মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | অবসরপ্রাপ্ত ডিএসপি-র এ কী হাল! হাত-পা বাঁধা অবস্থায় স্ত্রী-ছেলের হাতে খেলেন বেধড়ক মার

কৌশিক রয় | ২৫ আগস্ট ২০২৫ ১৪ : ২৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের শিবপুরি জেলার চন্দওয়ানি গ্রামে এক অবসরপ্রাপ্ত ডিএসপি-কে স্ত্রী ও দুই ছেলে মিলে বেধড়ক মারধরের চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। পারিবারিক অর্থসংক্রান্ত বিবাদের জেরেই এই হামলা হয়েছে বলে অভিযোগ। পুরো ঘটনাটি মোবাইলে রেকর্ড হয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পুলিশ সূত্রে খবর, অবসরপ্রাপ্ত ডিএসপি প্রতিপাল সিং যাদবকে তাঁর স্ত্রী মায়া যাদব এবং দুই ছেলে আকাশ ও আভাস মিলে হাত-পা বেঁধে ফেলে। তাঁর মোবাইল ফোন ও এটিএম কার্ড কেড়ে নেওয়া হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক ছেলে তাঁর বুকের ওপর বসে রয়েছে আর অন্যজন দড়ি দিয়ে হাত-পা বেঁধে দিচ্ছে। এরপর তাঁকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। স্থানীয় গ্রামবাসীরা এগিয়ে এসে যাদবকে উদ্ধার করেন। তাঁদের দাবি, অবসর ভাতা থেকে পাওয়া কয়েক লক্ষ টাকা নিয়েই এই বিবাদ বাধে।

জানা গেছে, যাদব গত ১৫ বছর ধরে স্ত্রী ও সন্তানদের থেকে আলাদা থাকছিলেন। চলতি বছরের মার্চ মাসে তিনি শেওপুর থেকে ডিএসপি পদে অবসর নেন। ঘটনার পর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, মায়া যাদবের দাবি, ‘ওনার মানসিক অবস্থা স্থিতিশীল নয়। উনি পাগল হয়ে গিয়েছেন। আমরা শুধু ওঁকে আমাদের সঙ্গে নিয়ে আসার চেষ্টা করছিলাম’। পিছোরের বর্তমান ডিএসপি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘সম্প্রতি অবসরপ্রাপ্ত ডিএসপি প্রতিপাল সিং যাদবকে তাঁর স্ত্রী মায়া যাদব ও দুই ছেলে আকাশ ও অভাস আক্রমণ করেন বলে অভিযোগ উঠেছে। তাঁকে বেঁধে মোবাইল ও এটিএম কার্ড কেড়ে নেওয়া হয়েছে। ঘটনার ভিত্তিতে মামলা দায়ের হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে’।

উল্লেখ্য, রবিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলাতেও পিটিয়ে খুনের ঘটনা ঘটে। অভিযোগ, অন্ধকার রাস্তায় স্ত্রীকে মেরে খুন করেন স্বামী। শনিবার গভীর রাতে স্বামীর মারধরে মৃত্যু হয়েছে মনজুরা খাতুন নামে এত মহিলার (২৮)। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী রজব আলি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিঙ্গুরের পায়ড়াউড়া গ্রামের বাসিন্দা রজব আলির সঙ্গে দীর্ঘদিন ধরে দাম্পত্য অশান্তি চলছিল মনজুরার। দিন পনেরো আগে স্ত্রীকে বেধড়ক মারধর করে রজব। এরপরই মনজুরা বাপের বাড়ি ভদ্রেশ্বরের ন’পাড়া এলাকায় চলে যান এবং বধূ নির্যাতনের অভিযোগে ভদ্রেশ্বর থানায় মামলা দায়ের করেন। কিছুদিন পর রজব ফোন করে মনজুরাকে জানায়, ঝামেলা মিটিয়ে সংসার করবে। সেই বিশ্বাসে মনজুরা আবার শ্বশুরবাড়ি ফিরে আসেন।

তবে কয়েকদিন আগে শ্বেতপুর পুলিশ ফাঁড়ি থেকে রজবকে থানায় দেখা করতে বলা হয়। এরপরই শুক্রবার রাতে স্ত্রীকে ফোন করে রজব হুমকি দেয়, ‘জেলে যখন যেতেই হবে, তোকে মেরেই যাব’। ভয়ে আতঙ্কিত হয়ে শনিবার রাতে দুই সন্তান ও এক প্রতিবেশী মহিলাকে সঙ্গে নিয়ে মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন মনজুরা। কিন্তু বিলাতপুরের কাছে রজব পথ আটকায়। সন্তানদের ওই মহিলা ও রজবের এক বন্ধুর হাতে পাঠিয়ে দিয়ে মনজুরাকে একা ফেলে দেয়। অভিযোগ, এরপর মনজুরা পালানোর চেষ্টা করলে রজব তাকে ধরে লাঠি দিয়ে পিটিয়ে খুন করে। খবর পেয়ে মৃতার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে জানান। পুলিশ রাতে দেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রজব আলি পলাতক। দাদপুর থানার পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া