রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | আরও এক নিম্নচাপের ভ্রুকুটি! ফের বাংলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা

রজিত দাস | ২৫ আগস্ট ২০২৫ ০৯ : ০৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: এ যেন গোদের উপর বিষফোঁড়া! এক নিম্নচাপের গেরো সরতে না সরতেই ফের আরেকটির ভ্রুকুটি। বঙ্গোপসাগরে ফণা তুলছে আরও এক নিম্নচাপ! যা শক্তি সঞ্চয় করলেই আরও একবার দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস দিয়ে আলিপুর আবহাওয়া অফিস। আগস্টের শেষের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কাঁপানো বৃষ্টির জোরালো সম্ভাবনা বাড়বে। তবে আজ বাংলার আবহাওয়া কেমন থাকবে? 

ফের তুমুল বৃষ্টি:
আগে যে নিম্নচাপটির জেরে গত কয়েকদিন লাগাতার বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গে, সেটি বর্তমানে মধ্যপ্রদেশ ও সংলগ্ন ছত্তীশগড়ের দিকে সরেছে। রবিবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমেছে। সোমবার সকাল থেকে রোদের দেখা মিলেছে জেলায় জেলায়।

তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ নতুন করে দানা বাঁধতে পারে। সাগরের বুকে সেই নিম্নচাপটি তৈরি হয়ে গেলে আগস্টের শেষের দিকে ফের একবার তুমুল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর-
আগামী ৪৮ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে আর একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে। তারই জেরে ফের একবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হতে পারে। আজ, সোমবার (২৪ আগস্ট, ২০২৫) সপ্তাহের প্রথম দিনে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বেশি বৃষ্টি হতে পারে উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর-সহ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলিতে। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় (মূলত দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর) ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার দাপটও দেখা যেতে পারে।

বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হলে তার প্রভাবে আগস্ট মাসের একেবারে শেষের দু-তিন দিন ফের একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর-
আজও উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও চলতি মাসের শেষের দিকের ২-৩ দিন ফের একবার তুমুল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। 

কলকাতার ওয়েদার আপডেট-
রবিবার (২৩ আগস্ট, ২০২৫) বিকেলের পর থেকে শহর কলকাতাতেও বৃষ্টির দাপট কমেছে। সপ্তাহের প্রথম দিন সোমবার সকাল থেকে কলকাতায় আকাশেও রোদের দেখা মিলেছে। তবে দিনভর কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। এক বা দু পশলা হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে মহানগরে।  

সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস  সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসে আপেক্ষিক উষ্ণতা সর্বোচ্চ ও সর্বনিম্ন যথাক্রমে ৯৭ শতাংশ ও ৮৮ শতাংশের আশপাশে থাকবে। রবিবার থেকে সোমবার সকাল সাড়ে ছয়'টা পর্যন্ত  কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ ০০১.৯ মিমি।

আরও পড়ুন-  সংঘর্ষ থেকে স্বপ্নের পথে: পারমিতা সিং আজ সাহস আর আত্মবিশ্বাসের প্রতীক!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া