ হলে আনন্দে আত্মহারা হয়ে ওঠার কথাই। স্বপ্নের বাড়ি ঘিরে কত পরিকল্পনা থাকে। তিল তিল করে টাকা সঞ্চয় করে স্বপ্নের বাড়ি কেনেন অনেকে। কিন্তু সেই স্বপ্নের বাড়ি যখন দুঃস্বপ্নে পরিণত হয়, আর ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, তখন মন ভেঙে ছারখার।
এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন সারাহ স্মিথ। ঘটনাটি ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওতে। ২৮ বছর বয়সি তরুণী ও তাঁর স্বামী কোলিন ২০২৪ সালের মে মাসে তাঁদের স্বপ্নের বাড়ি কিনেছিলেন। বাড়িটির জন্য প্রায় সাড়ে তিন কোটি টাকা খরচ হয়েছিল তাঁর। বাড়িতে পা রাখার পর প্রথম প্রথম সবকিছুই ঠিক ছিল। কিন্তু কয়েক সপ্তাহ পরেই দুর্বিষহ হয়ে ওঠে তাঁদের জীবন।
ওই স্বপ্নের বাড়িতে বসবাস শুরু করার কয়েক মাস পরেই জটিল অসুখে ভুগতে শুরু করেন সারাহ। যা দিন কয়েকের মধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ ছিল সারাহর। তাঁর ধারণা ছিল, হাওয়া বদল হওয়ার পর সম্ভবত নতুন জায়গার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে খানিকটা অসুবিধা হচ্ছে তাঁর। ঠান্ডা লেগেই শরীর বিগড়ে গেছে। চিকিৎসকের পরামর্শ মেনে কয়েকদিন ওষুধ খান।
কিন্তু ছয় মাস পরেই শারীরিক জটিলতা বাড়তে দেখা যায়। ঠান্ডা লাগার উপসর্গের পাশাপাশি শরীর জুড়ে লাল রঙের ব়্যাশ বের হয়। চোখের চারপাশে চুলকানি শুরু হয়। সারা গায়ে চামড়া শুকিয়ে যায়। এমনকী রক্তপাত হয়। এমন অভিজ্ঞতার সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন সারাহ। অনেকেই তাঁকে পরামর্শ দেন, বাড়িটি আরও একবার ভালভাবে পরীক্ষা করে দেখে নিতে।
বাড়িটি আবারও খতিয়ে দেখার সময় তাঁর দেখতে পান, দূষিত জল ও তার জেরে বাড়ির আনাচে কানাচে নোংরা জমে আছে। বাড়ির ছাদের ভগ্নপ্রায় দশা। সেটি ঢাকার জন্য সাদা রং করা হয়েছে। কার্পেটের তলায় ও দেওয়ালের ভাঁজে রয়েছে ছত্রাক। এসব দেখেই মানসিকভাবে ভেঙে পড়েন সারাহ। অবসাদেও ভুগতে শুরু করেন।
তিনি জানিয়েছেন, বাড়িটি নতুন করে ঠিক করতে প্রায় নয় লক্ষ টাকা খরচ করেন তাঁরা। এমনকী বাড়ির ৯০ শতাংশ জিনিসপত্র ফেলে দিতে বাধ্য হন। এর প্রভাব পড়েছে তাঁদের সম্পর্কেও। সারাহ ওয়ার্ক ফ্রম হোম করেন। একটানা বাড়ির এমন পরিবেশে থাকতে থাকতে তিনি অসুস্থ পড়েন। এই পরিবেশের কারণে স্বামীর সঙ্গে আর থাকতে পারেন না। নিজের বাবার বাড়ি ও শ্বশুরবাড়ি মিলিয়ে তিনি থাকেন।
সারাহ জানিয়েছেন, স্বপ্নের বাড়ি থেকে যখন তিনি দূরে থাকেন, তখন তাঁর স্বাস্থ্যের উন্নতি হয়। আবার ওই বাড়িতে ফিরে এলে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। ছত্রাকের কারণেই তিনি বারবার অসুস্থ হয়ে পড়েন। স্বপ্নের বাড়ি কেনার পর এমন বীভৎস অভিজ্ঞতার সম্মুখীন যে হতে হবে, তা ভাবতেও পারেননি সারাহ। শুধুমাত্র আর্থিক ক্ষতিই নয়, স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতিও হল এই বাড়ির জেরে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?