বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২৪ আগস্ট ২০২৫ ১১ : ৪৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বইয়ের পাতা থেকে, কিংবা টিভির পর্দা থেকে একেবারে রাস্তায়। বাস্তবে। মোটরসাইকেলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কেরামতি দেখাচ্ছে খোদ স্পাইডারম্যান। প্রথমদিকে অনেকেই একটু অবাক হয়ে, কৌতূহলের বশে দেখছিলেন না তেমনটা নয়। তবে, মাঝরাস্তায় কেরামতির কারণে, অকারণ ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। ঘটনা নজরে আসে পুলিশেরও। তারপরেই হাজার হাজার টাকা গুনতে হল স্পাইডারম্যানকে। স্পাইডারম্যানধারী যুবককে।
ওড়িশার রৌরকেল্লার ঘটনা। এক যুবক স্পাইডারম্যান পোশাক পরে, গাড়ি নিয়ে রাস্তা ঘাটে বেশ বিপজ্জনক কেরামতি দেখাচ্ছিলেন বলে অভিযোগ। একদিকে নানা বিপজ্জনক স্টান্ট, অন্যদিকে বালাই নেই হেলমেটের। বুধবারের ঘটনায় ওই এলাকায় বেশ হইচই পড়ে যায়। তাছাড়া ওই যুবকের মোটর সাইকেলে এমন এক পরিবর্তিত সাইলেন্সার লাগানো ছিল, তা থেকে বিকট শব্দ তৈরি হওয়ায়, বেশ বিরক্তিত বোধ করেন স্থানীয়রা। অভিযোগ তেমনটাই।
পুলিশ তাঁকে আটক করে, জিজ্ঞাসাবাদ শুরু হয়। সূত্রের খবর, পুলিশি জেরায়, তদন্ত চলাকালীন ওই ব্যক্তি তাঁর কাজের ন্যায্যতা প্রমাণ করতে পারেননি। অবশেষে তার মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করা হয় এবং তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য, হেলমেট না পরে মোটরসাইকেল চালানো, গতিসীমা লঙ্ঘন করা এবং পরিবর্তিত সাইলেন্সার ব্যবহারের অভিযোগে তাঁর কাছে বিপুল অঙ্কের জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, দিনকয়েক আগেই, বাইক স্টান্ট করতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদে। দুই মোটরসাইকেল আরোহী বিপরীত দিক থেকে দ্রুত গতিতে এসে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। এর ফলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এই ভয়াবহ দুর্ঘটনার পুরো দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। এমনকি ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে।
ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, দু'টি মোটরসাইকেল এক্সপ্রেসওয়ের দুদিক থেকে আসছে। অনুমান করা হচ্ছে, সম্ভবত দুজনেই স্টান্ট বা বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন। মুহূর্তের মধ্যে তাঁরা একে অপরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, উভয় আরোহী মোটরসাইকেল থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে চলতি মাসের ১৩ই আগস্ট। পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত করেছে। মৃতদের নাম ৩১ বছর বয়সী রোহিত এবং ৪২ বছর বয়সী সুবোধ বলে শনাক্ত করা হয়েছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে। ঘটনার দিন কীভাবে এই ধরনের স্টান্টের সুযোগ তৈরি হল, তা খতিয়ে দেখা হচ্ছে।
নির্মাণাধীন এক্সপ্রেসওয়েতে কীভাবে বাইক নিয়ে ঢোকা সম্ভব হল এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে প্রশাসনিক স্তরে প্রশ্ন উঠে আসে। নিরাপত্তার অভাব, নজরদারির ঘাটতি এবং সঠিক নিয়ন্ত্রণের অভাবে এমন দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তার দিনকয়েক আগে সামনে আসে আরও একটি ঘটনা। জানা যায়, অ্যারিজোনার ১৯ বছর বয়সী এক কিশোরী 'ট্রেন্ডিং'-এ ছড়িয়ে পড়া ঝুঁকিপূর্ণ এক ‘স্টান্ট' চেষ্টা করে। তাঁর মৃত্যু হয়। একাধিকবার সতর্কবার্তা দেওয়া হলেও, এই সংখ্যা কমছে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?