মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বোড়ে ভারত, 'বন্ধু'-কে চাপে ফেলেই পুতিনকে বাগে আনতে মরিয়া ট্রাম্প! বুঝিয়ে দিলেন ভ্যান্স

রজিত দাস | ২৫ আগস্ট ২০২৫ ১০ : ২১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ইউক্রেনের উপরে রাশিয়ার হামলা বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্প কিছু কঠোর পদক্ষেপ করেছেন। এর মধ্যে অন্যতম হল ভারতের উপরে অতিরিক্ত শুল্ক চাপানো। রবিবার এক সাক্ষাৎকারে খোলসা করে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অর্থাৎ রাশিয়াকে চাপে ফেলতেই ভারতের উপরে অতিরিক্ত শুল্কের বোঝা চাপিয়েছে ওয়াশিংটন।

এনবিসি নিউজের 'মিট দ্য প্রেস'- অনুষ্ঠানে ভ্যান্স বলেছেন যে, আমেরিকার লক্ষ্য হল রাশিয়া যাতে তেল বিক্রি করে বেশি লাভ করতে না পারে। ভ্যান্স বলেছেন, "ট্রাম্প আক্রমণাত্মক অর্থনৈতিক নীতি প্রয়োগ করেছেন, উদাহরণস্বরূপ ভারতের উপর ২৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে, রুশদের তেল বেচে অর্থনীতিতে পোক্ত করার প্রয়াস বন্ধ করতেই এই পদক্ষেপ করা হয়েছে।" 

পাশ্চাত্যের দেশগুলি রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা চাপালেও ভারত রাশিয়ার থেকে কম দামে তেল কিনছে। ওয়াশিংটন মনে করে, ভারত রাশিয়ার থেকে কম দামে তেল কিনে পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে মস্কোকে আর্থিক ভাবে সাহায্য করছে। 

সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট্রের কাছে প্রশ্ন ছিল, কঠোর মার্কিন শুল্ক নীতির জের রাশিয়া কীভাবে প্রভাবিত হচ্ছে? জবাবে তিনি বলেন, "যদি রাশিয়া যুদ্ধ বন্ধ করে, তাহলে তারা বিশ্ব অর্থনীতিতে আবার ফিরতে পারবে। কিন্তু যদি হামলা অব্যাহত রাখে, তাহলে তারা আলাদাই থাকবে।"

ওয়াশিংটন বারবার ভারতের সমালোচনা করলেও, রাশিয়ার তেলের বৃহত্তম ক্রেতা চীন। কিন্তু ট্রাম্প প্রশাসন চিনের উপরে কোনও কঠোর ব্যবস্থা নিচ্ছে না। এর ফলে ভারতের উপরে শুল্ক আরোপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

ভারত বারবার রাশিয়ার তেল আমদানিকে 'জাতীয় স্বার্থ রক্ষা' বলে দাবি করেছে। পুরটাই বাজার অর্থনীতির সঙ্গে যুক্ত বলে জানানো হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর পশ্চিমা দেশগুলি রাশিয়া থেকে তেল আমদানিতে মুখ ফিরিয়েছিল। সেই সুযোগ কাজে লাগায় নয়াদিল্লি। বিশেষ ছাড়ে বিক্রি হওয়া রাশিয়ান তেল কেনার দিকে মনোনিবেশ করে ভারত।

শনিবার, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতীয় পণ্যের উপর শুল্ক আরোপের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের নেতাদের তীব্র সমালোচনা করে দৃঢ়ভাবে বলেছেন যে, "ভারত থেকে পরিশোধিত তেল বা সম্পর্কিত পণ্য কিনতে কাউকে বাধ্য করা হয়নি। জয়শঙ্কর বলেছেন, "যারা নিজেদের বাণিজ্য সমর্থক বলে দাবি করে, তারাই অন্যদের উপরে বাণিজ্যের অভিযোগ আনছে। এটা খুবই হাস্যকর। যদি ভারত থেকে শোধিত তেল বা অন্য কোনও পণ্য কিনতে সমস্যা হয়, তাহলে কিনবেন না। কেউ আপনাদের জোর করছে না। কিন্তু ইউরোপ ও আমেরিকা যখন নিজেরাই আমাদের থেকে পণ্য কিনছে, তখন এইসব কথা বলা ঠিক নয়।" এই শুল্কের চাপ সত্ত্বেও, ভ্যান্স ইউক্রেন যুদ্ধ নিয়ে আশাবাদী। তাঁর দাবি, ‘রাশিয়া কিছু বিষয় নিয়ে একটু সুর নরম করেছে, যা তারা গত সাড়ে তিন বছরে করেনি।"

তবে সাক্ষাৎকারের শেষ ভ্যান্স আশার কথাও শুনিয়েছেন। বলেছেন যে, "আমি মনে করি রাশিয়ানরা এই সংঘাতের সাড়ে তিন বছরের মধ্যে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি মনোভাব নরম করেছে, তারা তাদের বেশ কয়েকটি মূল দাবিতে নমনীয় হতে ইচ্ছুক।"  

আরও পড়ুন- 'ভাল দামে পেলেই তেল কিনবে ভারত' রাশিয়ায় সাফ দাবি ভারতীয় রাষ্ট্রদূতের, ট্রাম্পকে বড় বার্তা...


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া