বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সঞ্চারী কর | ২৩ আগস্ট ২০২৫ ১৮ : ১৫Sanchari Kar
বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, যখন কোনও গ্রহ তার নির্ধারিত সময়সীমা পূর্ণ করার পর রাশিচক্র পরিবর্তন করে, তখন তার প্রভাব শুধু দেশ-দুনিয়ার উপরই নয়, মানবজীবন এবং রাশিচক্রের বারোটি রাশির জাতকদের উপরও ইতিবাচক ও নেতিবাচকভাবে পড়তে দেখা যায়। আসুন, এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সেপ্টেম্বর মাস শুরু হতে চলেছে। জ্যোতিষীয় গণনা অনুযায়ী, এই মাসে একাধিক গুরুত্বপূর্ণ গ্রহ রাশিচক্রে অবস্থান পরিবর্তন বা গমন (গোচর) করবে। গ্রহদের এই পরিবর্তন বা স্থানান্তর সাধারণভাবে পৃথিবীর নানা পরিস্থিতির পাশাপাশি প্রতিটি রাশির জাতকের জীবনে বিশেষ প্রভাব ফেলে। তবে এর মধ্যে কিছু রাশির জন্য সময়টা হবে বিশেষভাবে ইতিবাচক—তাদের জীবনে আসতে পারে নতুন সুযোগ, আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য এবং ব্যক্তিগত সম্পর্কে সুখ ও সমৃদ্ধি। এখন প্রশ্ন হল, আপনি কি সেই সৌভাগ্যবান রাশিগুলির মধ্যে পড়েন?
আসলে, জ্যোতিষীয় গণনা অনুযায়ী সেপ্টেম্বর মাসে চারটি প্রধান গ্রহ তাদের গতি বা অবস্থান পরিবর্তন করতে চলেছে। এর মধ্যে রয়েছে সূর্য গোচর, মঙ্গল গোচর, বুধ গোচর এবং শুক্র গোচর। এই চার গ্রহের পরিবর্তন একসঙ্গে ঘটায় রাশিচক্রের উপর এর প্রভাব আরও গভীর এবং তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন রাশির জাতকদের জীবনে কর্মক্ষেত্র, আর্থিক অবস্থা, সম্পর্ক এবং মানসিক অবস্থার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন দেখা দিতে পারে।
১৩ সেপ্টেম্বর মঙ্গল গ্রহের গোচার হবে, এদিন মঙ্গল দেব তুলা রাশিতে প্রবেশ করবেন। এর পাশাপাশি সেপ্টেম্বর মাসেই মঙ্গল দেব দু’বার নক্ষত্র পরিবর্তন করবেন। এরপর ১ই সেপ্টেম্বর সূর্য গোচর ঘটবে এবং সূর্যও রাশিচক্রে প্রবেশের পর নক্ষত্র পরিবর্তন করবেন। শুধু তাই নয়, শুক্র দেবও এই মাসে দু’বার গোচার করবেন এবং দু’বার নক্ষত্র পরিবর্তন করবেন। জ্যোতিষশাস্ত্র মতে, শুক্রের এই বিশেষ অবস্থান তিনটি রাশির জাতকদের জন্য অত্যন্ত ইতিবাচক প্রভাব বয়ে আনবে-তাদের জীবনে আসতে পারে নতুন সুযোগ, সৌভাগ্য, সম্পর্ক এবং অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি।
মেষ রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাসটি হবে একেবারেই দুর্দান্ত। পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটবে, সম্পর্ক আরও গভীর হবে এবং মানসিক শান্তি বজায় থাকবে। আত্মবিশ্বাস আগের তুলনায় অনেকগুণ বাড়বে, যা নতুন সুযোগকে কাজে লাগাতে সাহায্য করবে। ব্যবসায়ীদের জন্য সময়টি বিশেষভাবে অনুকূল-লাভের সম্ভাবনা প্রবল থাকবে এবং নতুন বিনিয়োগের পথও খুলে যেতে পারে। কর্মজীবন হোক বা ব্যক্তিগত জীবন, সর্বত্র ইতিবাচক পরিবর্তন দেখা দেবে।
মিথুন রাশির জাতকদের জন্য এই সময়টি হবে অত্যন্ত শুভ। সুখ-সুবিধা লাভের সুযোগ আসবে, আর্থিক অবস্থার উন্নতি হবে। সমাজে সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পাবে। সম্পত্তি সংক্রান্ত কোনও সুসংবাদ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। যাঁরা দীর্ঘদিন ধরে কোনও পরিকল্পনা করে আসছিলেন, তা সফলভাবে সম্পূর্ণ হতে পারে। পাশাপাশি আধ্যাত্মিকতা এবং ধর্মীয় কার্যকলাপে আগ্রহ বাড়বে, যা মানসিক শান্তি, ইতিবাচক শক্তি দেবে।
কর্কট রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাসটি অত্যন্ত শুভ হবে। এই সময় ভাগ্যের সহায়তায় জীবনে বড় পরিবর্তন আসতে পারে। বিলাসবহুল জীবনের স্বাদ পাওয়ার সুযোগ তৈরি হবে, জীবনে নতুন সুখ-সুবিধা যোগ হবে। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব পাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে সাফল্য আসবে, পদোন্নতি বা নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনাও প্রবল। সামগ্রিকভাবে, এই মাস কর্কট রাশির জাতকদের জীবনে আনন্দ, অগ্রগতি এবং সমৃদ্ধি বয়ে আনবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?