মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | গোপন অভিসন্ধি? বিহারের ভোটার তালিকায় দুই পাকিস্তানি মহিলা! তথ্য সামনে আসতেই ব্যাপক হইচই 

রিয়া পাত্র | ২৪ আগস্ট ২০২৫ ১৩ : ৫৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ভোটমুখী বিহারে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন' চালাচ্ছে কমিশন। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তাতে দেখা গিয়েছে, বিহারের ভোটার হিসেবে নাম রয়েছে  দুই পাকিস্তানি মহিলার। তথ্য সামনে আসতেই ব্যাপক হইচই।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, স্বাধীনতার পর পরেই, ১৯৫০-এর দশকে ভারতে প্রবেশকারী দুই পাকিস্তানি মহিলাকে বিহারে ভোটার হিসেবে নিবন্ধিত অবস্থায় পাওয়া গিয়েছে। জানা গিয়েছে এসআইআর প্রক্রিয়াতেই উঠে এসেছে এই তথ্য। ঘটনার তদন্ত ইতিমদধ্যেই শুরু করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের তথ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া বিদেশি নাগরিকদের তথ্য যাচাই করার সময়েই এই তথ্য প্রকাশ্যে আসে। 

গোটা ঘটনাটি ঘটেছে ফারজানা খানম নামক বিএলও-এর তত্বাবধায়ক এলাকায়। তিনি জানিয়েছেন, এক মহিলার নাম  ইমরানা খানম। তাঁর পাসপোর্ট ১৯৫৬ সালের, ভিসা পেয়েছেন ১৯৫৮ সালে। ওই মহিলা বর্তমানে গুরুতর অসুস্থ। কথা বলার অবস্থাতেও নেই বলে জানা গিয়েছে।  ফারজানা খানম জানিয়েছেন ১১ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রকের নোটিস পান তিনি। ইমরানা কথা বলার অবস্থাতে না থাকলেও, প্রয়োজনীয় নথি যাচাই করে তিনি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন বলে জানিয়েছেন সর্বভারতীয় সংবাদ সংস্থায়।

দিনকয়েক আগেই বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তাতে ৬৫ লক্ষ মানুষ বাদ পড়েছেন তালিকা থেকে। তাদের মধ্যে ২২ লক্ষের বেশি ভোটার মৃত, তথ্য তেমনটাই। কিন্তু বিরোধীরা প্রথম থেকে ঘটনায় সুর চড়িয়েছে। অন্যদিকে, বিহারের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে বিতর্কের আবহেই নির্বাচন কমিশনকে নিশানা করে 'ভোট চুরি'র অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী। কংগ্রেস-সহ বেশ কয়েকটি বিরোধী দল বিজেপির সঙ্গে কমিশনের যোগসাজশের মারাত্মক অভিযোগ তুলেছে। তারা দাবি করেছে যে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) -এর মাধ্যমে ভোটার সংযোজন এবং বাদ দিয়ে বিহার বিধানসভা নির্বাচনে কারসাজি করার চেষ্টা চলছে।

এই প্রসঙ্গে উল্লেখ্য, শুক্রবার বিহারের ভোটার তালিকায় বিশেষ সংশোধন সংক্রান্ত মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায়, খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাওয়া ভোটারদের নামের নথিভুক্তি নিয়ে কোনও পদক্ষেপ করছে না রাজনৈতিক দলগুলি ৷ আদালতের কাছে এই উদাসীনতা আশ্চর্যের।


সুপ্রিম কোর্ট এদিন নির্দেশ দিয়েছে, বাদ যাওয়া ব্যক্তিরা অনলাইনে আবেদন জানাতে পারবেন ৷ তাঁরা আধার কার্ড বা অন্য কোনও গ্রহণযোগ্য নথিও জমা দিতে পারবেন ৷ নির্বাচন কমিশনকে সেই সমস্ত নথি গ্রহণ করতে হবে ৷ তাদের দেখতে হবে যাতে পুরো এসআইআর প্রক্রিয়াটি ভোটার-বান্ধব হয় ৷ এর জন্য রাজনৈতিক দলগুলিকে এগিয়ে আসার বার্তা দিয়েছে সর্বোচ্চ আদালত ৷

আরও পড়ুন: দাউ দাউ করে জ্বলছে গোটা বাস, ভিতরে তখন বহু যাত্রী, ভয়ঙ্কর বিপদ ঘটে গেল মাঝরাস্তায়


গত শুনানিতে দেওয়া আদালতের নির্দেশ মেনে এদিন হলফনামা জমা দিয়েছে কমিশন ৷ দেশে ভোট পরিচালনের নিয়ামক সংস্থা জানিয়েছে, "বিহারে স্পেশাল ইনটেনসিভ রিভিশনের পর প্রথম দফায় খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ৷ ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ ব্যক্তির নাম বাদ গিয়েছে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বুথ অনুযায়ী ওই বাদ যাওয়া ব্যক্তিদের নাম বিহারের ৩৮ জন জেলা নির্বাচনী আধিকারিকরা তাঁদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপলোড করেছেন ৷ কেন তাঁদের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি সেই কারণও জানানো হয়েছে ৷"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া