মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ২৫ আগস্ট ২০২৫ ২১ : ৪৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: তাঁর স্বামী ‘পুরুষত্বহীন’ এই যুক্তিতে বিবাহবিচ্ছেদ এবং ৯০ লক্ষ টাকা ভরণপোষণ চেয়ে একজন মহিলা তেলঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তবে সেখানেও বেশি সুবিধা করতে পারেননি তিনি। হাইকোর্ট মহিলার আবেদন খারিজ করে দিয়ে বলেছে যে স্বামীর পুরুষত্বহীনতা বা তিনি বিবাহে জালিয়াতি করেছেন এই দাবির পক্ষে তাঁর কাছে কোনও প্রমাণ নেই।
আদালতে ওই মহিলা দাবি করেছেন যে তাঁর স্বামী লিঙ্গোত্থানে সমস্যা রয়েছে এবং তিনি যৌন মিলনে অক্ষম তাই বিবাহ বাতিল করে তাঁকে ৯০ লক্ষ টাকার স্থায়ী ভরণপোষণ দেওয়া হোক। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এবং বিচারপতি বিআর মধুসূধন রাওয়ের বেঞ্চ তাঁর আপিল খারিজ করে দেয়। দুই বিচারপতির বেঞ্চ গত মাসে একটি রায়ে বলেছে, “আমরা মনে করি যে আবেদনকারী তাঁর স্বামী পুরুষত্বহীন এবং যৌন সম্পর্ক স্থাপনে অক্ষম, স্বামীর হাতে হয়রানির শিকার হয়েছেন এই সব কারণে বিবাহ বাতিলের জন্য যথেষ্ট যুক্তি খাঁড়া করতে পারেননি এবং তিনি যে ৯০ লক্ষ টাকার স্থায়ী ভরণপোষণ পাওয়ার অধিকারী তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। আমরা ট্রায়াল কোর্টের রায়ে হস্তক্ষেপ করতে আগ্রহী নই।”
২০১৩ সালের ডিসেম্বরে এই দম্পতির বিয়ে হয়। তবে,ওই মহিলা দাবি করেছেন যে তাঁদের বিয়ে কখনও সম্পন্ন হয়নি। আদালতে স্ত্রী তাঁদের দু’টি মধুচন্দ্রিমার কথাও উল্লেখ করেছেন, একটি ২০১৩ সালে কেরলে এবং অপরটি ২০১৪ সালে কাশ্মীরে। তিনি দাবি করেছেন, ওই দু'বার তাঁর স্বামী যৌন মিলন করতে পারেননি।
আদালতে ওই মহিলা আরও যুক্তি দিয়েছিলেন যে তাঁর স্বামী রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছেন এই সত্যটি গোপন করেছিলেন, যার ফলে পুরুষাঙ্গের উত্থানজনিত সমস্যা দেখা দেয় এবং দাবি করেছিলেন যে এটি হিন্দু বিবাহ আইন, ১৯৫৫-এর অধীনে নিষ্ঠুরতার সমান। তিনি ২০১৭ সালে একটি মেডিকেল টেস্টের কথাও উল্লেখ করেছিলেন যেখানে তাঁর স্বামী বৈবাহিক জীবনের জন্য ‘অযোগ্য’ এবং সন্তান ধারণে অক্ষম বলে প্রমাণিত হয়েছিল।

তবে, মহিলার স্বামী তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। স্ত্রীর দাবির বিরোধিতা করে তিনি বলেন যে তাঁদের বিবাহে কখনও সহবাসই হয়নি। যদিও তিনি অস্থায়ী উত্থানজনিত সমস্যার কথা স্বীকার করেছেন। ওই ব্যক্তি দাবি করেছেন যে চিকিৎসা করিয়ে তিনি এখন সুস্থ রয়েছেন। তিনি আরও দাবি করেছেন যে তিনি তাঁর স্ত্রীর সঙ্গে একাধিকবার যৌন সম্পর্ক স্থাপন করেছেন, যার মধ্যে দু’টি মধুচন্দ্রিমার সময়ও রয়েছে।
আবেদন খারিজ করে হাইকোর্ট বলেছে যে, স্বামী বৈবাহিক দায়িত্ব পালনে অক্ষম ছিলেন এমন কোনও প্রমাণ রেকর্ডে নেই। আদালত আরও বলেছে যে, পাঁচ বছর বিয়ের পর স্ত্রী দাবি করতে পারবেন না যে স্বামী পুরুষত্বহীন, যখন চিকিৎসা রেকর্ড এবং তার নিজের আচরণ উভয়ই অন্যথা নির্দেশ করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?