বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Lunar Position today makes an important Astrological Yog which can benefit many

লাইফস্টাইল | দিশা জানা থাকলে কোটিপতি, কিন্তু ভুল করলেই সর্বস্বান্ত! চন্দ্র-মঙ্গলের ধনলক্ষ্মী যোগে টাকার পাহাড়ে কোন কোন রাশি?

আকাশ দেবনাথ | ২৫ আগস্ট ২০২৫ ১২ : ২৪Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: আদি অনন্তকাল ধরে কোটি কোটি মানুষের ভাগ্যলিপি বিশ্লেষণ করে আসছে জ্যোতিষশাস্ত্র। প্রাচীন সেই জ্যোতিষশাস্ত্রেই চন্দ্রকে বলা হয় মনের কারক। অর্থাৎ কোন জাতক জাতিকার মানসিক প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয় চন্দ্রের অবস্থানের ভিত্তিতে। অন্যদিকে আবার মঙ্গল এমন একটি গ্রহ যা মানুষের মৌলিক প্রবৃত্তি এবং সাহসকে উদ্দীপিত করে। এবার ভেবে দেখুন যদি এই দুই মহানক্ষত্রের যুতি হয় তাহলে তার প্রভাব কত সুদূরপ্রসারী হতে পারে।

এমনই এক দুর্লভ যোগ তৈরি হচ্ছে আজ ২৫ অগাস্ট। চন্দ্র এবং মঙ্গলের যুতিতে তৈরি হচ্ছে বিরল ধনলক্ষ্মী যোগ। এই যোগ কিছু কিছু রাশির জন্য অঢেল সম্পদের দরজা খুলে দিতে পারে। কিন্তু অতিরিক্ত লাভের লোভ করলে এই যোগই করে দিতে পারে সর্বস্বান্ত। তাহলে দেখে নেওয়া যাক এই যোগের কেমন প্রভাব পড়বে ১২ টি রাশির উপর।

মেষ
মেষ রাশির আজ প্রেমে মগ্ন থাকার দিন। বিগত কিছুদিন ধরে যদি কারও প্রতি আকর্ষণ বোধ করেন তবে নির্দ্বিধায় তাঁকে প্রেম নিবেদন করতে পারেন। ইতিবাচক সাড়া পাবেন। অর্থভাগ্য সাধারণ। কিন্তু সম্পর্কের নিরিখে যা প্রাপ্তি তা পার্থিব ধন-সম্পদে মাপা যাবে না।

আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
বৃষ
সম্পত্তির বিবাদ নিয়ে সতর্ক থাকুন। ব্যবসায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করলেই ক্ষতির আশঙ্কা। ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে।

মিথুন
মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ভারসাম্যের খেলা। ধন-সম্পদ বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার জন্য মূল্য চোকাতে হবে অন্য দিক থেকে। বুদ্ধির পরিচয় দিয়ে শত্রুবিজয় সম্ভব কিন্তু কোনও প্রিয়জনের বিশ্বাসঘাতকতায় কষ্ট পেতে পারেন। সন্তানকে নিয়েও মনোকষ্ট হতে পারে।

কর্কট
ভাল নয়, কর্কট রাশির জন্য এই দিনটি খুব একটি ভাল নয়। এমনই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। পারিবারিক সমস্যা তুঙ্গে উঠতে পারে। ব্যবসায় সামান্য ক্ষতির জন্য কাউকে দোষারোপ করবেন না। তাতে ক্ষতির পরিমাণ বাড়বে বই কমবে না। সামাজিক সম্মানহানির আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
সিংহ
সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি বেশ ভাল যাবে। পুরনো বিনিয়োগ থেকে উপার্জন হতে পারে। ইট বালির ব্যবসায় লাভের সম্ভাবনা। তবে অনৈতিক কাজ করলে আইনি ঝঞ্ঝাট পোহাতে হবে। টাকা-পয়সা দিয়ে মুক্তি পাওয়া যাবে না।

