মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২৫ আগস্ট ২০২৫ ১৫ : ০১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: উপত্যকায় ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হয়েছে ক্রিকেটারের। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়। ইতিমধ্যে ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। আর তাতেই শিউরে উঠছেন সাধারণ মানুষ। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।
ফরিদ হুসেন । জম্মু ও কাশ্মীর অঞ্চলের অন্যতম প্রতিশ্রুতিমান ক্রিকেটার। ২০ আগস্ট, সড়ক দুর্ঘটনার প্রাণ যায় তাঁর। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যে সামনে এসেছে সেদিনের দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ। তাঁতেই ধরা পড়েছে দুর্ঘটনার ভয়াবহতা। কী দেখা গিয়েছে তাতে? সূত্রের খবর, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ফরিস যাচ্ছিলেন স্কুটারে। রাস্তায় দাঁড়িয়ে ছিল একটি চারচাকা গাড়ি। আচমকা ওই গাড়ির দরজা খুলে যায় ওই জায়গায়। আচমকা দাঁড়িয়ে থাকা গাড়ির দরজা খুলে যাওয়ায় গাড়ির গতি নিয়ন্ত্রণ কিংবা গাড়ি থামানোর সুযোগই পাননি ফরিদ। ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায় চোখের নিমেষে। নিজের স্কুটার থেকে চোখের নিমেষে ছিটকে পড়েন তিনি।
তাঁকে উদ্ধার করে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার মৃত্যু হয় ফরিদ হুসেনের। সিসিটিভি ফুটেজ সামনে আসার পর জোর চর্চা শুরু হয়। নেটিজেনরা চর্চা শুরু করেন, কীকরে মাঝরাস্তায় এই ধরনের ঘটনা ঘটে থাকে।
#Viral Video: A man Fareed Khan, who was a renowned cricketer from Poonch, has lost his life in this incident.#Poonch #RoadAccident #greaterjammu pic.twitter.com/IycMdPQNP1
— Greater jammu (@greater_jammu) August 22, 2025
ফরিদের মৃত্যু নিয়ে ইতিমধ্যে জম্মু ও কাশ্মীরের ক্রিড়া জগতে শোকের ছায়া। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় এই দুর্ঘটনা ঘটে। হুসেন স্থানীয় এলাকায় যথেষ্ট পরিচিত, জনপ্রিয় খেলোয়াড় ছিলেন বলে জানা যায়। তিনি ওই অঞ্চলের অনেক টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। স্থানীয় ক্রিকেট সম্প্রদায়ের মধ্যে তিনি ধীরে ধীরে নিজের জন্য একটি নাম তৈরি করে চলেছিলেন। অনেকের কাছে একজন পরিশ্রমী এবং প্রতিভাবান ক্রিকেটার হিসেবে বর্ণনা করা হলেও, তার ক্যারিয়ার প্রাথমিক পর্যায়ে ছিলেন। তবে তাঁর মধ্যে বিপুল সম্ভাবনা দেখেছিলেন স্থানীয়রা, জানা গিয়েছে তেমনটাই।
এর আগেও, ভয়াবহ দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে সোমবার। উত্তরপ্রদেশে পুজো দিতে যাওয়ার পথেই মর্মান্তিক পরিণতি হল পরপর পুণ্যার্থীর। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে সোমবার ভোররাতে। উত্তরপ্রদেশের বুলন্দশহরে একটি ট্রাকের সঙ্গে ট্র্যাক্টর ট্রলির সজোরে সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪৩ জন। অনেকেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃতদের মধ্যে দুজনের বয়স দুই বছরের কম। আহতদের মধ্যে ১২ জনের বয়স ১৮ বছরের কম। তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ আধিকারিক দীনেশ কুমার সিং জানিয়েছেন, অরনিয়া বাইপাসের কাছে বুলন্দশহর- আলিগড় সীমান্তের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকটি ট্র্যাক্টর ট্রলির পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের পর ট্র্যাক্টর ট্রলিটি উল্টে যায়। ওই ট্র্যাক্টর ট্রলিতে ৬১ জন ছিলেন। কসগঞ্জ জেলার রফতপুর গ্রাম থেকে তাঁরা প্রত্যেকেই রাজস্থানের জাহারপীরের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪৩ জন। আহতদের মধ্যে তিনজন ভেন্টিলেশনে সার্পোটে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দশজনের চোট গুরুতর নয়। আলিগড় মেডিক্যাল কলেজে দশজন, বুলন্দশহর জেল হাসপাতালে আরও দশজন এবং খুরজার কৈলাশ হাসপাতালে ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন। মৃতদেহগুলি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকটি হরিয়ানার। চালক ঘুমিয়ে পড়েছিলেন, নাকি বেপরোয়া গতিতে চলছিল, তা ঘিরে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?