শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৬ আগস্ট ২০২৫ ১৩ : ১৩Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: গুরগাঁওয়ের রাস্তায় সম্প্রতি এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। একদিকে শহরের বেহাল পরিকাঠামো নিয়ে যখন প্রবল সমালোচনার মুখে পড়েছে প্রশাসন, তখন একদল বিদেশি নাগরিক দায়িত্ব নিয়েছেন মিলেনিয়াম সিটির রাস্তাঘাট ও নর্দমা পরিষ্কার করার। একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, বিদেশিরা শহরের রাস্তাঘাট ও ড্রেন থেকে আবর্জনা পরিষ্কার করছেন। এই উদ্যোগের জন্য একদিকে যেমন প্রশংসা হয়েছে, তেমনই স্থানীয় পৌরসভার অক্ষমতা নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। ভিডিওতে কিছু স্থানীয় বাসিন্দাকেও বিদেশিদের সঙ্গে আবর্জনা সরাতে দেখা গেছে।
এই পরিষ্কার অভিযানের পিছনে যুক্তি ব্যাখ্যা করতে গিয়ে সার্বিয়ান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লাজার বলেন, 'ভারত একটি অসাধারণ দেশ। কিন্তু মানুষ তাঁদের বাড়ির বাইরের পরিবেশের যত্ন নেন না।' জানা গিয়েছে, লাজার ভারতের স্বাধীনতা দিবস পর্যন্ত প্রতিদিন একটি করে রাস্তা পরিষ্কারের মিশনে নেমেছিলেন। তিনি বলেন, 'ভারতীয়রা পৃথিবীর অন্যতম পরিষ্কার-পরিচ্ছন্ন মানুষ৷ কিন্তু বাড়ির বাইরের ব্যাপারে তাঁরা ভাবেন ওটা তাঁদের দায়িত্বের মধ্যে পড়ে না। এই মনোভাব আমাদের বদলাতে হবে।'
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, 'সবাই যদি নিজের বাড়ি বা দোকানের সামনে ২ মিটার পর্যন্ত এলাকা পরিষ্কার রাখেন, তাহলেই অনেক কিছু বদলাতে পারে। এটা তো আমরা আমাদের দেশের জন্য করতে পারি।'
এক্স হ্যান্ডেলে পরিচিত এই সার্বিয়ান নাগরিক সম্প্রতি শুরু করেছেন ‘এক দিন, এক রাস্তা পরিষ্কার’ নামক একটি মিশন। এটি ইতিমধ্যে ভারতীয়দের মধ্যে ব্যাপক সমর্থন পেয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি হাতে ঝাড়ু নিয়ে স্থানীয়দের উদ্দেশ্যে বলছেন, 'ভারতকে পরিষ্কার রাখতে হবে। ঠিক আছে? সবাইকে বলতে হবে।'
ফ্রান্স থেকে আসা মাটিল্ডা নামে এক বিদেশি বলেন, 'ভারত দারুণ একটি দেশ। আমি এই দেশকে খুব ভালোবাসি। কিন্তু খুব দুঃখ হয় যখন দেখি চারপাশে এত আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে।'
খবর অনুযায়ী, এই অভিযানে প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে স্থানীয় বাসিন্দারাও ছিলেন। তাঁরা একত্রিত হয়ে ময়লা পরিষ্কার করেন এবং সবাইকে সচেতন করেন- নিজেদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার গুরুত্ব নিয়ে। গুরগাঁও পৌরসংস্থা এই প্রচেষ্টার প্রশংসা করেছে। সংস্থার যুগ্ম কমিশনার প্রদীপ দাহিয়া তাঁদের 'নাগরিক দায়িত্ববোধের আদর্শ উদাহরণ' বলে প্রশংসা করেন।
এই ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই প্রশ্ন তোলেন-কেন এখনও অনেক ভারতীয়ের মধ্যে মৌলিক নাগরিক বোধের অভাব রয়েছে? ঘটনার জেরে একজন ব্যবহারকারী লেখেন, 'লজ্জার বিষয়, এক জন বিদেশি আমাদের মৌলিক নাগরিক আচরণ শেখাচ্ছেন।' আরেকজন মন্তব্য করেন, 'ঘর থেকে বেরিয়ে ‘এটা আমার দায়িত্ব নয়’-এই ভারতীয় মানসিকতাই আমাদের শহরগুলোকে ধ্বংস করেছে। আমাদের উচিৎ বাইরের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও যত্নবান হওয়া, যেমনটা আমরা আমাদের ঘরের ভিতরে করি।'
এহেন পরিস্থিতিতে তৃতীয় একজন মন্তব্য করেন, 'এটি খুবই লজ্জার বিষয় যে, আমাদের দেশে যেখানে ময়লা জমে আছে সেখানে বিদেশিরা তা পরিষ্কার করছেন। আর স্থানীয় পৌরসভা ঘুমিয়ে আছে। তাদের কোনও মাথাব্যথাই নেই।'
এর আগে জুলাই মাসে, ক্রমবর্ধমান সমালোচনার মুখে হরিয়ানা সরকার ঘোষণা করেছিল যে, তারা গুরগাঁও শহরে পরিচ্ছন্নতা এবং কার্যকর নিকাশি ব্যবস্থা বজায় রাখার প্রতিশ্রুতিতে অটল থাকবে এবং নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দেবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?