মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ২৬ আগস্ট ২০২৫ ১০ : ২২Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: জীবনের সাফল্য এবং ব্যর্থতা পাশাপাশি চলে। মানুষের অজান্তেই তার নেপথ্যে কাজ করে ভাগ্যলিপি। আর এই ভাগ্যলিপির চর্চাই হল জ্যোতিষশাস্ত্র। শত সহস্র বছর ধরে এই শাস্ত্র মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গিয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ ২৬ অগাস্ট মনের কারক চন্দ্র থাকবেন কন্যা রাশিতে। আর সূর্যদেব থাকবেন সিংহ রাশিতে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মঙ্গলবার বজরংবলী তথা হনুমানের দিন। আসুন দেখে নেওয়া যাক, আজকের দিনে বজরংবলীর আশীর্বাদ পাবেন কারা?
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
মেষ
কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে। মেজাজ হারানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। অকারণে রাগ করবেন না। প্রিয়জনদের সঙ্গে ভাল সময় কাটবে। বন্ধুভাগ্য ভাল। উপবাস থেকে দূরে থাকুন।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
বৃষ
অজানা জায়গায় যাত্রা করার জন্য আজকের দিনটি ভাল নয়। ইট বালির ব্যবসায় লোকসান হতে পারে। সন্তানের সাফল্যে আজ গর্বিত হতে পারেন। পিঠে কিংবা কোমরে যন্ত্রণা হতে পারে, চিকিৎসা না করালে ভোগান্তি বাড়বে। সামান্য অসুবিধা হলেও চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
মিথুন
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি খুবই চিন্তার। কোন আত্মীয়ের মৃত্যু সংবাদ আসতে পারে। ঝগড়া বিবাদ থেকে জটিলতা সৃষ্টি হতে পারে। অনর্থক ঝামেলায় এগিয়ে চলুন। তবে প্রণয় জীবন সুখের হবে। সব কাজে সঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
কর্কট
অর্থাভাবে ঋণ নিতে হতে পারে। তবে চেষ্টা করলে সেই দিন শোধ করা যাবে। কর্মক্ষেত্রের নেতৃত্ব দানের ক্ষমতা সুনাম বাড়াতে পারে। কর্তৃপক্ষের সুনজরে আসবেন। কিন্তু অন্য কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করলে পতন অনিবার্য। বন্ধু ভাগ্য ভাল নয়। যাদের বন্ধু মনে করছেন তারাই ক্ষতি করতে পারে।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
সিংহ
দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। চাকুরীজীবিদের পদোন্নতি হতে পারে। পরিবারের সুপরামর্শ ব্যবসায় লাভ দিতে পারে। তবে বিলাসিতা করলে লাভের গুড় পিঁপড়ে খেয়ে যাবে।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
কন্যা
পরিবার-পরিজনদের সঙ্গে ঝগড়া নৈব নৈব চ। মা-বাবার সঙ্গে মনোমালিন্য হতে পারে। কোন ধরনের অসৎ পথে পা বাড়াবেন না তাতে ক্ষতির আশঙ্কা বেশি। বরং ধীরেসুতে নিজের কাজে মনোনিবেশ করলে দেরিতে হলেও সুফল মিলবে।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
তুলা
প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া হতে পারে। বিবাহিতদের ক্ষেত্রে দাম্পত্য কলহের সমূহ সম্ভাবনা। সঙ্গীর অকারণ ব্যয়ের ফলে প্রচুর খরচা হতে পারে। কিন্তু মনোমালিন্য করলে সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত ঘটে যেতে পারে। তাই সাবধান থাকুন। খরচ হলেও টাকা আসবে কারণ অর্থভাগ্য আজ মোটামুটি ভালই।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজ অর্থ-ভাগ্য খুব ভাল। যাঁরা চাকরি খুজছেন তাঁরা নতুন প্রস্তাব পেতে পারেন। চালের ব্যবসায় ভাল লাভের আশা আছে। তবে দীর্ঘস্থায়ী বিনিয়োগের ক্ষেত্রে সবদিক দেখে তবেই টাকা লাগান। মা এবং স্ত্রীর মধ্যে বিবাদে আপনি সমস্যায় পড়তে পারেন।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
ধনু
শ্বশুরবাড়ির দিক থেকে কোনও ভাল খবর আসতে পারে। নতুন ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটি বেশ ভাল। তবে সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ হতে পারে। কিন্তু মাথায় রাখবেন তাতে পরিবারেরই ক্ষতি। সপরিবার ভ্রমণের যোগ রয়েছে।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
মকর
উচ্চতা থেকে দূরে থাকুন, যদি কাজের জন্য মই বা রেলিংবিহীন সিঁড়িতে উঠতে হয় তবে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। আজ রক্তপাতের যোগ রয়েছে। পড়ে গিয়ে কোমরে চোট লাগতে পারে। যাঁরা আসবাবের ব্যবসা করেন তাঁরা লাভের মুখ দেখতে পারেন।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
কুম্ভ
হনুমানের কৃপায় আজ কুম্ভ রাশির জাতক-জাতিকারা যাতে হাত দেবেন তাতেই সোনা। কর্মক্ষেত্রে চাপ বাড়লেও তাতে আপনার ভালই হবে। চাপ সামলাতে পারলেই পদোন্নতির সুযোগ। দাম্পত্য জীবন মধুর হবে, সন্তান লাভের যোগ রয়েছে।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
মীন
দিনের শুরুটা ভালই হবে। কিন্তু অহমিকা বোধ সর্বনাশ ডেকে আনতে পারে। বিশেষ করে বন্ধুবর্গের সামনে টাকা পয়সা নিয়ে কথা না বলাই শ্রেয়। মেজাজ নিয়ন্ত্রণে রাখুন, অন্যথায় সম্পর্কের দীর্ঘস্থায়ী অবনতি হবে প্রিয়জনদের সঙ্গে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?