মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবায় আমূল বদল, হু-হু করে কমছে বহিরাজ্যে রেফার

রজিত দাস | ২৫ আগস্ট ২০২৫ ১২ : ৫৯Rajit Das

নিতাই দে, আগরতলা: সাম্প্রতিককালে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা অনেকটাই উন্নত হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহার আন্তরিক সদিচ্ছার কারণেই রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উজ্জ্বল হচ্ছে। রবিবার বিকেলে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে এই তথ্য জানান।  

স্বাস্থ্য সচিব আরও জানান, আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও জি.বি.পি. হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য উন্নত ও আধুনিক ব্যবস্থা উপলব্ধ রয়েছে। রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের ফলেই বহিরাজ্যে রেফারেল রোগীর সংখ্যা তিন ভাগের এক ভাগে এসে দাঁড়িয়েছে। তিনি  জানান, ২০২২-২৩ অর্থবছরে মোট ৭৭৪ জনকে বহিরাজ্যে রেফার করা হয়েছিল। সেই সংখ্যাটি ২০২৩-২৪ অর্থবছরে কমে দাঁড়িয়েছে ৭২২-এ। ২০২৪-২৫-এ হ্রাস পেয়ে হয়েছে ৬৯০। 

বিগত দিনে রাজ্যে বছরে প্রায় দুই হাজার রোগীকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে রেফার করা হত।  মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে সর্বদা চিন্তাশীল। মুখ্যমন্ত্রী প্রতি বুধবার 'মুখ্যমন্ত্রী সমীপেষু' কর্মসূচিতে চিকিৎসার সহায়তা পাওয়ার লক্ষ্যে আগত জনগণকে উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানে সহায়তা করে থাকেন। পাশাপাশি রাজ্যের উন্নত চিকিৎসা পরিষেবার সুযোগ গ্রহণ করার জন্যও মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়ে থাকেন। 

স্বাস্থ্য সচিব বলেন, রাজ্যের জনগণকে চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে রাজ্যের প্রধান তিনটি হাসপাতাল জি.বি.পি. হাসপাতাল, আই.জি.এম. হাসপাতাল এবং ক্যান্সার হাসপাতালে প্রায় ২,২০০টি শয্যা রয়েছে। এই তিনটি হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করে থাকেন। জনগণকে উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য এজিএমসি ও জিবিপি. হাসপাতালে বিভিন্ন স্পেশালিটি পরিষেবা এবং ন'টি সুপার স্পেশালিটি পরিষেবা চালু রয়েছে। রাজ্যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা রোগীরা যথাযথভাবে গ্রহণ করছেন। যার ফলে রাজ্যের বাইরে থেকেও এখন রোগীরা ত্রিপুরায় এসে চিকিৎসা পরিষেবা নিয়ে সুস্থ হয়ে ফিরছেন। 

আরও পড়ুন-  ধনখড় 'গৃহবন্দি'! বিরোধীদের বিস্ফোরক দাবি নিয়ে এবার মুখ খুললেন অমিত শাহ! কী বললেন?

রাজ্য সরকার টিপিএসসি-র মাধ্যমে চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে। গত মাসে ৪৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক. নিয়োগ করা হয়েছে। রাজ্য সরকার স্ত্রী রোগের বিশেষ চিকিৎসার জন্য বাইরে থেকে বিশেষজ্ঞ স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক আনার উদ্যোগ নিয়েছে। রাজ্যের সব প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সাপের কামড়ের প্রতিষেধক রাখা হয়েছে। তিনি বলেন, ২৪×৭ বেসিক ল্যাব, সিটি স্ক্যান, ইউ.এস.জি, এক্স রে, এমআরআই, ব্লাড ব্যাঙ্ক, ট্রমা কেয়ার সেন্টার, ইমার্জেন্সি কেয়ার, ও.টি, ডায়ালাইসিস ও অ্যাম্বুলেন্স পরিষেবা চালু রয়েছে।

রাজ্য সরকার ২০০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল-সহ মোট আটটি পরিষেবা ও কোর্স চালু করার পরিকল্পনা নিয়েছে। এছাড়াও আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও জি.বি.পি. হাসপাতালের বিভিন্ন বিভাগে আই.সি.ইউ, শয্যা রয়েছে ১১৬টি। স্বাস্থ্য সচিব আরও জানান, সমস্ত অস্ত্রোপচারের সুবিধা রাজ্যে নেই আগামীদিনে সেগুলি বহিরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনে পরিষেবা প্রদানের চেষ্টা করা হবে। এজিএমসি ও জিবিপি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের মতো অন্যান্য অঙ্গ প্রতিস্থাপনের ও ব্যবস্থা করা হচ্ছে। 

এছাড়াও  হাসপাতালের প্রত্যেকটি ডিপার্টমেন্টের এইচওডি-সহ জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. শঙ্কর চক্রবর্তী, অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালের সুপার ডা. শিরোমণি দেববর্মা, কার্ডিওলজি বিভাগের ডা. অনিন্দ সুন্দর ত্রিবেদি, আইজিএম হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. দেবশ্রী দেববর্মা, জিবিপি হাসপাতালের সার্জারি বিভাগের ডা. মণিরঞ্জন দেববর্মা, নিউরোলজি বিভাগের ডা. রেড্ডি, স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের ডা. জয়ন্ত রায় উপস্থিত ছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া