মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | স্বামীকে লিভার দান স্ত্রীর, কিন্তু শেষ পরিণতি মর্মান্তিক, মৃত্যু দু'জনেরই, অবহেলার অভিযোগ পরিবারের

রজিত দাস | ২৫ আগস্ট ২০২৫ ১২ : ৩১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মর্মান্তিক পরিণতি। নিজের অঙ্গ দিয়ে স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন স্ত্রী। অঙ্গ প্রতিস্থাপনও হয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। প্রথমে স্বামী, তার চার দিনের মাথায় মৃত্যু হল স্ত্রীর। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছে মৃতদের পরিবার। বিষয়টিতে হস্তক্ষেপ করেছে মহারাষ্ট্র স্বাস্থ্য বিভাগ। সরকারের তরফে পুনের সহ্যাদ্রি হাসপাতালকে নোটিশ পাঠানো হয়েছে। হাসপাতালের কাছ থেকে অঙ্গ প্রতিস্থাপনের ভিডিও রেকর্ডিং এবং চিকিৎসার পদ্ধতি জানতে চাওয়া হয়েছে।

মৃতদের নাম বাপু কমকার এবং কামিনী কমকার। গত ১৫ আগস্ট এই দম্পতির অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। 

জানা গিয়েছে যে, অস্ত্রোপচারের পরে বাপুর অবস্থার অবনতি ঘটে। তিনি ১৭ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর স্ত্রী কামিনী প্রথমদিকে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু ২১ আগস্ট সংক্রমণে আক্রান্ত হন এবং চিকিৎসার সময় মারা যান।

রাজ্যের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-পরিচালক ডা. নাগনাথ ইয়েম্পালে নিশ্চিত করেছেন যে, পুনের সহ্যাদ্রি হাসপাতালকে একটি নোটিশ পাঠানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-কে স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা বলেছেন, "আমরা হাসপাতালকে একটি নোটিশ জারি করেছি। অঙ্গ গ্রহীতা এবং দাতার বিবরণ, তাঁদের চিকিৎসার ভিডিও রেকর্ডিং এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছি। সোমবার সকাল ১০টার মধ্যে হাসপাতালকে সমস্ত বিবরণ জমা দিতে বলা হয়েছে।"

মৃতের পরিবারের সদস্যরা চিকিৎসায় অবহেলার অভিযোগ করেছেন এবং মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন।

সহ্যাদ্রি হাসপাতাল কর্তৃপক্ষ নোটিশের কথা স্বীকার করেছে। জানিয়েছে যে, তারা সরকারের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে। একটি বিবৃতিতে, হাসপাতাল জানিয়েছে যে- উভয় অস্ত্রোপচারই স্ট্যান্ডার্ড মেডিকেল প্রোটোকল অনুসারে করা হয়েছে। পিটিআই জানিয়েছে, হাসপাতাল এক বিবৃতিতে বলেছে, "আমরা তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছি। এই বিষয়টির পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা নিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় সমস্ত তথ্য এবং সহায়তা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

হাসপাতালের দাবি, রোগীর (বাপু কমকার) শরীরে অনেক জটিলতা ছিল। এ ধরণের চিকিৎসার ক্ষেত্রে তিনি একজন উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি ছিলেন। বিবৃতিতে উল্লেখ রয়েছে, "এই বিশাল ক্ষতির সময়ে আমরা কমকার পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানাই। একজন জীবিত দাতার লিভার প্রতিস্থাপন সবচেয়ে জটিল প্রক্রিয়াগুলির মধ্যে একটি। এই ক্ষেত্রে রোগীর শরীরে অবস্থা অনেক জটিল ছিল, তিনি উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি ছিলেন।"

হাসপাতালটি আরও জানিয়েছে যে, কামিনী প্রথমে সুস্থ হয়ে উঠেছিলেন কিন্তু পরে তিনি সেপটিক শক এবং মাল্টি-অর্গান ফেইলিওর-এ আক্রান্ত হন, যা সব শেষ করে দিল।

আরও পড়ুন- চরম নৃশংসতা, অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন যুবকের, টুকরো টুকরো করে দেহাংশ ফেললেন নদীতে, তারপর?...


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া