মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মহিলাকে ন্যাড়া করে খুঁটিতে বেঁধে মারধর শ্বাশুড়ি-প্রতিবেশীদের! ত্রিপুরায় চরম নৃশংসতা

রজিত দাস | ২৬ আগস্ট ২০২৫ ১৬ : ১২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: শাশুড়ি-বউমা বিবাদ। তার পরিণতি হল ভয়ঙ্কর। ঘটনা ত্রিপুরার গোমতী জেলার উদয়পুর এলাকার। শাশুড়ির সঙ্গে ঝগড়া করার অভিযোগে প্রতিবেশীরা বউমার উপর প্রথমে শারীরিক হামলা চালায়, পরে তাঁকে খুঁটিতে বেঁধে মারধর এবং চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় শোরগোল পড়েছে। হস্তক্ষেপ করেছে পুলিশ। একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর তিন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। 

বউমাকে, শাশুড়ি ও তাঁর প্রতিবেশীদের মারধরের নৃশংসতা সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড়। শুক্রবার তোলা একটি ভিডিও-তে দেখা যাচ্ছে যে- একজন মহিলার হাত পিছনে বাঁধা, তাঁর মাথা প্রায় নর্দমায় লাগিয়ে রাখা হয়েছে। একজন মহিলা যখন বউমার মাথা কামাচ্ছেন তখন তাঁকে চিৎকার করতে শোনা যাচ্ছে। কয়েকজন ছেলে-সহ বেশ কয়েকজন বাসিন্দাকে এই ঘটনা দেখতে দেখা যাচ্ছে। অনেকেই আবার  ভিডিও করছেন। অভিযোগ করা হচ্ছে যে, নির্যাতিতা মহিলা বিজেপির সঙ্গে যুক্ত।

নির্যাতিতার অভিযোগ, শাশুড়ি তাঁর সঙ্গে ক্রমাগত ঝগড়া করেন। তাই, স্থানীয় বাসিন্দারা তাঁর হাত বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে, নর্দমায় মুখ ঘষিয়ে কালো করে দেন। এরপর ন্যাড়া করে তাঁর গলায় জুতার মালা ঝুলিয়ে দেন। তিনি এলাকার বেশ কয়েকজন মহিলাকে এই নৃশংসতার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন এবং ন্যায়বিচার দাবি করেছেন। ধৃতদের কথায়, নির্যাতিতার বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে। 

বিজেপি জেলা সভাপতি সবিতা নাগ সোমবার পুলিশ সুপার ড. কিরণ কুমার কে-এর সঙ্গে দেখা করে অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছেন। সবিতা সাংবাদিকদের বলেন, "ক্ষমতাসীন বিজেপি এবং মুখ্যমন্ত্রী কোনওভাবেই এই ধরনের কাজকে প্রশ্রয় দেয় না। আমরা পুঙ্খানুপুঙ্খ পুলিশি তদন্ত এবং আইন অনুসারে শাস্তি দাবি করেছি।" মহিলা নেত্রীর দাবি, বিরোধী সিপিএম এবং কংগ্রেস এই ঘটনায় সরকারকে বদনাম করার চেষ্টা করছে।

এই ঘটনায় জড়িত স্থানীয় বিজেপি কর্মী, অনুগামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে বিজেপি জেলা সভাপতি সবিতা নাগ বলেন, "দল তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে এবং দোষ প্রমাণিত হলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেবে।"

সোমবার, জেলা পুলিশ প্রধান নিশ্চিত করেছেন যে- অন্যায়ভাবে আটকে রাখা, স্বেচ্ছায় আঘাত করা, পোশাক খুলে ফেলার উদ্দেশ্যে একজন মহিলাকে আক্রমণ করা এবং অপরাধমূলকভাবে ভয় দেখানোর মতো ধারায় মামলা দায়ের করা হয়েছে। তিন মহিলা - মঞ্জু রানী দাস (৬০), পুতুল রানী দাস (৫০) এবং হামিদা বানু (৬০) -কে গ্রেপ্তার করা হয়েছে।

গোমতী জেলার এই নির্যাতন ত্রিপুরায় নারীদের বিরুদ্ধে গণপিটুনির আগেকার ঘটনার ভয়াবহ স্মৃতি ফিরিয়ে এনেছে। এর মধ্যে সবচেয়ে কুখ্যাত ঘটনা হল, ত্রিপুরার বামফ্রন্ট শাসনকালে চন্দ্রপুর কালিবাড়ি মামলা। একজন মধ্যবয়সী মহিলাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে মারধর করা হয়েছিল। অভিযোগ ছিল যে, এই ঘটনায় অভিযুক্ত ছিল শাসক দলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। মানবাধিকার বিশেষজ্ঞরা বারবার এই ধরনের গণপিটুনি প্রতিরোধে শক্তিশালী আইন এবং সচেতনতামূলক অভিযানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।

আরও পড়ুন- পণের জন্য এত অত্যাচার! নিথর দেহ ভর্তি ক্ষতচিহ্ন, মেয়েকে দেখেই আঁতকে উঠে বাবা বললেন, 'পুরো কঙ্কালের মতো'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া