মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৫ আগস্ট ২০২৫ ১৯ : ০৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ভূতের উপস্থিতি নিয়ে বরাবরই মানুষের কৌতূহল তুঙ্গে। যদিও অনেকেরই বিশ্বাস, ভূত বলে আদৌ কিছু নেই। আবার অনেকেরই দাবি, ভূতের দেখা না পাওয়া গেলেও, নেগেটিভ এনার্জির প্রভাব টের পাওয়া যায়। ঘরে হোক বা কর্মক্ষেত্রে, আশেপাশে নেগেটিভ এনার্জি, অশরীরী আত্মা আছে কিনা, তা আবার সহজেই টের পাওয়া যায় না।
কিন্তু কিছু সহজ পদ্ধতি রয়েছে, তা করলেই টের পাওয়া যাবে আপনার বাসস্থানে, আশেপাশে অশরীরী আত্মা, নেগেটিভ এনার্জি রয়েছে কি না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওয়াটার টেস্ট ট্রেন্ড। খুব সহজ এই পরীক্ষা। মাত্র এক গ্লাস জল দিয়েই পরীক্ষা করা যায়। দিন কয়েক জলের গ্লাসটি স্পর্শ না করেই রেখে দিতে হবে। জলের রঙের উপর নির্ভর করে টের পাবেন বাড়িতে অশরীরী আত্মার উপস্থিতি, নেগেটিভ এনার্জির প্রভাব রয়েছে কিনা।
কীভাবে করবেন এই পরীক্ষা? জানা গেছে, এর জন্য পরিষ্কার একটি কাচের গ্লাসে জল নিতে হবে। গ্লাসটি পুরোপুরি জলে ভর্তি করবেন না। অর্ধেক গ্লাস জল ঢালবেন। তারপর তাতেই এক চিমটে নুন দিতে হবে। চামচ দিয়ে নুন জলে গুলে দেবেন না। বরং নতুন দিয়ে ওভাবেই জলের গ্লাসটি ঘরের একটি নির্জন কোণে রেখে নিন।
খেয়াল রাখবেন, গ্লাসটি এমন জায়গায় রাখবেন, যেখানে সহজে কারও যাতায়াত নেই। কেউ ওই গ্লাসটি দেখতে বা ছুঁতে পারবেন না। এরপর ওই অবস্থাতেই নির্জন কোণে টানা সাতদিন গ্লাসটি রেখে দিন। এই সাতদিনে গ্লাসটি স্পর্শ করবেন না। ঘনঘন দেখতেও যাবেন না। সাতদিন পর খেয়াল করে দেখবেন, গ্লাসে জলের রং বদলে গেছে কিনা। যদি সাতদিন পরেও গ্লাসের জলের রঙে কোনও পরিবর্তন না হয়, তাহলে বুঝবেন বাড়িতে কোনও নেগেটিভ এনার্জি, তুকতাক, কালাজাদুর প্রভাব নেই। এমনকী অশরীরী আত্মাও নেই। শান্তি বজায় রয়েছে।
কিন্তু জলের রং যদি ঘোলাটে হয়, উপরিভাগে যদি বুদবুদ দেখতে পান, বা অদ্ভুত পরিবর্তন চোখে পড়ে, তাহলে জানবেন, আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব রয়েছে। এর জেরেই নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে। কেন জল দিয়েই পরীক্ষা করা হয়? অনেকেরই বিশ্বাস জল নানা ধরনের ভাইব্রেশন শোষণ করে নেয়। যার জেরেই পরিবর্তন লক্ষ করা যায়।
ওয়াটার ট্রেন্ড টেস্ট ইতিমধ্যেই হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে অনেকেই এই ভিডিওটি দেখে হেসে লুটোপুটি খেয়েছেন। কেউ কেউ এই দাবি উড়িয়েও দিয়েছেন। একজন লিখেছেন, 'ঘরের নির্জন কোণে রাখা জলের রং যদি সাতদিন পর বদলে যায়, জানবেন, আপনার ঘরে ধুলো ভর্তি। তাই ভূত আছে কিনা পরীক্ষা না করে, ঘরের ময়লা পরিষ্কার করুন।' আবার একজন লিখেছেন, 'এই ধরনের ছেলেখেলা বন্ধ করে, কর্মফলে বিশ্বাস করুন। আর ঈশ্বরের প্রতি ভরসা রাখুন। সবচেয়ে শক্তিশালী ঈশ্বর।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?