বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Scientists are dropping Mosquitoes in these Hawaiian island to prevent Songbird extinction

প্রতীকী ছবি

লাইফস্টাইল | ড্রোনে করে ছাড়া হচ্ছে কোটি কোটি মশা! পৃথিবীর এই একটি জায়গাতে কেন উল্টো পথে হাঁটছে প্রশাসন? কারণ জানলে চমকে উঠবেন

আকাশ দেবনাথ | ২৪ আগস্ট ২০২৫ ১২ : ২২Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: মশার মতো গণশত্রু পৃথিবীতে দ্বিতীয়টি আছে কিনা সন্দেহ। ম্যালেরিয়া, ডেঙ্গি, চিকুনগুনিয়া অজস্র রোগের বাহক মশা মানুষের চিরশত্রু। তাই মানিকতলা থেকে মিয়ামি- পৃথিবীর প্রায় সর্বত্রই সব পুরসভা মশা দমনে সদা সক্রিয়। কিন্তু যদি বলা হয় পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখানে মানুষ স্বেচ্ছায় কোটি কোটি মশা ছাড়ছে, তাহলে কি বিশ্বাস করবেন? বাস্তবিকই বিশ্বাস করা শক্ত বটে, কিন্তু রয়েছে, পৃথিবীতে এমন জায়গাও রয়েছে।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ হাওয়াইতে ড্রোনে করে ব্যাগ ভর্তি মশা ছাড়া হচ্ছে জঙ্গলে। না এ কোন পাগল বৈজ্ঞানিকের কুকীর্তি নয় বরং ভেবেচিন্তে নেওয়া এক সিদ্ধান্ত। ল্যাবরেটরীতে নির্বিষকৃত এই মশাই বিলুপ্তির থেকে রক্ষা করতে পারে বহু বিরল প্রজাতির পাখিকে। হাওয়াইয়ান হানিক্রিপার নামের এক বিশেষ গান গাওয়া পাখি পাওয়া যায় হাওয়াইতে। সারা পৃথিবীতে এই একটিমাত্র অঞ্চলেই পাখিটির দেখা মেলে। বিশেষ প্রজাতির এই পাখির বেঁচে থাকার জন্য নিরক্ষীয় শীতল অরণ্য প্রয়োজন। কিন্তু পৃথিবীতে এমন অরণ্য এতই বিরল যে এই পাখি প্রায় বিলুপ্তির পথে। ইতিমধ্যেই প্রায় ৩০ টি প্রজাতি হারিয়ে গিয়েছে চিরতরে। বাকি রয়েছে আর মাত্র ১৭ টি প্রজাতি। কিন্তু সেগুলিও চরম বিপদের মুখে।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস

বিপদের মূল কারণ মশা। মানুষের মতো এই পাখিগুলিও ম্যালেরিয়াতে আক্রান্ত হয়। জীব বিজ্ঞানীরা জানাচ্ছেন এই বিশেষ ধরনের অ্যাভিয়ান ম্যালেরিয়া ক্রমেই ছড়িয়ে পড়ছে মশার মাধ্যমে। হাওয়াই এর পর্বতসঙ্কুল নিরক্ষীয় জঙ্গলে শীতল তাপমাত্রার কারণে মশা বিশেষ ছিল না। কিন্তু বিশ্ব উষ্ণায়নের সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির ফলে সেই জঙ্গলেও মশার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। আর সেই মশার আক্রমণ এই প্রাণ হারাচ্ছে অজস্র পাখি। তীব্র বিপদের মুখে রয়েছে এই অঞ্চলের বিখ্যাত পাখি কিউইকিউ এবং আকিকি। দ্রুত কোন পদক্ষেপ না করলে অচিরেই চিরকালের মতো পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে এই বিরল প্রাণীগুলি।-এভাবেই ছাড়া হচ্ছে মশা। ছবি-সংগৃহীত।

এই সমস্যা সমাধানের জন্য এক অত্যাধুনিক উপায় খুঁজে বার করেছেন বিজ্ঞানীরা। গবেষণাগারে লক্ষ লক্ষ পুরুষ মশার ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ব্যাকটেরিয়াম উলব্যাকিয়া নামের এক জীবাণু। পুরুষ মশার দেহে এই জীবাণু থাকলে ডিম ফুটে নতুন মশার জন্ম হয় না। বলতো ক্রমশ কমতে থাকে মশার সংখ্যা। এই তথ্য কি কাজে লাগিয়েই এখন নিয়মিত বিশেষ ধরনের ব্যাগে করে লক্ষ লক্ষ পুরুষ মশা ছড়িয়ে দেওয়া হচ্ছে হাওয়াই-এর জঙ্গলে। জুনের মাধ্যমে জঙ্গলে ফেলা এই ব্যাগগুলি বায়ো-ডিগ্রেডেবল অর্থাৎ সহজেই পরিবেশে মিশে যেতে পারে। ফলে জঙ্গলের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া যায় পুরুষ মশাগুলিকে। বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় ১০ লক্ষ পুরুষ মশা ছাড়া হচ্ছে জঙ্গলে।

আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস

 বিজ্ঞানীদের আশা এই পদ্ধতি কাজ করলে খুব শীঘ্রই কমে আসবে প্রাণঘাতী মশার সংখ্যা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া