মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৪ আগস্ট ২০২৫ ২৩ : ০৩Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: এ যেন ঠিক প্রলয়ের শঙ্খ নিনাদ। যে মরু রাজ্যে এক ফোঁটা জলের জন্য হন্যে হয়ে ঘোরেন তৃষ্ণার্ত মানুষ সেখানেই মুষলধারে চলেছে বৃষ্টি। সেই বৃষ্টির অভিঘাত এমনই চরম যে শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা দুর্গ ভেঙে পড়ছে খড়কুটোর মতো। যেন পলকা মাটির বাড়ি। অবিশ্বাস্য শোনালেও এমনই ঘটনা ঘটল রাজস্থানের জয়পুরে। মরু রাজ্যের বিখ্যাত দুর্গ আমের ফোর্ট-এর দেওয়াল খসে পড়ল প্রবল বৃষ্টিতে।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, জলের তোড়ে আমের দুর্গের প্রায় ২০০ ফুট দীর্ঘ প্রাচীর ভেঙে পড়েছে। হাজারো যুদ্ধের সাক্ষী সেই ঐতিহাসিক দেওয়ালের ভেঙে পড়ার দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। রাজস্থানের মতো মরুরাজ্যে প্রকৃতির এহেন তাণ্ডবলীলা দেখে তাজ্জব পরিবেশবিদরাও। রাজস্থান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে শুধু জয়পুর নয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গোটা রাজস্থানের বিস্তীর্ণ অঞ্চল। একাধিক স্থানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন: বাসন না মেজে তাতে প্রস্রাব করছেন পরিচারিকা! ধরা পড়তেই হুলুস্থুল
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কোটা, সওয়াই মাধোপুর বুন্দি এবং টংক অঞ্চলে। জলমগ্ন হয়ে পড়েছে অধিকাংশ নিচু অঞ্চল। রাস্তা এবং রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে বহু প্রান্তিক গ্রামের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
ইতিমধ্যেই উদ্ধারকার্যে নেমেছে সেনা বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এনডিআরএফ-এ সদস্যরা। কোটায় ইতিমধ্যেই ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা শুরু হয়েছে। রাজ্যের অন্যান্য বিপর্যস্ত অঞ্চলে রওনা দিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবেলা পর্ষদের বাহিনী। বন্যা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে আগামীকাল রাজ্য বিপর্যয় মোকাবিলা মন্ত্রী ক্ষীরোধী মিনার সঙ্গে বিপর্যস্ত অঞ্চলগুলি পর্যবেক্ষণ করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
আরও পড়ুন: ছুরি দিয়ে খুন করে তাতেই কেক কাটলেন! বোন কে হেনস্থার হাড়হিম বদলা ভাইয়ের, জানলে শিউরে উঠবেন
এমন পরিস্থিতির শেষ কবে দেখা গিয়েছে নিশ্চিত করে বলতে পারছে না রাজ্য আবহাওয়া দপ্তরও। রাজস্থানের আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে কেবলমাত্র বুন্দিতে গত একদিনে ৫০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। শনিবার সকালেও রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ১০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হয়েছে বলে খবর। ফলত এই অবস্থায় রাজ্যের বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্যের অবস্থা কী হবে, তা নিয়ে চিন্তা ক্রমশাই বাড়ছে রাজস্থান প্রশাসনের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?