মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৩ আগস্ট ২০২৫ ২০ : ৪৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ছুটির ঘণ্টা বেজে যাওয়ার পরেই সহপাঠীরা সকলেই বেরিয়ে গিয়েছিল। ক্লাসরুমে একাই বসেছিল দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী। অপেক্ষা করছিল পরিবারের কেউ নিতে আসবেন বলে। এদিকে বিকেল গড়াতেই স্কুলের দরজা বন্ধ করে চলে যান এক কর্মী। তিনি খেয়াল করেননি, একটি ক্লাসরুমে একাই বসে আছে এক খুদে পড়ুয়া। তার জেরেই ঘটে বিপত্তি।
খানিকক্ষণ পর ছাত্রী টের পায়, স্কুলের বাইরে যাওয়ার সব পথ বন্ধ। কোনও ভাবেই সে বাইরে বেরোতে পারবে না। গোটা স্কুলে একা সে। আতঙ্কে চিৎকার শুরু করে। কিন্তু সেই ছুটে আসেননি তাকে উদ্ধার করতে। অবশেষে ক্লাসরুমের জানলা দিয়ে ছোট্ট শরীরটা বের করতে চেয়েছিল। তখনই জানলার গরাদের আটকে যায় তার মাথা।
কিন্তু ভাগ্য তখনও সঙ্গ দিল না। গরাদে মাথা আটকে ওভাবেই সারারাত কাটাতে হল খুদে ছাত্রীকে। সকালে তাকে উদ্ধার করা হলেও, ছাত্রীর শারীরিক অবস্থা ছিল গুরুতর।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশার কেওনঝড়ে। জানা গেছে, গত বৃহস্পতিবার স্কুলের মধ্যে ভুলবশত আটকে পড়ে ওই খুদে পড়ুয়া। পরিবারের তরফে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্কুলে গিয়েছিল দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী। কিন্তু বিকেল চারটে বেজে যাওয়ার পরেও সে আর বাড়ি ফেরেনি।
সরকারি স্কুলের এক কর্মী স্কুল, ক্লাসরুমের দরজা বন্ধ করে চলে যান। কিন্তু তিনি দেখেননি আট বছর বয়সি ছাত্রী তখনও একটি ক্লাসরুমে বসে আছে। তিনি না দেখেই ঘর বন্ধ করে চলে যান। বিকেলের পর থেকে পরিবারের সদস্যরা খুদে ছাত্রীর খোঁজ শুরু করেন। রাতভর তার খোঁজ করেন এলাকায়।
এদিকে কিছুক্ষণ পর ওই ছাত্রী খেয়াল করে, স্কুলের দরজা বন্ধ। বেরোনোর আর উপায় নেই। ভয়ে, আতঙ্কে ক্লাসরুমেই চিৎকার শুরু করেন। তবে কেউ তার চিৎকার শুনতে পাননি। বাড়ি যাওয়ার জন্য ছটফট করতে থাকে সে। এরপর ক্লাসরুমের জানলা দিয়েই বেরোনোর চেষ্টা করে। তখনই ক্লাসরুমের জানলার গরাদ দিয়ে কোনও মতে বেরিয়ে যাওয়ার প্রাণপণে চেষ্টা চালায়। তখনই ঘটে বিপত্তি। ওই জানলার গরাদে আটকে যায় ছাত্রীর মাথা।
জানা গেছে, ছাত্রীর নাম জোৎস্না দেহুরি। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ওই জানলার গরাদে আটকে ছিল খুদে ছাত্রীর মাথা। জানা গেছে, কেওনঝড় জেলার বনস্পাল ব্লকের সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। শুক্রবার সকালে স্কুলের রাঁধুনি দরজা খুলে ভিতরে ঢোকেন। তিনিই প্রথম খুদে ছাত্রীকে ওই অবস্থায় দেখতে পান।
তড়িঘড়ি খবর দেওয়া হয় গ্রামবাসীদের ও ছাত্রীর পরিবারকে। দ্রুত তাঁরা স্কুলে পৌঁছন। গরাদটি আরও খানিকটা ফাঁকা করে ছাত্রীকে উদ্ধার করা হয়। দ্রুত ছাত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের তরফে জানা গেছে, ছাত্রীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে এখনও সে আতঙ্কিত। অন্যদিকে এই ঘটনাটি ঘিরে জেলায় ব্যাপক শোরগোল পড়ে। জেলা শিক্ষা আধিকারিক বিষয়টি খতিয়ে দেখেন। এরপর ওই স্কুলের প্রধান শিক্ষক গৌরহরি মাহান্তকে সাসপেন্ড করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?