মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'ভাল দামে পেলেই তেল কিনবে ভারত' রাশিয়ায় সাফ দাবি ভারতীয় রাষ্ট্রদূতের, ট্রাম্পকে বড় বার্তা

রজিত দাস | ২৫ আগস্ট ২০২৫ ০৮ : ৩৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মার্কিন হুঁশিয়ারিকে পাত্তা দিতে নারাজ ভারত। জাতীয় স্বার্থকেই অগ্রাধিকার দিচ্ছে দিল্লি। রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার সাফ জানিয়েছেন যে, রাশিয়া ছাড়াও যেখান থেকে সবচেয়ে ভাল দামে তেল পাবে, ভারত সেখান থেকেই কিনবে। 

রবিবার প্রকাশিত রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিনয় কুমার বলেছেন যে, দেশের ১.৪ বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই নয়াদিল্লির অগ্রাধিকার।

ওই সাক্ষাৎকারে বিনয় কুমার বলেছেন, "ভারতের তেল কেনাবেচা পুরোপুরি বাণিজ্যিক কারণে হয়। ভারতীয় সংস্থাগুলি যেখান থেকে ভাল দামে তেল পাবে, সেখান থেকেই কিনবে। আমাদের উদ্দেশ্য ১৪০ কোটি মানুষের জ্বালানি সুরক্ষা নিশ্চিত করা। আর রাশিয়া-সহ বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখতেও সাহায্য করেছে।"

মার্কিন প্রশাসনের সমালোচনার মুখেই রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের এই মন্তব্য বেশ তাৎপর্যবাহী।

রাশিয়া থেকে দামে বিশেষ ছাড়ে তেল কেনায় ক্ষুব্ধ মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, ভারত এই তেল কিনে আদতে রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অর্থ জোগাচ্ছে। প্রতিশোধ হিসাবে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের উপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছে। 

তবে শুরু থেকেই ভারত এই অভিযোগ অস্বীকার করেছে। মার্কিন সিদ্ধান্তকে বিদেশমন্ত্রক 'অন্যায্য, অবিচারসুলভ এবং অযৌক্তিক' বলে স্পষ্ট জানিয়েছে।  

রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার স্পষ্ট করে দিয়েছেন যে, মস্কোর সঙ্গে ভারতের বাণিজ্য বাজার ও পারস্পরিক স্বার্থের উপর ভিত্তি করে। তাঁর দাবি, "ভারত কেবল রাশিয়ার সঙ্গেই নয়, আরও নানা দেশের সঙ্গেই এইভাবে লেনদেন করে থাকে। এমনকি আমেরিকা এবং ইউরোপের দেশগুলিও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে।"

শনিবার, অপরিশোধিত তেল ইস্যুতে ভারতের বিরুদ্ধে মার্কিন সমালোচনার প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, "ব্যবসা-বান্ধব আমেরিকান প্রশাসনের হয়ে কাজ করা লোকেরা অন্যদের ব্যবসা করার অভিযোগ করাটা মজার।" তিনি আরও বলেন, "এটা সত্যিই কৌতূহলজনক। ভারত থেকে তেল বা পরিশোধিত পণ্য কিনতে যদি আপনার সমস্যা হয়, তাহলে তা কিনবেন না। কেউ আপনাকে তা কিনতে বাধ্য করছে না। কিন্তু ইউরোপ কেনে, আমেরিকা কেনে, ফলে আপনি এটা পছন্দ করেন না, তাই কিনবেন না।"

আরও পড়ুন-  প্রধান বিচারপতি গাভাইয়ের সতর্কবার্তা: শাসন বিভাগ যদি বিচারক হয়ে যায়, তবে ভেঙে পড়বে সংবিধানের মূল কাঠামো”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া