মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৪ আগস্ট ২০২৫ ১৫ : ৩১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: পণের লম্বা লিস্ট এবার প্রকাশ্যে। গ্রেটার নয়ডায় পণের জন্য নিক্কিকে নৃশংসভাবে খুনের অভিযোগে গ্রেপ্তার তাঁর স্বামী। এই ঘটনায় জড়িত তাঁর শ্বশুরবাড়ির সদস্যরাও। মেয়ের মৃত্যুর পর কাঁদতে কাঁদতেই মুখ খুললেন নিক্কির বাবা। জানালেন, বিয়ের সময় পণ হিসেবে কী কী দেওয়া হয়েছিল।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, স্করপিও এসইউভি, রোয়াল এনফিল্ড বাইক, নগদ টাকা এবং সোনার গয়না পণ হিসেবে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও মন ভরেনি বীপিন ও তাঁর পরিবারের। আরও ৩৬ লক্ষ টাকা দাবি করেছিলেন। সেই টাকা না পাওয়া জীবন্ত অবস্থায় নিক্কি কে জ্বালিয়ে দেন। অগ্নিদগ্ধ অবস্থায় তরুণীর মৃত্যু হয়েছে।
নিক্কি দিদি কাঞ্চন জানিয়েছেন, গভীর রাত পর্যন্ত দুই ভাই বাইরে পার্টিতে মেতে থাকতেন। মেয়েদের সঙ্গ পছন্দ ছিল তাঁদের। রাত করে বাড়ি ফেরা, মদ্যপান ঘিরে আপত্তি জানালে, নিক্কি ও কাঞ্চনকে মারধর করতেন তাঁরা। এদিকে নিক্কির বাবা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আর্জি জানিয়েছেন, নিক্কির স্বামী বীপিনকে এনকাউন্টার করে মেরে ফেলা হোক। পাশাপাশি গুঁড়িয়ে দেওয়া হোক তাঁদের বাড়িও।
নিক্কির বাবা ভিকারি সিং এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'ওরা সবাই খুনি। ওদের এনকাউন্টার করে মেরে ফেলা হোক। একটা পার্লারে কাজ করে আমার মেয়ে ওর সন্তানের দেখভাল করত। ওরা ব্যাপাক নির্যাতন করত। সবাই মিলে পরিকল্পনা করে আমার মেয়েকে খুন করেছে।'
নিক্কির বাবার আরও দাবি, 'পকেটমারদের ধরার জন্য পায়ে গুলি করতে পারে পুলিশ। কিন্তু এমন নৃশংস ঘটনার পরেও দোষীর এনকাউন্টার কেন হবে না! এই হল বিজেপি সরকার। বীপিন অন্য এক তরুণীর সঙ্গে সম্পর্কে ছিল। তাই নিক্কি কে খুন করেছে।' এদিকে নিক্কির মায়ের দাবি, 'বীপিন ও তাঁর মাকে ফাঁসি দেওয়া হোক।' নিক্কির ছেলে পুলিশকে জানিয়েছে, 'মারধর করার সময়েই মায়ের গায়ে কিছু একটা ঢেলে দিয়েছিল বাবা ও ঠাকুমা। তারপর লাইটার জ্বালিয়ে মায়ের গায়ে ছুড়ে মারে।'
২০১৬ সালে নিক্কির বিয়ে হয় সিরসা গ্রামে। বিয়ের ছয় মাস পর থেকেই শুরু হয় শারীরিক নির্যাতন। নিক্কি ও দিদির উপর চরম শারীরিক নির্যাতন করতেন শ্বশুরবাড়ির সদস্যরা। পণ হিসেবে দুজনের থেকে ৩৬ লক্ষ টাকা দাবি করেছিলেন তাঁরা।
নিক্কির দিদি জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে তাঁকে বেধড়ক মারধর করেন স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। মারতে মারতে সন্তানের চোখের সামনেই নিক্কির গায়ে আগুন জ্বালিয়ে দেন। বাঁচার জন্য গায়ে আগুন নিয়েই সিঁড়ি দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিনি শেষরক্ষা হয়নি। অগ্নিদগ্ধ অবস্থায় নিক্কির মৃত্যু হয়েছে।
নিক্কির উপর শারীরিক নির্যাতনের একাধিক ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, স্বামী বীপিন ও আরও এক মহিলা একের পর এক চড়, থাপ্পড়, কিল, ঘুষি মারতে থাকেন নিক্কিকে। এরপর গায়ে আগুন জ্বালিয়ে দেন। সেই অবস্থায় সিঁড়ি দিয়ে দৌড়ে নীচে নেমে যান। সেখানে একজন নিক্কির গায়ে জল ছুড়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন।
নিক্কির দিদি জানিয়েছেন, বিয়ের সময় মনের মতো পণ না পাওয়ায় দুই বোনের উপরেই অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন করতেন শ্বশুরবাড়ির সদস্যরা। স্বামীরাও তাতে যোগ দিতেন। বৃহস্পতিবার গভীর রাতে তিনিও শারীরিক নির্যাতনের শিকার হন। তিনি জানান, সে রাতে বারবার বলা হচ্ছিল, 'আমরা একজনের পণ পেয়েছি। আরেকজনের পণ কবে দেওয়া হবে? সবচেয়ে ভাল হয়, তোমরা মরে যাও। আমরা আবার বিয়ে করব।' শারীরিক নির্যাতনের জেরে সারারাত অচৈতন্য অবস্থায় ছিলেন নিক্কির দিদি কাঞ্চন।
পুলিশ আধিকারিক সুধীর কুমার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতেই হাসপাতাল থেকে থানায় ফোন করে জানানো হয়। অগ্নিদগ্ধ অবস্থায় এই তরুণী হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে শারীরিক অবস্থার অবনতি হতেই তাঁকে সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। হাসপাতালে যাওয়ার পথেই তরুণীর মৃত্যু হয়। তাঁর দিদির অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই নিক্কির স্বামী বীপিনকে গ্রেপ্তার করা হয়েছে। নিক্কির শ্বশুর, শাশুড়ি ও দেওরের খোঁজেও তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?