মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'শোলে' ৫০ বছর পর বাস্তবে দেখা মিলল 'বীরু'র! বিয়ের জন্য মোবাইল টাওয়ারে উঠে হুমকি যুবকের, শেষমেশ যা হল

পল্লবী ঘোষ | ২৫ আগস্ট ২০২৫ ১৮ : ১৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: 'শোলে' রিলিজ করেছিল ১৯৭৫ সালে। মাঝে কেটে গেছে ৫০ বছর। সিনেমার এক আইকনিক দৃশ্য এবার বাস্তবেই দেখা গেল। 'বাসন্তী'র প্রেমে হাবুডুবু খেয়ে জলের ট্যাঙ্কে উঠে গিয়েছিল 'বীরু'। 'বাসন্তী'র সঙ্গে বিয়ে না হলে, মত্ত অবস্থায় নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার হুমকিও দিয়েছিল। 'বীরু'র কাণ্ড দেখে এক জায়গায় জড়ো হয়ে গিয়েছিলেন গ্রামবাসীরা। সকলেই ঘণ্টার পর ঘণ্টা তাঁকে বুঝিয়ে নীচে নামানোর চেষ্টা করছিলেন। সেই জায়গায় পৌঁছে যায় 'বাসন্তী'ও। বিয়ের প্রস্তাবে 'হ্যাঁ' শুনে, অবশেষে নীচে নামার চেষ্টা করে 'বীরু'। 

 

সিনেমার সেই আইকনিক দৃশ্যে প্রভাবিত হয়ে এবার উত্তরপ্রদেশের এক যুবক মোবাইল টাওয়ারে উঠে, ঠিক একইভাবে বিয়ের জন্য হুমকি দিতে শুরু করেন। যে পরিস্থিতি সামাল দিতে গিয়ে গ্রামবাসীদের পাশাপাশি হিমশিম খেতে হয়েছে পুলিশকেও। তবে বাস্তবের ঘটনায় অন্য মোড়। বিয়ের প্রস্তাবে রাজি হওয়া তো দূরের কথা, এখানে যুবককে দেখতেও আসলেন না তাঁর প্রেমিকা। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহী জেলায়। রবিবার ওই জেলাতেই এক মোবাইল টাওয়ারে উঠে বিয়ের জন্য কাকুতিমিনতি শুরু করেন এক যুবক। বিয়ে না হলে, তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন বলেও জানান। পাঁচ ঘণ্টা ধরে চলে এই নাটকীয় মুহূর্ত। 

 

আরও পড়ুন: পা পিছলে গেলেই সর্বনাশ! তবুও খরস্রোতা নদীর ওপর পাথর টপকে টপকে ভ্যাকসিন দিতে যান নার্স, 'স্যালুট' জানালেন সকলে

 

পুলিশ সূত্রে জানা গেছে, যুবকের নাম, পবন পান্ডে। টানা পাঁচ ঘণ্টা এমন পরিস্থিতি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ, দমকল মিলে উদ্ধার করার চেষ্টা করে। অবশেষে পুলিশের বুদ্ধিতেই নীচে নামতে বাধ্য হন পবন। পুলিশ আধিকারিক অশোক কুমার মিশ্র জানিয়েছেন, পবনের একটা ছোট্ট পানের দোকান আছে। রবিবার সকাল ৯টা নাগাদ ইয়াকুবপুরের কাছে একটি মোবাইল টাওয়ারে তিনি উঠে যান। উঁচু থেকেই খুশবু নামের এক মহিলাকে ডাকাডাকি করেন। খুশবকে বিয়ে করতে চান বলেও বারবার জানান। খুশবু ওই জায়গায় না এলে তিনি আত্মহত্যা করবেন বলে হুমকি দেন। 

 

জানা গেছে, দমকল কর্মীরা ও পুলিশ বারবার বোঝানো সত্ত্বেও নীচে নামতে রাজি হননি পবন। এদিকে খুশবু নামের কোনও তরুণীর খোঁজ পাওয়া যায়নি। এরপর এক মহিলা পুলিশ কর্মীকে খুশবু সাজিয়ে যুবকের সঙ্গে ফোনে যোগাযোগ করিয়ে দেওয়া হয়। খুশবুর গলার স্বর শুনে দুপুর ২টো নাগাদ মোবাইল টাওয়ার থেকে নীচে নেমে আসেন যুবক। 

 

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, পবন আসলে প্রতারণার শিকার। গত দুই বছর ধরে ইনস্টাগ্রামে এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আদতে সেটি ছিল একটি ভুয়ো প্রোফাইল। সেই প্রোফাইলে একটি মেয়ের ছবি ছিল। তার প্রেমেই হাবুডুবু খেতেন পবন। মেয়েটি নিজেকে খুশবু নামে পরিচয় দিয়েছিল। বিয়ের টোপ দিয়ে পবনের থেকে একাধিকবার টাকা হাতিয়েছে এই মেয়েটি। 

 

পবনের ধারণা ছিল, খুশবুও তাঁকে ভালবাসে। কিন্তু অনেকেরই এই বিয়েতে মত নেই। তাই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারছেন না তাঁরা। কিন্তু অবশেষে জানা গেলে অনলাইনে প্রতারণার শিকার হয়েছেন তিনি। এদিকে পবনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ভুয়ো প্রোফাইলের পিছনে কে বা কারা জড়িত তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি ঘিরে তদন্ত জারি রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া