মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ২৭ আগস্ট থেকেই ভারতকে দিতে হবে বাড়তি ২৫% শুল্ক, সরকারি বিবৃতি জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

কৌশিক রয় | ২৬ আগস্ট ২০২৫ ০৮ : ৩৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ভারতের পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। নতুন এই শুল্ক কার্যকর হবে ২৭ আগস্ট, মার্কিন সময় রাত ১২টা ১ মিনিট থেকে। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের (CBP) জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই শুল্ক আরোপ করা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত ৬ আগস্ট স্বাক্ষর করা এক্সিকিউটিভ অর্ডার ১৪৩২৯ অনুযায়ী। ওই নির্দেশে বলা হয়েছিল, রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলোর ওপর ব্যবস্থা নেওয়া হবে, আর সেই নীতির অংশ হিসেবেই ভারতকে নিশানা করা হয়েছে।

জানা গিয়েছে, এই অতিরিক্ত শুল্ক ভারতের একাধিক রপ্তানি পণ্যের ওপর বসানো হবে, যেগুলি মূলত বিজ্ঞপ্তির সঙ্গে যুক্ত তালিকায় উল্লেখ রয়েছে। সময়সীমার পর যে কোনও ভারতীয় পণ্য আমেরিকায় পৌঁছালে কিংবা গুদাম থেকে ছাড়ালে তার ওপর নতুন শুল্ক প্রযোজ্য হবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলির ওপর তিনি আরও শুল্ক বা নিষেধাজ্ঞা জারি করতে পারেন। ‘খুব বড় পরিণতি’ আসতে চলেছে বলে তিনি সতর্ক করেছেন। জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে শান্তি আলোচনায় অগ্রগতি না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। তবে চিন সহ রাশিয়ার অন্য বৃহৎ ক্রেতাদের ওপর আপাতত এই ধরনের শুল্ক চাপায়নি ওয়াশিংটন। তবে আগস্টেই ট্রাম্প ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে দেন।

ফলে মোট শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫০ শতাংশে। কারণ, হিসেবে দেখানো হয়, ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করেনি। ভারতের তরফে এই শুল্ককে ‘অন্যায়, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ বলে সমালোচনা করা হয়েছে। নয়াদিল্লির দাবি, শান্তি আলোচনায় অগ্রগতি হলে এই শুল্ক প্রত্যাহার করা উচিত। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট করে দিয়েছেন, ভারত কখনোই তার কৃষক এবং মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপোস করবে না। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেছেন, এই নীতির জন্য তাঁকে হয়তো ‘মূল্য চোকাতে হবে’, তবু তিনি কৃষকদের জন্য তা করতে প্রস্তুত।

দিল্লিতে এমএস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, ‘আমাদের কাছে দেশের কৃষকদের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পায়। ভারত কখনও কৃষক, জেলে এবং দুগ্ধ চাষীদের স্বার্থের সঙ্গে আপোস করবে না। আমি জানি এর জন্য আমাদের অনেক মূল্য দিতে হবে এবং আমি এর জন্য প্রস্তুত। ভারত এর জন্য প্রস্তুত।’ প্রসঙ্গত, আমেরিকা চাইছে তাদের দুগ্ধজাত পণ্য ভারতের বাজারে কম দামে বিক্রি হোক। তবে মার্কিন দুগ্ধজাত পণ্য ‘আমিষ’ বলে দাবি করেছে ভারত। কারণ সেখানকার গবাদি পশুদের মাংস খাওয়ানো হয় উৎপাদন বৃদ্ধির জন্যে। তাই মার্কিন দুধ ভারতের বাজারে বিক্রি করতে দিতে রাজি নয় ভারত। এদিকে মার্কিন জেনেটিকালি মোডিফায়েড কৃষি পণ্যও ভারতে বিক্তি করতে দিতে রাজি নয় দিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহমেদাবাদে এক জনসভায় বলেছিলেন, ‘যতই চাপ আসুক না কেন, ভারত তার শক্তি বাড়াতেই থাকবে। আজ আত্মনির্ভর ভারত অভিযানের শক্তি আসছে গুজরাত থেকে, আর এর পেছনে রয়েছে দুই দশকের কঠোর পরিশ্রম’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া