বৃহস্পতিবার ২৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | Iran: রাশিয়ার জন্য বিশেষ ‘শাহেদ–১০৭’ ড্রোন তৈরি করল ইরান

Pallabi Ghosh | ১১ জানুয়ারী ২০২৪ ১৫ : ১২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: রাশিয়ার জন্য নতুন ড্রোন তৈরি করল ইরান। এ ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হাতে থাকা পশ্চিমী যুদ্ধসরঞ্জাম শনাক্ত ও ধ্বংস করা সম্ভব বলে মনে করছেন যুদ্ধ বিশারদরা।
শাহেদ–১০৭ নামের এ ড্রোনটির রেঞ্জ ৯৩২ মাইল। আনুমানিক ২০ লাখ ডলারের চুক্তিতে ড্রোনের কয়েকটি ইউনিট রাশিয়াকে দেওয়া হয়েছে বলে স্কাই নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ চুক্তির আওতায় ইউক্রেনে ব্যবহার করার জন্য ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও রয়েছে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়ে।
প্রতিবেদন থেকে জানা যায়, ইরানের লিজেন্ডারি শাহেদ সিরিজের এ ড্রোনটির ডানার দৈর্ঘ্য ১০ ফুট এবং ড্রোনের দৈর্ঘ্য ৮ ফুট। যুদ্ধযান থেকেও এই ড্রোন নিয়ন্ত্রণ করা যাবে।
ড্রোনটির মধ্যে লাইভস্ট্রিমিং সুবিধা যুক্ত করা হতে পারে, যেন তা চালককে রিয়েল টাইমে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সাহায্য করতে পারে।
রাশিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে মধ্য ইরানের একটি বিমানঘাঁটিতে এ ড্রোন পরীক্ষা করা হয়।
পশ্চিমী সামরিক বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের শুরু থেকে রাশিয়াকে ইরান বেশ কয়েক ধরনের ড্রোন সরবরাহ করেছে। যার মধ্যে সস্তা শাহেদ–১৩৬ আত্মঘাতী ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য ইউক্রেনকে ৫ লাখ ডলার পর্যন্ত মূল্যের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে হচ্ছে। শাহেদ–১৩৬ ড্রোনের প্রতিটির আনুমানিক মূল্য ২০ হাজার ডলার।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া