মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কেচ্ছা, কেলেঙ্কারিতে জর্জরিত বিপিন! প্রেমিকার সঙ্গে যৌনতার মুহূর্ত দেখে ফেলেছিলেন স্ত্রী, ভয়ের চোটে প্রেমিকাকেই বেধড়ক মারধর

পল্লবী ঘোষ | ২৬ আগস্ট ২০২৫ ১৩ : ১১Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: গ্রেটার নয়ডা পণ কাণ্ডে অভিযুক্ত বিপিনের বিরুদ্ধে আরও বিস্ফোরক তথ্য প্রকাশ্যে। শুধুমাত্র স্ত্রীর উপরেই নয়, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে প্রেমিকাকেও শারীরিক নির্যাতন করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে! জানা গেছে, বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি নিকি জেনে যাওয়ার পরেই, প্রেমিকাকে অত্যাচার করা শুরু করেন তিনি। অভিযুক্ত বিপিনের বিরুদ্ধে গত বছর থানায় অভিযোগ দায়ের করেছিলেন তাঁর প্রেমিকা। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অভিযুক্ত বিপিন বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন। প্রেমিকার সঙ্গে তাঁকে হাতেনাতে ধরে ফেলেছিলেন স্ত্রী নিকি ও বৌদি কাঞ্চন। গত বছর অক্টোবর মাসে নয়ডায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল। বিপিনের প্রেমিকা থানায় জানিয়েছিলেন, তাঁদের সম্পর্কের বিষয়ে জানতে পারেন নিকি। দুজনকে আপত্তিকর অবস্থায় দেখেও ফেলেছিলেন। এরপরই তাঁকে বিপিন বেধড়ক মারধর করেন। বিপিনের বিরুদ্ধে প্রতারণা ও শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন তাঁর প্রেমিকা। 

পুলিশ তদন্তে নেমে আরও জানতে পেরেছে, গত ২১ আগস্ট নিকিকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানানো হয়েছিল, ঘরে সিলিন্ডার বিস্ফোরণের জেরেই তিনি ঝলসে গেছেন। এদিকে বিপিনের বাড়িতে পৌঁছে সিলিন্ডার বিস্ফোরণের কোনও চিহ্ন পায়নি পুলিশ। নিকির দিদি কাঞ্চন পুলিশকে জানিয়েছেন, নিকিকে জ্বালিয়ে দেন বিপিন ও শ্বশুরবাড়ির সদস্যরা। তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন দেবেন্দ্র নামের এক প্রতিবেশী। 

আরও পড়ুন: খাবার দেখে জিভে জল, জ্যান্ত চিংড়ি খেতে গিয়েই সর্বনাশ! ভরা রেস্তোরাঁয় চিল চিৎকার তরুণীর, পরিণতি জানলে আঁতকে উঠবেন

প্রসঙ্গত, ২০১৬ সালের ১০ ডিসেম্বর একই অনুষ্ঠানে নিকি এবং কাঞ্চন ভাই বিপিন এবং রোহিতকে বিয়ে করেন। কাঞ্চনের অভিযোগের ভিত্তিতে দায়ের করা এফআইআর অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় নিকিকে তাঁর স্বামী এবং শাশুড়ি দয়া আক্রমণ করে। কাঞ্চন বাধা দিলে তাকেও মারধর করা হয়। বিপিন নিকির উপর দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। কাঞ্চনের রেকর্ড করা মর্মান্তিক দৃশ্যে দেখা যাচ্ছে যে বিপিন নিকিকে আক্রমণ করছে। আরও একটি ক্লিপে দেখা যাচ্ছে যে জ্বলন্ত নিকি হোঁচট খাচ্ছেন সিঁড়ি দিয়ে। তাঁকে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে রেফার করা হয়, যেখানে তাঁর মৃত্যু হয়। কাঞ্চন বলেন যে তিনি অভিযুক্তদের বলতে শুনেছেন, “ওকে মেরে ফেলো, শেষ করে দাও।” 

নিকি এবং বিপিনের একটি ছয় বছরের ছেলে আছে। সে তার মায়ের উপর হওয়া নির্যাতন এবং মৃত্যুকে প্রত্যক্ষ করেছে। নিকি মারা যাওয়ার পর কাঁপতে থাকা ছেলেটি বলে, “তারা প্রথমে মায়ের উপর কিছু একটা চাপিয়ে দেয়। তারপর তাকে থাপ্পড় মারে এবং তারপর লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয়।” 

নিকির দিদি কাঞ্চন ও বাবা জানিয়েছেন, বিয়ের সময় স্করপিও এসইউভি, রোয়াল এনফিল্ড বাইক, নগদ টাকা এবং সোনার গয়না পণ হিসেবে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও মন ভরেনি বিপিন ও তাঁর পরিবারের। আরও ৩৬ লক্ষ টাকা দাবি করেছিলেন। সেই টাকা না পাওয়া জীবন্ত অবস্থায় নিকিকে জ্বালিয়ে দেন। অগ্নিদগ্ধ অবস্থায় তরুণীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় শনিবারেই বিপিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের বাকি সদস্যদের রবিবার গ্রেপ্তার করে তারা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া