বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Which one is more beneficial Lemon Water or Honey Water

লাইফস্টাইল | মধু-জল না লেবু-জল কোন পানীয় বেশি উপকারী? কোনটি দিয়ে শুরু করবেন দিন?

আকাশ দেবনাথ | ২৬ আগস্ট ২০২৫ ১৫ : ২৩Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে সকাল দেখেই বোঝা যায় দিনটি কেমন যাবে। তাই সকালে কী খেয়ে দিনটি শুরু করছেন তা খুবই জরুরি। বিশেষ করে যাঁরা স্বাস্থ্য সচেতন তাঁরা অনেক সময় লেবু জল কিংবা মধু জল পান করে দিন শুরু করেন। দু’টি পানীয়ই বহুকাল ধরে ভারতীয়দের অত্যন্ত পছন্দের। দু’টি পানীয়ই হরেক রকম পুষ্টিগুণে সমৃদ্ধ। কিন্তু অতি পরিচিত এই দুই পানিয়ের মধ্যে বেশি উপকারী কোনটি?
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস

মধু জলের উপকারিতা
১। প্রাকৃতিক শক্তি বর্ধক: মধুর মধ্যে যে শর্করা থাকে তা অত্যন্ত দ্রুত শরীরকে শক্তি যোগায়। অনেকেই ঘুম ভাঙার পর ফ্রেশ হতে চা-কফির মতো ক্যাফিন সমৃদ্ধ পানীয় খেতে পছন্দ করেন না, তাঁদের জন্য এই পানীয় খুবই উপকারী।
২। হজমে সাহায্য: গরম জলের সঙ্গে মধু খেলে পৌষ্টিকতন্ত্র ভাল থাকে, হজমের উন্নতি হয়।
৩। অ্যান্টিঅক্সিডেন্ট: মধুর মধ্যে অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ফ্রি র‍্যাডিক্যালের ক্ষয় প্রতিরোধ করতে সহায়তা করে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৪. দেহকে মজবুত করে: মধু প্রাকৃতিকভাবেই জীবাণুনাশক। বিশেষ করে সর্দি কাশির সমস্যাতে ভোকাল থেকেই মধু পথ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
তবে ডায়াবেটিস থাকলে এই পানীয় এড়িয়ে যাওয়াই ভাল।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস

লেবু জলের উপকারিতা
১. লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোলাজেন উৎপাদনে সাহায্য করে। দেহে কোলাজনের পরিমাণ বৃদ্ধি পেলে ত্বক এবং চুল ভাল থাকে।
২. লেবু স্বাভাবিকভাবেই অম্ল। তাই সকালে লেবুর জল খেলে দেখে অম্ল ক্ষারের ভারসাম্য বজায় থাকে।
৩. হজম শক্তি বাড়াতেও সাহায্য করে লেবু জল। লেবু পিত্তরসের উৎপাদন বাড়ায় এর ফলে হজম ভালো হয় এবং পেট ফাঁপা কমে। 
৪. ওজন কমাতে লেবু জল অত্যন্ত উপকারী। লেবুজলে ক্যালরির পরিমাণ থাকে অত্যন্ত কম। ফলে যাঁরা ওজন কমানোর চেষ্টা করছেন তাঁরা স্বচ্ছন্দে এই পানীয় খেতে পারেন।
অতিরিক্ত লেবুজল পান করলে দাঁতের সমস্যা হতে পারে।

কোনটি বেশি স্বাস্থ্যকর?
১। রোগ প্রতিরোধ এবং ত্বকের সমস্যায় মধু জলের তুলনায় লেবু জল বেশি উপকারী। কারণ এতে প্রচুর ভিটামিন সি থাকে।
২। শক্তি এবং হজমের জন্য মধু জল পান করা ভাল। কারণ এতে যে প্রাকৃতিক শর্করা থাকে সেগুলি হজমে সহায়তা করে।
৩। যাঁরা ওজন কমাতে চান, তাঁদের জন্য লেবু জল বেশি ভাল। কারণ লেবু জলে ক্যালোরি নামমাত্র।
৪। সর্দি কাশি থেকে মুক্তি পেতে মধু এবং গরমজল পান করা ভাল।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস

সব মিলিয়ে দুই ধরনের পানীয়ই বিভিন্ন ধরনের গুণে ভরা। কিন্তু বিশেষ সমস্যায় কোনও একটি পানীয় অপরটির চেয়ে বেশি উপকারী। তাই কি কোন ধরনের সমস্যায় ভুগছেন তার উপর ভিত্তি করে পছন্দের পানীয় নির্বাচন করতে পারেন। যদি কোনটা পান করবেন সেটা নিয়ে দ্বিধা থাকে, তবে একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া