বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কাজ হারিয়ে দিশেহারা লাখ লাখ ভারতীয়, বাড়তে পারে অপরাধের হার?

সুমিত চক্রবর্তী | ২৪ আগস্ট ২০২৫ ১২ : ১৩Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: চাকরি হারানোর ভয় এবং হঠাৎ করে ভেঙে পড়া একটি খাত থেকে নতুন কাজ খোঁজার দুশ্চিন্তা কর্মীদের মনে ভার হয়ে নেমে আসে। এরা সবাই পরিবারের হাল ধরেছেন—বাড়ি ও গাড়ির ঋণ, স্কুল ফি, বয়স্ক বাবা-মায়ের চিকিৎসার খরচ—সবই তাদের ওপর নির্ভরশীল। 
এর মাত্র একদিন আগে, ১৯ আগস্ট কেন্দ্রীয় মন্ত্রিসভা অনলাইন গেমিং বিল, ২০২৫ অনুমোদন করে। ২০ আগস্ট লোকসভায় পেশ হয়ে কয়েক ঘণ্টার মধ্যেই পাস হয়। ২১ আগস্ট রাজ্যসভায়ও অনুমোদন পায়। আর ২২ আগস্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করেন।


এখন কেবল ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের বিজ্ঞপ্তি জারি হওয়া বাকি রয়েছে। তারপরই গোটা দেশে রিয়েল-মানি গেমস নিষিদ্ধ হয়ে যাবে। সরকার জানিয়েছে, অনলাইন জুয়া পরিবার ধ্বংস করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফলে ড্রিম ১১, এমপিএল, জুপিই, পেটিএম ফার্স্ট গেমস, গেমস ২৪x৭, জংলি গেমস এবং আড্ডা ৫২-এর মত সংস্থাগুলি রাতারাতি কাজ গুটিয়ে নিচ্ছে আর হাজার হাজার কর্মী চাকরি হারাচ্ছেন।

আরও পড়ুন:  বিগত চার মাসে সোনার দাম আটকে গিয়েছে একটি মূল্যে, কারণ জানলে অবাক হবেন


শিল্প সংস্থাগুলির অনুমান, ভারতের প্রায় ৩০,০০০ কোটি টাকার রিয়েল-মানি গেমিং খাতে সরাসরি দুই লক্ষাধিক মানুষ কাজ করতেন। বাস্তবে সংখ্যাটি আরও বেশি হতে পারে, প্রায় তিন লক্ষ—যদি ছোট কোম্পানির আউটসোর্সড কাস্টমার সাপোর্ট যুক্ত করা হয়।


এই খাত ভেঙে পড়ায় বিজ্ঞাপন শিল্প, কনটেন্ট নির্মাতা এবং সরকারের কর রাজস্ব সবকিছুর ওপর আঘাত আসবে। আরও আশঙ্কার বিষয়, খেলোয়াড়রা হয়তো ডার্ক ওয়েবে চলে যাবেন যেখানে প্রতারণা ও আসক্তির ঝুঁকি বহুগুণ বাড়ে।


এক কর্মী জানিয়েছেন, এক রাতের মধ্যে এই গতিশীল, দক্ষতাভিত্তিক শিল্পকে নিষিদ্ধ করা হয়েছে। কোনও রূপান্তরের সুযোগ, কোনও আর্থিক বাস্তবতার বিবেচনা ছাড়াই। এটি একটি ভুল সিদ্ধান্ত। এর ফলে বহু বছরের অগ্রগতি ধ্বংস হয়ে যাবে, এবং লাখো ব্যবহারকারী, অংশীদার, কর্মচারী ও ভারতীয় ক্রীড়া ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হবে।


মুম্বইয়ের এক ড্রিম ১১ কর্মী বলেন, “চাকরি হারানোর পাশাপাশি আমরা বিশেষায়িত দক্ষতাও হারালাম, যা হয়তো আর কোথাও কাজে লাগবে না। অনেক কর্মী, বিশেষত ৩০ বছর বয়সী, সংসার, ঋণ ও সন্তানদের দায়িত্ব সামলাতে গিয়ে এখন দিশাহারা।


সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর বিবৃতিতে বলা হয়েছে, অনলাইন মানি গেমিংয়ের কারণে অনেক পরিবার সঞ্চয় হারিয়েছে, যুবসমাজ আসক্ত হয়ে পড়েছে, এমনকি আত্মহত্যার ঘটনাও ঘটেছে।


কেন্দ্রীয় আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “৪৫ কোটি মানুষ অনলাইন মানি গেমসের কারণে ক্ষতিগ্রস্ত। তাদের সম্মিলিত ক্ষতি ২০,০০০ কোটিরও বেশি।” তবে চাকরি হারানো বা বেকারত্ব মোকাবিলার কোনও পরিকল্পনার কথা উল্লেখ করেননি তিনি।


কিছু কোম্পানি চেষ্টা করছে কর্মীদের অন্য খাতে সাময়িকভাবে কাজে লাগাতে। কেউ কেউ তিন মাস পর্যন্ত অগ্রিম বেতন দিচ্ছে ক্ষতিপূরণ হিসেবে। তবে মূলত রিয়েল-মানি গেমিং-নির্ভর সংস্থাগুলির জন্য এটি শেষ অধ্যায়।


ড্রিম ১১ অ-রিয়েল-মানি প্ল্যাটফর্ম Sportz Drip ও Fancode-এর দিকে ঝুঁকছে, যেখানে ব্যবহারকারীরা নগদ অর্থ না লাগিয়ে খেলতে পারবেন। তবে এই ধরনের প্রকল্পে এত কর্মী লাগবে না। জংলি গেমসের এক কনটেন্ট নির্মাতা বলেন, “এর প্রভাব ছড়িয়ে পড়বে ফিনটেক, বিজ্ঞাপন ও কনটেন্ট ক্রিয়েশন খাতেও।” শিল্প বিশেষজ্ঞরা বলেন, দক্ষতাভিত্তিক গেমস নিষিদ্ধ হলে শেয়ারবাজারের উচ্চ-ঝুঁকিপূর্ণ ট্রেডিং কেন চালু থাকবে? সেবি-র ২০২৪ সালের রিপোর্ট অনুযায়ী, খুচরো এফঅ্যান্ডও ট্রেডারদের ৯৩% তিন বছরে লোকসান গুনেছেন।


অল ইন্ডিয়া গেমিং ফেডারেশন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে জানিয়েছে, এই আইন উল্টে ক্ষতি করবে এবং খেলোয়াড়দের অবৈধ প্ল্যাটফর্মের দিকে ঠেলে দেবে। একটি উচ্চ বেকারত্বের দেশে কোনও পূর্বাভাস বা শিল্পের সঙ্গে আলোচনা ছাড়াই blanket ban লক্ষাধিক মানুষের জীবিকা ঝুঁকির মুখে ফেলেছে। যারা রিয়েল-মানি গেমিং খাতে কাজ করছিলেন, তারা বাস্তব মানুষ—যাদের পরিবার আছে, ঋণ আছে, স্কুল ফি দিতে হয়, খাবার জোগাড় করতে হয়। তাদের রাতারাতি অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া