মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৪ আগস্ট ২০২৫ ১৪ : ১৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: গুটখার নেশা সর্বনাশা! গুটখার নেশার জেরেই শেষ হয়ে গেল একটা গোটা পরিবার। সন্তানদের বিষ খাইয়ে আত্মঘাতী ২৬ বছরের তরুণী। তিনি ও তাঁর দুই সন্তানের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাঁর আরও এক সন্তান। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যোগীরাজ্যে।
জানা গেছে, স্বামীর কাছে গুটখা খাওয়ার জন্য টাকা চেয়েছিলেন তরুণী। কিন্তু সেই টাকা দিতে নারাজ ছিলেন যুবক। বারবার স্ত্রীকে অনুরোধ করেন, সন্তানদের কথা ভেবে গুটখা খাওয়া ছেড়ে দিতে। কিন্তু স্বামীর অনুরোধ রাখেননি। উল্টে সেই গুটখার টাকা না দেওয়ার জন্য চরম অশান্তি করেন। গুটখার টাকা না পাওয়ায় সন্তান সহ নিজেকেই শেষ করলেন তরুণী।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের চিত্রকুটে। পুলিশ সূত্রে জানা গেছে, স্বামীর কাছে গুটখা খাওয়ার জন্য টাকা চেয়েছিলেন তরুণী। কিন্তু সেই টাকা দিতে রাজি হননি স্বামী। গুটখার টাকা নিয়েই স্বামী ও স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েছিল। সেই অশান্তির পরেই চরম পদক্ষেপ করেন ওই তরুণী। তিন সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজে বিষ খেয়ে আত্মহত্যা করেন। যদিও খুদে সন্তানটি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছে। বাকি দুই সন্তানের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত তরুণীর নাম জ্যোতি যাদব। ২৬ বছর বয়সি তরুণী নিত্যদিন গুটখা খেতেন। যা নিয়ে স্বামী বাবলু যাদবের সঙ্গে ঝামেলা হত তাঁর। বাবলু পেশায় একজন গাড়ি চালক। শনিবার সকালেও দুজনের মধ্যে তুমুল ঝামেলা হয়। যা প্রতিবেশীরাও টের পেয়েছিলেন। গতকাল সন্ধ্যায় তিন সন্তানকে প্রথম বিষ খাওয়ান জ্যোতি। এরপর নিজে বিষ খেয়ে আত্মঘাতী হন।
রাতে বাড়ি ফেরার পর বাবলু দেখেন, চার বছরের খুদে সন্তান যন্ত্রণায় ছটফট করছে। বাকি দুই সন্তান শ্বাস নিচ্ছে। একটি ঘরে জ্যোতি অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি করে সকলকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে এক বছরের কন্যাসন্তানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের সাতনা জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই জ্যোতি ও তাঁর আরও এক কন্যাসন্তানের মৃত্যু হয়। জ্যোতি ও বাবলুর আরও এক সন্তান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।
পরিবারের সদস্যরা ও গ্রামবাসীরা জানিয়েছেন, জ্যোতির গুটখা খাওয়াকে কেন্দ্র করে নিয়মিত ঝামেলা হত স্বামী ও স্ত্রীর মধ্যে। জ্যোতির গুটখার নেশা ছিল। গুটখা শেষ হয়ে গেলেই পাগলের মতো করতেন। পরিবারে এমনিতেই আর্থিক অনটন ছিল। তার সত্ত্বেও গুটখার জন্য বাবলুর থেকে টাকা চাইতেন তিনি। সেই টাকা না দিলেই রণংদেহি মূর্তি ধারণ করতেন জ্যোতি। বিষয়টি ঘিরে জ্যোতিকে বাবলু একাধিকবার বোঝানোর চেষ্টা করেছিলেন। এমনকী ভবিষ্যতের কথা ভেবে এবং সন্তানদের জন্য গুটখা খাওয়া ছেড়ে দেওয়ার জন্যেও অনুরোধ করেছিলেন। কিন্তু জ্যোতি কোনও অনুরোধ কানে তোলেননি।
দেহগুলি ময়নাতদন্তের পর পুলিশ ও চিকিৎসকরা জানিয়েছেন, বিষক্রিয়ার জেরেই মা ও সন্তানদের মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে আসার পরেই, উপসর্গ দেখে টের পেয়েছিলেন চিকিৎসকরা। শরীরেও বিষের উপস্থিতি মিলেছে। ঘটনাটি ঘিরে মামলা রুজু করেছে পুলিশ। বাবলুকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?