মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৬ আগস্ট ২০২৫ ১৫ : ৩৪Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে সম্প্রতি এক হাড়হিম কাণ্ড। শহরের নানদেদ জেলার গোলেগাঁও এলাকায় ঘটনাটি ঘটেছে। খবর অনুযায়ী, হত্যাকাণ্ডটি অবৈধ প্রেম ঘটিত কারণে ঘটেছে। এহেন মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর সামনে আসতেই এলাকাজুড়ে চাঞ্চল্য। জানা গিয়েছে অভিযোগ উঠেছে, এক বিবাহিত যুবতী ও তাঁর তথাকথিত প্রেমিককে হত্যা করেছে পরিবারের সদস্যরা। পরিবারের সম্মান রক্ষা করতে নির্মম ভাবে হত্যা করেছে যুবতীর পরিবারের সদস্যরা। যুগলের এহেন চরম পরিণতিতে চমকে উঠেছে দেশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিহত যুবতীর বাবা তাঁর বিবাহিত মেয়ে এবং তাঁর প্রেমিককে পিটিয়ে হত্যা করেছে৷ পরবর্তীতে তাঁদের মৃতদেহ একটি গভীর কূপে ফেলে দেয়। ঘটনার সূত্রপাত মেয়ের অবৈধ প্রেম থেকে।
স্থানীয় সূত্রে খবর পাওয়া গিয়েছে, ঘটনাটি ঘটে সোমবার অর্থাৎ ২৫ অগাস্ট। জানা গিয়েছে যুবতীর প্রেমিক তাঁর প্রেমিকার শ্বশুরবাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে যান। সেখানে সেসময় ওই প্রেমিক যুগল একটি আপত্তিকর অবস্থায় ধরা পড়েন। যুবতীর শ্বশুরবাড়ির লোকেরা সঙ্গে সঙ্গে তাঁর বাবাকে খবর দেন। খবর পেয়ে যুবতীর বাবা এবং আরও দুই আত্মীয় গোলেগাঁওয়ে এসে পৌঁছান।
জানা গিয়েছে, শ্বশুরবাড়ির পক্ষ থেকে সব ঘটনা জানার পর যুবতীর বাবা ও আত্মীয়রা ওই যুবতী এবং তাঁর প্রেমিককে নির্মমভাবে মারধর করে। এমনকী মারধরের সময় ওই যুবতীর স্বামীও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। প্রচণ্ড মারধরের কারণে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে পুরো ঘটনা লোকাতে তাঁদের মৃতদেহ অদূরে একটি গভীর কূপে ফেলে দেওয়া হয়।
ঘটনার খবর পাওয়ার পর ভোকার এলাকার উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা আর্চনা পাটিল, মহকুমা পুলিশ কর্মকর্তা দশরথ পাটিল এবং পুলিশ পরিদর্শক অঙ্কুশ মানে ঘটনাস্থলে পৌঁছন। এরপর পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়। প্রথমে পরিবারের সদস্যরা গোটা ঘটনা অস্বীকার করলেও, পরে পুলিশ জোরাজুরি করলে স্বীকার করে৷ এরপর শুরু হয় তল্লাশি৷ পরে নিহত সঞ্জীবনীর মৃতদেহ রাতে কূপ থেকে উদ্ধার করা হয়। তবে পুলিশ জানিয়েছে যুবতীর প্রেমিক লখন ভান্ডারের মৃতদেহ রাত পর্যন্ত খুঁজেও পাওয়া যায়নি। তল্লাশি জারি রয়েছে৷
আরও পড়ুনঃ শহরে ফের ভাষা নিয়ে হেনস্থা, শিশু সহ পরিবারকে ঘিরে ধরল, মুম্বইয়ে চরম উত্তেজনা...
পুলিশ জানিয়েছে, ঘটনার জেরে ইতিমধ্যেই নিহত যুবতীর বাবা, স্বামীসহ পরিবারের আরও কয়েকজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সকলকে। বর্তমানে পুরো ঘটনার পেছনে মূল কারণ খতিয়ে দেখা হচ্ছে৷ দ্রুত এর জেরে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?