কন্যা
প্রিয়জনকে মনের কথা বলে শান্তি পাবেন। বিশেষত, নারীদের ক্ষেত্রে আজ প্রণয় পিপাসু প্রেমিককে আদরে ভরিয়ে দেওয়ার দিন। অর্থভাগ্য মন্দ নয়। ভবিষ্যৎ ভ্রমণের পরিকল্পনা করার জন্য আজ আদর্শ দিন। মায়ের স্নেহ পাবেন। পঠন-পাঠনে মানসিক প্রশান্তি আসবে। সৃজনশীল ব্যক্তিদের জন্য আজ নতুন কাজ শুরু করার আদর্শ সময়।

তুলা
স্ত্রীর আচরণ কষ্ট দিতে পারে। অপরের উন্নতিতে হিংসা এবং দ্বেষ জন্মাতে পারে, এই ধরনের অনুভূতিকে প্রশ্রয় দিলে বিপদ আপনারই। পেটের সমস্যা দেখা দিতে পারে। রক্তপাতের যোগ রয়েছে। অনাবশ্যক কারণে দূরে কোথাও ভ্রমণ থেকে বিরত থাকুন।

আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
বৃশ্চিক
প্রভূত সম্পদ লাভের সম্ভাবনা। চাকরিতে পদোন্নতি হতে পারে কিংবা বোনাস মিলতে পারে। পাশাপাশি ভাল কাজ করার জন্য উচ্চপদস্থ কর্তাদের প্রশংসা পাবেন। ভাল করে যাচাই করে বিনিয়োগ করলে বিপুল লাভ হতে পারে। সন্তানের কোনও অনৈতিক কাজে প্রশ্রয় দেবেন না। এখন সতর্ক না হলে ভবিষ্যতে ভুগতে হতে পারে। 


ধনু
আজ দু’হাতে টাকা উপার্জন করার সুবর্ণ সুযোগ। কিন্তু কোনও মতেই অসৎ পথে পা বাড়াবেন না। তাতে বিপুল লোকসান হতে পারে। যাঁরা জমি বাড়ির ব্যবসা করেন তাঁদের জন্য আজকের দিনটি বিশেষ লাভজনক। স্ত্রীর আবদার পূরণ করলে পরিবারে শান্তি বজায় থাকবে। কিন্তু এক কাজে যদি একবার ব্যর্থ হন তাহলে আর সেই কাজ আজ দ্বিতীয়বার চেষ্টা করবেন না ফল হবে না। 

মকর
সামাজিক সুনাম বাড়বে। সেবামূলক কাজে আজ খ্যাতি মিলতে পারে। বাড়ি-ঘর তৈরি কিংবা নতুন ব্যবসার মতো দীর্ঘমেয়াদী প্রকল্প শুরু করার জন্য আজ ভাল দিন। বাড়িতে নতুন সদস্যের আগমন হতে পারে। তবে শরীর স্বাস্থ্য আজ খুব একটা ভাল যাবে না। পিঠ এবং জয়েন্টের ব্যথা কষ্ট দিতে পারে।

কুম্ভ
বুদ্ধির জোরে আজ সবাইকে টেক্কা দেবেন এই রাশি জাতির জাতিকারা। আত্মবিশ্বাসে ভর করে কঠিন কাজের সফল হবেন তবে আত্মবিশ্বাস যেন আত্ম অহংকারের রূপান্তরিত না হয়। অহংকার করলে সাফল্য স্থায়ী হবে না। বসের মন জুগিয়ে চলার জন্য কোনও অনৈতিক কাজে অংশ নেবেন না। পরিবারে নিকট আত্মীয়ের স্বাস্থ্যহানির আশঙ্কা আছে।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস

মীন
বহুদিন আগে করা উপকারের প্রতিদান আজ পাবেন। তবে সামলে না চললে আজ খরচাও হতে পারে সমান। সপরিবারে ভ্রমণ না করাই ভাল। যাত্রাপথে প্রতিবন্ধকতা আসতে পারে। কোনও সমস্যা এলে ঠান্ডা মাথায় সমাধান করুন, মিটে যাবে। অতিরিক্ত ক্রোধ থেকে স্বাস্থ্যহানি হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া